Description
এই সংকলনে স্থান পাওয়া অনেক গল্পই তাদের যারা একুশ শতকের শুরুতে লিখতে শুরু করেছিলেন এবং এখনো লিখে চলেছেন। সুতরাং তারা তাদের গল্পে যুগবর্ষের পথচলার সার অসুখ বিসুখ অনুধাবনে, রাজনৈতিক আর্থসামাজিক জঙ্গল অভিযানের রোমাঞ্চ বর্ণনে। এখানে একই সাথে সংকলিত হয়েছে একটি শতকের কুঁড়িকাল ও লেখকের লেখা শুরুর কুঁড়িকালের অভিজ্ঞতার কথামালা। এই সকল গল্পকারগণ দ্বিবিধভাবে যুগের সাক্ষী। যারা লেখা শুরু করেছেন মাত্র কিংবা ২০০১ থেকে ২০১৪ সময় ব্যাপ্তির মধ্যে, তাদের শুরুর প্রায় পক্ক এবং যাদের লেখালেখি যুগকালের প্রবাহ পেরিয়েছে, তাদের বেশকিছু পক্ক গল্পের অন্যতমগুলো এখানে সংকলিত হল।















‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।









There are no reviews yet.