Description

ভারত তথা পশ্চিমবঙ্গের জেলা হাওড়ায় জন্ম। রণিত ভৌমিক বিশ্ববিদ্যালয় স্তরে পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে। বর্তমানে এক নামী বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত হলেও, লেখালিখি তাঁর নেশা। এ ছাড়াও রণিত ভালোবাসেন খেলাধূলা করতে, ইতিহাস নিয়ে চর্চা করতে, ছবি দেখতে ও গান শুনতে। বিভিন্ন পত্রপত্রিকা ও ই-ম্যাগাজিনে লেখালেখির পাশাপাশি, ইউটিউবের নানা অডিও স্টোরি চ্যানেলে তাঁর লেখা গল্প শ্রোতাদের কাছে প্রশংসিত। ছোটদের জন্য তাঁর লেখা নানান বই পশ্চিমবঙ্গের পাঠক মহলে বেশ সমাদৃত এবং প্রশংসিত। এছাড়াও বড়োদের জন্য তাঁর লেখা একাধিক উপন্যাস ও গল্প সংকলন ইতিমধ্যে প্রকাশিত। ‘সমুদার গোয়েন্দাগিরি’ নামক তাঁর লেখা শিশু-কিশোর উপযোগী গোয়েন্দা সিরিজ অনুপ্রাণন থেকে প্রকাশিত হয়েছে। ‘ক্রাইম ফাইলস: কেসেস অফ সিরিয়াল কিলিং’ হলো তাঁর লেখা একটি প্রাপ্তবয়স্ক আধুনিক ক্রাইম থ্রিলার সিরিজ।





























মৃত্যু কি বিচ্ছিন্নতা তৈরি করতে পারে পিতা আর সন্তানের মাঝে?

বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।

There are no reviews yet.