Additional information
| Weight | 0.225 kg |
|---|---|
| Published Year |
$ 1.76 $ 2.35
নিজেকে বিক্রি করতে পারা কিংবা বিক্রি করার চেষ্টা করা অথবা নিজের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে বিশ্লেষণ করা এই সময়ের মুখচ্ছবি। সেখানে বাস্তব কিংবা কাল্পনিক চরিত্ররা একেকটি বিস্ময়! অন্ধকার ফুটপাত থেকে উঁচু মুখের থাবায় চলে যায় অন্ধ রেলগাড়ি। আর অতিরিক্ত ঘ্রাণে জড়িয়ে যায় মুদি থেকে গোরস্তান। মৃত্যুস্রোত ও গহীনের আলো আনন্দকে ডুবিয়ে দেয় চেহারার ঘনত্ব। তারপরও রক্তভ্রম, আহত কি-বোর্ড, শীতবইয়ের শর্তসমূহ ঘেউমারা পড়শি চোখের যাদুতে জেগে থাকে দীর্ঘপথ। পাশাপাশি হাঁটতে থাকা ছায়াগুলো কানে-মুখে ঢুকে যায়। আবার বেরিয়েও যায় উচ্চতায়, নিজস্বতায় অথবা নানা পরিচ্ছেদে। গল্পের বয়ানে উহ্য আছে এমন অনেক গোপন সাঁকো। পথ জুড়ে শর্তের ভেতরের চোখকে আবিষ্কার করার চেষ্টায় চারপাশে তৈরি হয়েছে খণ্ড খণ্ড দৌড়। ‘লাবণ্য দাশের সাথে দেখা হওয়ার পর’ গল্পগ্রন্থটি এমনই দশটি গল্প কিংবা দশটি পরিচ্ছেদে দাঁড়িয়ে আছে।
| Weight | 0.225 kg |
|---|---|
| Published Year |
মাহতাব হোসেনের জন্ম ১৯৮৮ সালের ৮ জানুয়ারি। দিনাজপুর জেলার রেলওয়ে শহর পার্বতীপুরে। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সাব এডিটর হিসেবে কর্মরত। শৈশবে ছড়া লিখে সাহিত্যের পথে পা বাড়ান। তনিমার সুইসাইড নোট তার প্রথম প্রকাশিত গ্রন্থ।
তনিমার সুইসাইড নোট
১৯৬২ সালের ৫ ডিসেম্বর, ময়মনসিংহে কবি আশুতোষ পাল ও শিউলি পালের সংসারে জন্ম।
লেখাপড়া- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক এবং সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা।
পেশা- এনজিও কর্মী দিয়ে শুরু এবং বর্তমানে সাংবাদিকতার সঙ্গে জড়িত।
প্রকাশিত অন্যান্য বই- রাতপঞ্জি (২০০৩),পুননির্বাচিত আমি- ২০১১।
Asochorachor
জন্ম ১৯৮৭, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফির সাথে যুক্ত। প্রকৃতি আর মানুষ এই দুই নিয়েই তার পথচলা। নিজের উপর আত্মবিশ্বাস রয়েছে
প্রেম হলো প্রেমের মতো
ভাস্কর চৌধুরী মূলত গল্প ও উপন্যাস লেখক। কবি হিসেবেও তার সমান খ্যাতি। লেখার মূল বিষয়বস্তু বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষ। জন্ম- চাঁপাইনবাবগঞ্জ। শিক্ষাজীবন কেটেছে রাজশাহী শহরে। কর্মজীবনে চলে আসেন ঢাকায়। আশির দশক থেকে তার লেখা প্রকাশিত হতে থাকে। মাঝে দশ বছর দীর্ঘবিরতির পর আবার লেখালেখিতে ফিসে আসেন। রক্তপাতের ব্যাকরণ তার প্রথম গল্পগ্রন্থ। এ পর্যন্ত বিশটিরও অধিক বই লিখেছেন। এর মধ্যে উপন্যাস ধনসা মাতি ও তার জীবনবৃক্ষ, গল্পÑ কৃষ্ণপুরাণ, গন্তব্যহীন যাত্রা ইত্যাদি উল্লেখযোগ্য।
গল্পের বনসাই
আবু সাঈদ আহমেদের জন্ম ১০ সেপ্টেম্বর, ১৯৭৫। অষ্টম শ্রেণিতে অধ্যায়নের সময়েই জনপ্রিয় সাপ্তাহিক সন্দ্বীপে প্রতিবেদন লেখার মাধ্যমে লেখক জীবনে প্রবেশ। কলেজ জীবন হতে বিভিন্ন জাতীয় দৈনিকে কবিতা ও প্রবন্ধ লিখেছেন। কিন্তু লেখাকে কখনোই গুরুত্বের সাথে নেন নাই। তিনিই বাংলা ব্লগের অন্যতম জনপ্রিয় ব্লগার ‘হরবোলা’। অনলাইনে নির্মোহ রাজনৈতিক প্রবন্ধ, তীক্ষ্ম স্যাটায়ার, কবিতা আর অণুগল্প তাকে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। আমমানুষের পক্ষের একজন লেখক ও এক্টিভিস্ট হিসেবে একাধিকবার শারীরিক হামলার স্বীকার হয়েছেন, কিন্তু নীরব হন নাই।
লংকা কিন্তু জ্বলছে না
হাসান অরিন্দম। বাংলাদেশের একজন প্রাবন্ধিক ও গল্পকাররূপে পরিচিত। কথাসাহিত্যই তার সৃষ্টি ও আগ্রহের প্রধান ক্ষেত্র। জন্ম ২৭ এপ্রিল ১৯৭২। শিক্ষাজীবনÑ বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলার লোকজীবন ও আবু ইসহাকের কথাসাহিত্য বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পেশায় অধ্যাপক। ‘একজন মানুষের সম্ভাবনা’, ‘বিদ্যাছায়াবিদ্যা ও অন্যান্য গল্প’, ‘দুরবিনে দেখা কতিপয় দৃশ্য’সহ আরো অনেক বই প্রকাশিত হয়েছে।
আমাদের দৃষ্টিসীমায় কোন বাতিঘর ছিলো না
আমি কী আর জন্মেছিলাম মানুষ হিশেবে?
জন্মেছিল আবু তাহের, এই লোকটা কে?
মুখ চিনি না তবু মুখের আদল ধরে হাঁটি
শরীর খুলে বাইরে এসে ছায়ায় পরিপাটি।
আমি হয়তো ছায়ার মানুষ, শরীর আরেকজন
তার শরীরেই আড়াল হয়ে বাঁচার আয়োজন।
কার সে জীবন আমার কাঁধে, আমি-ই যে হায় কার
একই সাথে খাচ্ছি-দাচ্ছি ঘুমোচ্ছি আবার।
আমার যে, সে কোথায় থাকে? কোথায় বাড়িঘর?
তার সাথে কী বদলেছে এই আমার টিনের ঘর?
গোধূলির জাদুকর
বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে লেখকের নাম হাসান মাহবুব। তিনি নাড়–গোপাল দত্ত অথবা ইসমাইল আহমেদ নন। তিনি রবীন্দ্রনাথ বা আগাথা ক্রিস্টি নন। তিনি দূর আকাশের নীল নক্ষত্র, ধোঁয়া ওঠা কফির মগ, বাজারে মেয়েটির অপরিচ্ছন্ন অন্তর্বাস, ট্রাফিক পুলিশের সিগন্যাল বাঁশি অথবা লোম কাটার মওসুমের ভেড়ার দীর্ঘশ্বাসও নন। তিনি লেখেন। তবে ‘তিনি’ই লেখেন কি-না এই নিয়ে সন্দেহ আছে। কারণ লেখার মতো পরিশ্রমের কাজে বছরের পর বছর এত শ্রম দিয়েছেন, দুটো বইও বের করেছেন (প্রবেশাধিকার সংরক্ষিত এবং আনন্দভ্রম) তার সাথে এসব ঠিক যায় না। এত সব প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি হাসান মাহবুব হবার চেষ্টা করছেন এবং তারই ফলশ্রুতিতে আরো একটি বই প্রকাশ করে ফেললেন। তিনি সকলের দোয়া প্রার্থী!
নরকের রাজপুত্র
শাশ্বত নিপ্পন। জন্ম: মেহেরপুর, মে ১৮, ১৯৭০। পেশা: শিক্ষকতা ও সাংবাদিকতা। এবং সংস্কৃতিকর্মী ও নাট্যকর্মী। তার আরো দুটি প্রকাশিত গ্রন্থ রয়েছেÑ অনতিক্রম (২০১৩), পুনরুত্থান (২০১৪)।
অশনির ছন্দ
মোঃ জিয়াউল হক; জন্ম : ১৯৮১ সালের ১৫ই ফেব্রুয়ারি, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গোবিন্দী গ্রামে। পিতা- মোঃ নাছির উদ্দীন, মাতা- মোছাঃ জাহানারা বেগম। পড়াশোনা : এম.এ (রাষ্ট্রবিজ্ঞান)। পেশা : দীর্ঘ এক যুগ ‘গ্রাফিক ডিজাইনার’ ও ‘পেইন্টার’ হিসেবে জীবিকা নির্বাহ করার পর, বর্তমান পেশা শিক্ষকতা।লেখালেখির হাতে খড়ি হয় ১৯৯৫ সালে। লেখালেখির শুরুটা মফস্বল এলাকার নাট্যপ্রেমী ছেলেদের জন্য মঞ্চ নাটকের কাহিনি রচনার মধ্য দিয়ে স্থানীয় কয়েকটি পত্রিকায় কবিতা ও ছড়া লেখার চেষ্টা, বহুদিন। সেই চেষ্টা থেকেই ২০০০ সালে প্রকাশিত ‘দৈনিক ঘাঘট’ পত্রিকায় ‘আঁড় চোখে দেখা’ শিরোনামে বিদ্রুপাত্মক ছড়া নিয়মিত লেখালেখি। এই সময় সাহিত্যপ্রেমী বন্ধুদের সাথে নিয়ে ‘অগ্নিরথ’ নামক একটি অনিয়মিত মাসিক সাহিত্য ম্যাগাজিন সম্পাদনা ও প্রকাশনা কাজেও যুক্ত। কিন্তু ইতিমধ্যে রুটিরুজির জীবনযুদ্ধ শুরু হলে কবিতা-ছড়া বিলিন হয়ে যায় জীবন থেকে।
অন্তর্দাহ
১০০ অণুগল্প
সরদার ফারুক। জন্ম ১৯৬২ সালের ৯ নভম্বের, কপোতাক্ষ নদের তীরে খালিশপুরে। পৈত্রিক নিবাস বরিশালের কাশীপুর। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল ছাত্র-শ্রমিক-কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। বরিশালে ঘাট শ্রমিকদের ?আন্দোলন, ডেমরায় শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সংগ্রাম ও বাজিতপুরের জেলেদের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্য তিনি সরকারী চাকরি ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনও করেন।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। ১৯৮০ সালে বরিশালের অধুনালুপ্ত ‘সাপ্তাহিক লোকবাণী’ পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। পরবর্তীতে শামসুর রাহমান সম্পাদিত সাপ্তাহিক বিচিত্রা, দৈনিক দেশ, সংবাদসহ দেশ-বিদেশের নানা পত্র-পত্রিকা, সাহিত্য সাময়িকীতে তার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নোনা শহর
স¤প্রতি অহ নওরোজের কবিতার এক অনন্য নির্মিতি গড়ে উঠেছে, যা বিষয়কেও করেছে প্রবলভাবে প্রভাবিত; পুনরাবিষ্কারের মধ্য দিয়েই তাই এই কবি ও কবিতার মর্মে আমাদের পৌঁছাতে হবে।
ছন্দ সচেতন এই কবি আধুনিক কবিতার সমস্ত শৈলী নিজের মতো ব্যবহার করেছেন, ফলে কাঠামোগত দিক থেকে তিনি ক্ল্যাসিকও।
অহ নিজেকে ক্রমাগত খুঁড়ে চলেছেন, যদিও সেই লক্ষ্যমুখ আমাদের অজ্ঞাত, কিন্তু টের পাই কোথাও নিভৃতে গড়ে উঠেছে মাতৃভ‚মি ও পরবাসের মেটাফরজনিত দ্বৈরথ। তিনি জানেন কবির ফেরা বলে কিছু নেই, বৃত্তাকার পৃথিবীর পৃষ্ঠই তার দিশা ও বিদিশার পান্থশালা। ফলে তার চৈতন্য সৌন্দর্য ও শূন্যতায় ভরপুর।
কিন্তু এই কবিতা ঠিক কবিতা নয়, কবিতারও অধিক কিছু; যা অনতি তরুণদের কাছে হবে অননুকরণীয় আর পুরোনো আধেয়র জন্য হবে গ্রহণে অক্ষম।
-জাহিদ সোহাগ, কবি
Komburekhpadabali (Verses of Helix) by Aho Nouroz
লেখকের অসংখ্য গল্পের মধ্য থেকে নির্বাচিত পঁচিশটি বিচিত্র স্বাদের গল্প নিয়ে এই বইটি মলাটবদ্ধ হয়েছে। বইটিতে যেমন রূপকথার গল্প আছে, তেমনি রূপকথার আদলে লেখা অনুপ্রেরণার গল্পও আছে। আছে শিক্ষামূলক গল্প, নীতিকথার গল্প, হাসির গল্প, ভূতের গল্প আর বাস্তব-অবাস্তব নানা স্বাদের, নানা বিষয়ের অদ্ভুতুড়ে গল্প। যারা গল্প পড়তে ভালোবাসেন, এই বইটি তাদের জন্য। সব বয়সি পাঠক-পাঠিকা এই বইটি পড়ে তৃপ্তি পাবে। এ বইটি আমাদের মনের জানালা খুলে দেবে। শিশু-কিশোরদের শৈশব রঙিন করে দেবে। নৈতিকতাবোধ জাগ্রত করবে। শাণিত হবে জীবনবোধ। দৃষ্টিভঙ্গিতে আসবে ইতিবাচক পরিবর্তন। শিশুরা একটি গল্প পড়ে শেষ করার পরে যখন অন্য গল্প পড়তে শুরু করবে, তখন তাদের স্বাদ বদল হবে। বইটির গল্পগুলো এক যুগেরও বেশি সময় ধরে লেখা। আশা রাখি বইটি পাঠক মহলে সমাদৃত হবে। উৎসাহী পাঠকবৃন্দের মনের তৃষ্ণা মেটাতে পারবে।
Jamidarbarir Bhoot by Amit Kumar Kundu
কেউই জানেনা আমার কুয়াশা আছে। বর্তমানের প্রতিটি মুহূর্ত হলো বিচিত্র অভিজ্ঞতা থেকে চূঁয়ে পড়া বিন্দু বিন্দু কুয়াশা। এইসব কুয়াশার আবার খিদে আছে, ক্ষোভ-বিষাদ-বিপন্নতাবোধ আছে। হ্যা, এরা আদরও চায়। তো আমার কবিতা লেখার ফাঁকে ফাঁকে এদের জন্যও জায়গা রাখবার দরকার হয়। কিন্তু এটা ভাববার দরকার নেই, কবিতায় যে অতৃপ্তি, যে শূন্যতা তা থেকে নিষ্কৃতি পেতে আমার এই গদ্যকর্মের দারস্থ হওয়া। বরং আমার মনে হয়েছে একটা গদ্য লিখে শেষ করবার পর আরেকটু অন্যভাবে কবিতার কাছে ফেরা যায়। নিজেকে নতুন ভাবে কবিতার কাছে নেয়া যায়। এটা মন্দ কি! পিকাসোর যে বিপুল সংখ্যক চিত্রকর্ম, ওর ভাস্কর্যে হাত দেবার দরকার ছিল না! স্বল্প সংখ্যক ভাস্কর্য নিয়েও ওকে একজন মাস্টার স্কাল্পটরই বলা হয়। ভাস্কর্যের কারণে ওর পোন্টিংয়ের ক্ষতি হয়েছে, এ কি কেউ বলবে? কথাটা জয়নুল আবেদিনসহ অনেক সৃষ্টিশীল মানুষের ক্ষেত্রেই সত্যি। আবার অন্যভাবে বলা যায়, বিভিন্ন সময়ে বাভিন্ন পরিস্থিতিতে লেখা আমার এই গদ্যগুলো আসলে তাই যেভাবে আমি কবিতার কাছে নিজেকে নিতে চাই, আর আচমকা কবিতার কাছ থেকে অযাচিতভাবে কিছু পেয়ে যায়! এর মূল্য কি কম? এছাড়া সামাজিক জীব হিসেবে অনেক কিছু তো গায়ে এসে লাগেই! কবির একটু বেশিই লাগে। রাষ্ট্র তো বড় প্রতিষ্ঠান। পরিবারই বা নেহাত ছোট কি! সত্যিকার কবি সংখ্যালঘু। এবং সে আক্রান্ত হবেই। এটা ওর নিয়তি। তো এসবকিছুর আঁচ কোন না কোনভাবে আমার ভাবনাবিন্যাসে জায়গা পেয়েছে। মনে হয়েছে কবিতা ছাড়া অন্যভাবেও এগুলো আমি বলতে পারি।
যা হোক, প্রায় এক বছর পূর্বে ‘কবির কুয়াশা’ নামে এভাবে গদ্যের একটা পান্ডুলিপি রেডি করেছিলাম। মূলত আর্টের ওপর, অর্থাৎ সাহিত্য, চিত্রকলা, ভাস্কর্য, সিনেমা, সংগীত ইত্যকার বিষয়াদির কুয়াশা। কিন্তু এই সবকিছুর ভেতর চোরা স্রোতের মতো মিশে আছে পলিটিক্স। হ্যা, পলিটিক্স আর্টের, পলিটিক্স ইন্সটিট্যুশনের।
— শিশির আজম
০৬-১২-২০২৪
এলাংগী, কোটচাঁদপুর, ঝিনাইদহ
Kobir Kuyasha by Shishir Azam
সম্পাদকীয়
শিল্প-চেতনার ঐক্য
দেশে-বিদেশে সাধারণভাবে এটাই ধরে নেয়া হয় যে কবি-সাহিত্যিক ও শিল্পীরা সাধারণ মানুষদের তুলনায় সমাজ সম্পর্কে অধিকতর সচেতন, সক্রিয় এবং অগ্রসর ব্যক্তিদের নিয়ে গঠিত একটি গোষ্ঠী। কিন্তু এর অর্থ এই নয় যে এই গোষ্ঠীর সকলেই সমমনা এবং তারা একক কোন সংগঠনে মিলিত অবস্থায় রয়েছেন। এর কারণসমুহ সময়ের সাথে সম্পর্কিত সমাজের আর্থ-সামাজিক ও রাজনীতির বাস্তব ব্যাখ্যা থেকে বোঝা যেতে পারে।
ভাষা, শব্দ, কণ্ঠ, বাদ্যযন্ত্র, রঙ, তুলি অথবা যে কোন উপকরণ ব্যবহার করে সুর ও সুন্দরের চর্চা, অভিব্যক্তি ও নির্মান যা মানুষের হৃদয়কে স্পর্শ করে, হৃদয়ে আবেগ-অনুভূতি আন্দোলিত করে, মন মুগ্ধ করে অথবা মেধা ও মননে গভীর ছাপ ফেলে যায়- কবি-সাহিত্যিক ও শিল্পীরা সেই কাজেই নিজের প্রতিভা বিকাশের সাধনায় নিয়োজিত থেকে সমাজে সুর ও সুন্দরের সৃষ্টি করে যেতে থাকেন। সুতরাং তাঁদের স্বাভাবিক অবস্থান কুৎসিত, অন্যায়, অন্যায্য ও অসুন্দরের বিরুদ্ধে এবং এটাই একান্তভাবে প্রত্যাশিত। সেখানে বিভেদের কী কোন অবকাশ থাকে? সত্য ও সুন্দরের আরাধনা করতে চাইলে একজন শিল্পীকে বুদ্ধিবৃত্তির পরিচর্যায় নিমগ্ন হতে হবে এবং অনস্বীকার্যভাবে কুসংস্কার, ভীরুতা, জরাজীর্ণতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। কিন্তু, বাস্তবে আমরা কী দেখতে পাই? শুদ্ধ শিল্পসিদ্ধি এবং বাস্তবজীবন বীক্ষণ বোধ ব্যক্তি ও ক্ষেত্র বিশেষে যেন সম্পর্কবিহীন দুটো সেতুবিহীন রাজ্যের মতো বিভক্ত রয়ে যায়। কিন্তু, এটা কেন?
আমাদের নন্দনবোধের সাগরে প্রকৃতি যেমন একটা বিরাট অংশ জুড়ে রয়েছে, ঠিক তেমনই জীবন যাপনের ক্ষেত্রে পরিবেশ চেতনা কী বাস্তব পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় নয়? এই দুটি বিষয়কে কল্পনা বা বাস্তবে কী কোন প্রভাবেই বিচ্ছিন্ন করা যায়? অসীমের অন্বেষণ ও স্বপ্নচারিতা একজন শিল্পীর থাকতে পারে। সৌন্দর্যের সন্ধানে অসীম ও অনন্তের দিকে যাত্রা করাও দোষের নয়। পরম সত্যের সৃষ্টির রহস্যকে ঘিরে অনুসন্ধান অনুসন্ধিৎসা আলো-অন্ধকারের উজ্জীবনে না হয় ক্লান্তিতে হয়ত হাবুডুবু খাবে। কখনো কখনো অন্ধকারের স্তব্ধতা নৈঃশব্দের দ্যোতকরূপে চেতনায় সংগুপ্ত থাকবে কিন্তু চিন্তায় সংকীর্ণতা, স্বার্থবাদী ও ক্ষমতাশালী উপনিবাশবাদী শক্তি পরিচালিত ভেদ ভাবনা অথবা মৌলবাদ কখনো মানবমুক্তির স্বপ্নের উজ্জ্বল আলোকে স্পর্শ করতে সাহায্য করতে পারবে না।
কালোত্তীর্ণ শিল্প কী জীবন বিচ্ছিন্ন ছিল? মানুষের দেহ ও তার অবয়বকে, তার যাপিত জীবনের সংগ্রাম অথবা উৎসবের বাইরে মানুষকে ছুঁড়ে দিয়ে মৌলবাদী কোন বিশ্বাসে শৃঙ্খলিত করার কোন অপচেষ্টায় সেসব শিল্প কর্ম কী লিপ্ত ছিল? এমন কোন অভিযোগ অথবা এমন কোন বিশেষণে সেসব শিল্প কর্মকে কী বিশেষায়িত করা সম্ভব? মানবসভ্যতার ইতিহাসে কালোত্তীর্ণ শিল্পের আধারে আত্মার মুক্তি কখনোই অধিক যথার্থ প্রশ্ন ছিল না- যতনা ছিল প্রেম, মানবতা ও মানব মুক্তির বিষয়াবলী। আর এ-কারণেই বুঝে নেয়া দরকার যে ক্ষমতার বর্বরতা ও নৃশংসতার সঙ্গী-সমর্থক হয়ে কখনোই প্রেম, মানবতা ও সুন্দরের পূজা সার্থক সিদ্ধি লাভ করতে পারে না। কেননা যখন ঘৃণা অথবা প্রেম থেকে শিল্পকে যে কোন একটাকে বেঁছে নেয়ার প্রশ্ন এসে দাঁড়ায় তখন মানবতাই শিল্পের ধর্ম হয়ে সামনে এসে দাঁড়ায়। কেননা- প্রেমই সুন্দর এবং প্রেমই মানবতার বৈশিষ্ট।
যদিও প্রতিটি মানুষের মধ্যেই সংবেদনশীলতা বিরাজমান কিন্তু এর মাত্রা ও স্বাতন্ত্র্য সবার অস্তিত্বে সমভাবে লালিত হয় না। যারা একটু অধিক মাত্রায় সংবেদনশীল তাদের ইন্দ্রিয় সদা জাগ্রত থাকে, তাঁরা প্রকৃতি থেকে সৃষ্টির চিরন্তনতার নির্যাস পায়, অসীমের অস্তিত্ব এবং সৃষ্টিতত্ত্বের মহিমা হৃদয়াঙ্গম করতে পারে। শিল্পী সমাজের সদস্যগণ জীবন প্রবাহের সব উপকরণের মধ্যে সত্য, সুন্দর, সততা ও সরলতাকে অবিচ্ছেদ্যতার সাথে তাঁর অস্তিত্ব দিয়ে আকাঙ্খা করেন। মানুষ ও মানবজাতির কল্যাণ চিন্তায় হন সবচেয়ে অগ্রগামী এবং এ-কারণে অধিকাংশ ক্ষেত্রেই বৈষয়িক জীবনে বঞ্চিত রয়ে যান। বৈষয়িকভাবে তাঁর বঞ্চিত হওয়া অবাঞ্ছিত নয়, কারণ লেখক ভোগবাদের উপাসক নন, তিনি উপাসক প্রেম ও সত্যের- যে প্রেম, যে সহমর্মিতা, যে ভালোবাসা, মানবজাতির চিন্তা-চেতনা ও জীবন যাপনের সেই সত্য ও সুন্দরতা- যে সত্য থেকে, যে সৌন্দর্য থেকে জীবন সত্য- সদা প্রসারিত ও স্পন্দিত।
জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি যাই থাকুক না কেন, ন্যূনতম ক্ষুধা ও তৃষ্ণার দাবি মিটিয়ে শিল্পী তাঁর মনে কল্পনার একটি সুন্দর জগৎ সৃষ্টি করেন, যে জগতে অপ্রাপ্তির ইতিহাসও প্রমূর্ত হয়ে ওঠে। কল্পনাকে সত্য বলে উপলব্ধি করে লেখক বিশ্বের স্বর্ণযুগ কল্পনা করেন। যদিও স্বপ্ন ও বাস্তবের মধ্যে অন্তহীন শূন্যতা থাকে তবুও শিল্পী যেমন নিজে স্বপ্ন দেখেন তেমনই অন্যকেও স্বপ্ন দেখাতে ভালোবাসেন। এসব সুন্দর স্বপ্ন দেখতে দেখতে একসময় অন্যদের মনোজগৎও স্বাপ্নিক ও সুন্দর হয়ে ওঠে। অনেকের ধারণা- শিল্পী শুধু কল্পনারাজ্যে বিরাজ করেন কিন্তু হৃদয়রাজ্যেও যে তাঁর অপ্রতিহত অবস্থান সে বিষয়টি ভেবে দেখেন না। একজন শিল্পী যুক্তিকে স্বীকার করেন, গ্রহণ করেন, ব্যবহার করেন হৃদয় দিয়ে এবং সেভাবেই সৌন্দর্য ও সত্যের অভিন্নতাকে প্রত্যক্ষ করেন। শিল্পী তাঁর চারপাশের সমাজ সংস্কৃতি পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা সঞ্জাত অন্তরের নির্যাসটুকু শিল্পিতরূপে ছেনী-হাতুরী, রং-তুলি অথবা কলমের ডগা থেকে শূন্যতার সময়পটে চিহ্নিত করেন। নৃশংসতা, বর্বরতা, দমন-নিপীড়নের সাথে যেমন সত্য ও সুন্দরের ঐক্য হতে পারে না তেমনই একজন শিল্পী সমকালীন সমাজের শক্তির বিভাজনে অবশ্যই নির্যাতিতের পক্ষেই তার অবিচ্ছেদ্য অবস্থান নিশ্চিত করেন। এটাই শিল্পী সমাজের ঐক্যের মূল সূত্র। অনুপ্রাণন, শিল্প-চেতনার ঐক্যের এই মূল সূত্রের দিকেই সবাইকে ধাবিত করার প্রচেষ্টা করে যেতে চায়।
সপ্তম বর্ষ তৃতীয় সংখ্যা
আমরা কী বেঁচে আছি?
যখন গল্পের সংসারে ঢুকে হাড় মাংস জলে সাঁতার কাটতে পারি, তখনই বুঝতে পারি গল্প আমাদের বাঁচিয়ে রাখছে। প্রাচীনকাল থেকে মানব বিশ্ব কিন্ত গল্পের ঘরবাড়ি। ঘরবাড়ির মানুষগুলোর যতো দুঃখ হতাশা প্রেম খুন অপ্রেম সবই গল্প ধারণ করে নিজেরাই সজীব আর সতন্ত্র কষ্ঠস্বর। গল্পকারের মননে সৃষ্টির শিল্পসূত্রপাতে প্রতিটি গল্প হয়ে ওঠে জীবন রক্তস্রোত।
বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূধন গল্প বইয়ের ষোলোটি গল্পের মধ্যে যেমন আছে দুঃখের নৃত্য, তেমন আছে প্রেমের নিঁখুত-নিপুণ খুনের পদ্মফুল। ১৯৭১ সালে হায়েনা পাকিস্তানের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের গাথা শত জনমের অর্জিত অহংকার। গল্পকার সেই স্পর্ধিত অহংকারের পতাকা এঁকেছেন গল্পের বুভুক্ষ জমিন জুড়ে। নদী যদিও নারীর মতো কিন্ত আগ্রাসী ভাঙনে পরিনত হয় বাংলার জনপদ হাঁঙ্গরের হাঁ’য়ে। ধ্বংসের সংবেদে সেই জীবনের গল্পও বইয়ে ঠাঁই পেয়েছে।
আধুনিক নগর জীবনে একটা নিজের বাসা প্রতিজনের পরম আশা। কিন্ত একজন বাকীবিল্লাহ প্রমাণ করে দেয়, সবাই সবকিছু পাওয়ার অধিকার রাখে না। বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূধন গল্পবইয়ের গল্পগুলো বাংলাদেশের বিশ কোটি মানুষের ভাঙা আয়নায় প্রতিফলিত মুখ…
Bondi Rajkumari O Michael Madhusudan - Moni Haider
‘মুজিবের ছড়া মুক্তির ছড়া’ গ্রন্থটি আবেদীন জনী’র রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ছড়া-কবিতাগুলো দিয়ে সাজানো হয়েছে। এক কথায়, এটি বঙ্গবন্ধুর অনবদ্য কীর্তিগাথা। আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজয়, ও বাংলাদেশের কথা লিখতে লিখতে লেখক ছড়া-কবিতাগুলোতে বার বার প্রবলভাবে বঙ্গবন্ধুর কথাই উচ্চারণ করেছেন। কোমলমতি সন্তানেরা গ্রন্থটি পাঠ করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
ছোটোদের উপযোগী সাহিত্য রচনা করতে হয় প্রাঞ্জল ভাষায়। নরম মনের স্বপ্নসাঁকো শাব্দিক ঝড়-ঝাপটায় যেন নড়ে না ওঠে। ওদের মনস্তাত্ত্বিক পরিমণ্ডলে যেন বিরূপ প্রভাব না পড়ে। বিকাশমান সৃষ্টিশীল চেতনার পথগুলো যেন রুদ্ধ না হয়। মগজের কোষে যেন বিরুদ্ধ বাতাস আঘাত করতে না পারে। তবে হ্যাঁ, যে সমাজে শিশু-কিশোররা বেড়ে উঠছে, সেই সমাজের কুসংস্কার থেকে মুক্ত করতে, স্বপ্নখেকো অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনতে ওদের মানসজগতে মৃদু শাব্দিক টোকা দেওয়া বা জাগরণের মৃদু স্পন্দন তোলা যায়। তবে সেটাও করতে হবে অত্যন্ত সচেতনভাবে। নিখাদ পরীক্ষা-নিরীক্ষা, বিশ্লেষণের মাধ্যমে। কাঁচা মস্তিষ্কের কতটুকু ধারণক্ষমতা এবং হাসতে হাসতে, খেলতে খেলতে, নাচতে নাচতে কতটুকু গ্রহণ করতে পারবে- সেসব বিষয়ে সুচারু মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে সচেতনভাবে ‘মুজিবের ছড়া মুক্তির ছড়া’ গ্রন্থের ছড়া-কবিতাগুলো রচনা করা হয়েছে। প্রত্যেকটি লেখার মধ্যে ছোটোদের মনোবিকাশের জন্য কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ উপাদান রয়েছে, যা নির্মল আনন্দের মধ্য দিয়ে শিশুকে নিয়ে যাবে আলোর জগতে। লেখাগুলো পাঠ করতে বড়োদেরও ভালো লাগবে।
Mujiber Chora Muktir Chora by Abedin Jony
মোট ছোটগল্প তেরোটি। প্রথম পাঁচটি সারমেয়দের নিয়ে রূপক-গল্প। বিগত করোনাকালের নির্মমতার শিকার এরাও। হোটেল-রেস্টুরেন্ট বন্ধ, বাজারগুলো ক্রেতাহীন, রাস্তাঘাট আর গলিগুলো জনশূন্য। রাস্তার নেড়ি কুকুরগুলো খাবার পাবে কোথায় ? ওরা মানুষ-ঘেঁষা সংবেদনশীল এক প্রাণী, মানুষ ওদের কাছে প্রভু তুল্য, মানুষই ভালোবাসা-করুণায় ওদের বাঁচিয়ে রাখে আবার ওদের জীবনে যতো পীড়ন-দমন সব মানুষের কারণেই ঘটে ; লেখক তাই ওদের চোখ দিয়ে এ সমাজের মানুষগুলোর ভাব-ভালোবাসা, ত্রুটি-বিচ্যুতি ও নিষ্ঠুরতার খণ্ড খণ্ড চিত্র আঁকতে চেয়েছেন গল্পগুলোয়। করোনাকালের ছায়া, একলা ফুলি, একলা হিল্লি, গভীর অন্ধকারের ঘুম, মানুষ বোঝা দায়, মেঘের মতো কোমল সে-কথাই জানান দেয়। অন্যদিকে করোনা কথা, করোনা বিভ্রম, আজকাল খুনিকে চেনা যায় না, বন্ধঘরের লড়াই গল্পগুলো কোভিড-১৯ সংক্রমণের বিপন্ন সময়কে ঘিরে আবর্তিত; এসময়ের মানসিক টানাপোড়েন, নানাবিধ আর্থ-সামাজিক দৈন্য ও দ্বন্দ্ব, অবিশ্বাস ও সন্দেহ বারবার ঘুরেফিরে গল্পগুলোর পরতে পরতে ছায়া ফেলেছে। যে বিপন্নতাবোধ থেকে মানুষের অন্তরে অসহায়তার সূত্রপাত, লেখক যেনো গল্পগুলোয় নানাভাবে-নানারঙে আখ্যানের ভেতর দিয়ে জীবনের সেই গভীর সত্যকে ধরতে চেয়েছেন । দেশান্তরী আমলকী, অন্তিম, জীবন একফোঁটা মধু মানুষের সেইসব বোধ ও উপলব্ধিকে তুলে ধরে। গল্পগুলোর বিষয়, নির্মাণ-শৈলী ও মেজাজের ভিন্নতাও লক্ষণীয় ।
করোনাকালের ছায়া - Koronakaler Chaiya
আফরোজা আলমের গদ্য পড়তে ভালো লাগে। একটা আটপৌরে ভাব আছে আর আছে একটা ভিতর থেকে টান। বিষয় যখন পরিবারের কথা নিজের স্মৃতি-গ্রন্থের পাতাগুলি উল্টে যাওয়া, প্রায় নিজের পুরোনো ডায়েরি খুলে পড়ার মতো তখন ভালো তো লাগবেই। তার সঙ্গে যদি যোগ হয় আমাদের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কিছু বর্ণনা। এইসব কারণে আফরোজার লেখা ভালো লাগলো।

হাসান আজিজুল হক
Fanush - ফানুস
নগদ আলীর নগদ চিন্তায় প্রতিদিন সকালে দুটো রুটি যোগাড় হলেই ও মহা খুশি। তারপরই আন্দোলনে নেমে পড়ে। রমনা পার্কের সামনের রাস্তায় তার আন্দোলন চলে। একটি গাছের ডাল ভেঙে মাথার উপর নাচাতে নাচাতে রাস্তার এইপাশে একবার, ওপাশে একবার। পাকা ফুটবল খেলোয়াড়দের মতো মাঝেমধ্যে চলন্ত গাড়িকে কাটিয়ে পারাপার। মাঝে মধ্যে দুএকটা গাড়ি ব্রেক কষলে দৌড়ে সামনে গিয়ে বলবে ‘দেয়, দশটা টাকা দেয়, ভাত খামু।’ কচিৎ কেউ কেউ দেয়। কেউ হয়তো ক্ষেপে উঠে, ‘এ বেটা মরতে চাস, তো ট্রেন লাইনের নিচে যা।’ কিন্তু ও তো বুঝে, ও তো মরার জন্য এগুলো করে না, এটা ওর আন্দোলন। ও এর নাম দিয়েছে ‘ ন্যাংটা ক্ষুধা আন্দোলন।’ এভাবেই চলে ওর প্রতিবাদ। সাঁই সাঁই করে ওকে কাটিয়ে বেরিয়ে যায় চকচকে প্রাইভেট কার। মাঝেমধ্যে কেউ হয়তো ব্রেক কষে দাঁড়িয়ে গালি দেয় ‘ওই হারামজাদা, ফাইজলামির আর জায়গা পাস না। ইতরামি করিস, নামবো যখন পিটিয়ে হাড্ডি ভেঙে দেবো। গায়ের চামড়া খুলে নেবো।’ নগদ আলী আপন মনে হাসে। ওর নাকি পিটিয়ে হাড্ডি ভাঙবে। চামড়া খুলে নেবে। ওর শরীরের মাংস কোথায়! লোকটা আস্ত বোকা! এইটুকু বুঝে না যে, ও তো আমাকে মেরে ঠকবে। আমার তো কাঠামোর উপর শুধু একটা প্রলেপ দেওয়া।
Nogod Alider Andolon - Elias Faruqui
লেখকের প্রকাশিত গ্রন্থসমূহ-
কবিতা : নীলজল সমুদ্দুরে যাবো (কবিতাগ্রন্থ, ২০০৯), অর্ধেক তুমি বাকিটা অন্য কেউ (কবিতাগ্রন্থ, ২০১০), শেকড়ে বকুলের গন্ধ (কবিতাগ্রন্থ, ২০১১), ভেঙে ভেঙে জেগে থাকে নদীর হৃদয় (কবিতাগ্রন্থ, ২০১২), ধুলো অক্ষরের চিঠি (কবিতাগ্রন্থ, ২০১৩), কেউ কখনও বাড়ি ফেরে না (কবিতাগ্রন্থ, ২০১৪),
মৃত নক্ষত্রের শহরে (কবিতাগ্রন্থ, ২০১৫), ভালোবাসাও ভ্রমণে যায় (কবিতাগ্রন্থ, ২০২১)।
শিশুতোষ গল্পগ্রন্থ : পাগলা রাজার টেনশন (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১২), পিকু ও পাখি (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১২), ভ‚তকন্যা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৩), নীল ঝরনার দেশে (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৩), পিংকি ও একটি লাল গোলাপ (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪), হঠাৎ দুরন্ত মুক্তিসেনা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪), গল্পগুলো ছোটদের (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০১৪), খেজুর গাছে ভ‚তের পা (শিশুতোষ গল্পগ্রন্থ, ২০২৩)
গল্পগ্রন্থ : বন্দুকে ফুটো (গল্পগ্রন্থ, ২০২০)
উপন্যাস : মুক্তিযুদ্ধের ভিন্ন এক রণাঙ্গনে (উপন্যাস, ২০১৬), মুখোমুখি মোহনায় (উপন্যাস, ২০১৭), আতোর-আদুরি উপাখ্যান (বগুড়ার আঞ্চলিক ভাষায় লেখা উপন্যাস, ২০১৯), বিহঙ্গ সময়ের অ্যালবাম (আত্মজৈবনিক গ্রন্থ, ২০২২).
Swapnachhoar Padajatra by Raahman Wahid
শবনম এতক্ষণ বেশ মজা নিয়েই এসব উপভোগ করছিল কিন্তু এখন যেই শুনতে পেল ওর বর দাঁড়িয়ে আছে বাহিরে ওর জন্য, এখন ওকে যেতে হবে তার কাছে। তখনই ভেতরে কেমন এক চাপা উত্তেজনা কাজ করতে শুরু হল এই স্বামী নামক মানুষটাকে দেখার জন্য। এখনও দেখেনি মানুষটা কেমন, জানেও না তার আচার-আচরণ সম্পর্কে। অথচ বাবা মা কীভাবে হাত পা বেঁধে উঠিয়ে দিল পালকিতে। বাড়ি থেকে বের করে দিল সারা জীবনের জন্য। ওই বাড়ি থেকে এই পর্যন্ত যতজন মেয়ে ওই পালকিতে চড়ে বের হয়েছে তারা আর কেউ কোনো দিন ফেরেনি আপনালয়ে। যে যায় সে মনে হয় সব বাঁধন ছিন্ন করেই যায়। কিন্তু শবনম তো কারো সাথে কোন বাঁধনই ছিন্ন করে আসেনি, তবে কী ও আর কখনও ফিরতে পারবে ওর নিজের আপনালয়ে?
এসব আবোলতাবোলই ভাবছিল আর তখনই একজন এসে ওর হাত ধরে টেনে ঘর থেকে বের করে নিল।
শবনম একবার মুখ ফোটে বলতে চেয়েছিল “আস্তে টানেন আমি তো শাড়িতে পা বাজাইয়া পইড়া যামু।”
কিন্তু না, কেন জানি কিছুই বলতে পারল না। তার আগেই দুলাল এসে পাশে দাঁড়াল
“ভাবি সাব আর কষ্ট করতে হইব না, অহন আমি পারমু। আহো শবনম, আহো। তুমি আমার পিছন পিছন আহো। বলেই কুপিটা এগিয়ে ধরে পথ দেখাতে লাগল।শবনম কী বলবে তা বুঝতে পারল না, শুধু চুপচাপ দুলালের পেছন পেছন হেঁটে এগিয়ে গেল নিজের ঘরে……..
এরপর কী ঘটেছিল শবনমের জীবনে? দুলাল কী ওর পুরো জীবনটাতেই আলো জ্বেলে পথ দেখাতে পেরেছিল এই কিশোরী মেয়েটিকে ? না কি……..
Shabnam by Shayla Sultana Lucky
এই বইটি প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে মূলত: আমার শিক্ষার্থীদের অনুপ্রেরণায়। অনেক দিন ধরে ওরা আমাকে ভূতের গল্প লেখার জন্য উৎসাহ দেয়। দশটা গল্পের মধ্যে চার পাঁচটার মতো গল্প পত্রিকা ও শিশু সাহিত্য গ্রন্থে প্রকাশিত হয়। এখানে প্রতিটি গল্পে শিশু কিশোরদের ঠাকুরমার কাছে ভূতের গল্প শোনা, ভূতকে নিয়ে কল্পনা করা, একাকিত্বে ভূতকে সঙ্গী মনে করা, ভূতের লেখাপড়ায় আগ্রহ, পরীর সাথে ভূতের বন্ধুত্ব, বাসাবাড়িতে ভূতের আতঙ্ক, বল আনতে গিয়ে ভূতের কবলে পড়া, করোনা কালীন সময়ে শ্মশানে লাশদের আহাজারি, শাকচুন্নী ও মেছো ভূতের গল্প, ভূত মামার সাহায্যে ফল খাওয়া সহ আরো নানান চমকে দেয়ার মতো কাহিনী সহজভাবে বর্ণনা করা হয়েছে। আশা করি এই গল্পগুলো পাঠকদের মনে রেখাপাত করবে। ছোটদের পাশাপাশি বড়রাও এই গল্পগুলো পড়ে উপভোগ করবে।
Vuter Kabole Ora Tinjon by Jonaki Dutta
শৈশব থেকেই খুব প্রাণচঞ্চল ও প্রাণবন্ত একজন উদার-উদাসী মানুষ; সদা হাস্যোজ্জ্বল এক প্রিয় মুখ। ভাববাদী দর্শনে বিশ্বাসী এই মানুষটির ভিতরে বাস করে এক শিশুহৃদয়। কবি মুহাম্মদ মঈনুল হাসান সরল আত্মমগ্নতার এক বিমুগ্ধ প্রতিচ্ছবি। ঐন্দ্রজালিক শব্দবিন্যাসে জীবন-উপলব্ধির আনন্দ-বেদনা, কোমল অনুভূতি আর ঘন কুয়াশার ছবি এঁকেছেন তাঁর সরল ব্যঞ্জনার কবিতায়। প্রেম ভালোবাসা প্রকৃতি দেশাত্মবোধ ও ঐতিহ্যের সৌন্দর্য অনুধাবনে নস্টালজিক ভাবাবেগে তাড়িত।
স্বভাবজাত কবি তাঁর কবিতায় সহজ-সরল ভাষায় প্রেম ভালোবাসা প্রকৃতি সংসারের বন্দনাগীত গেয়েছেন। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি; যেখানে মেঘালয়ের পাদদেশ ছুঁয়ে ছুটে চলে ঝরনাপ্রবাহে সোমেশ্বরীর জল নিরবধি। এই মানবজীবন পূর্ণতা-অপূর্ণতার এক বহমান নদী। একাকিত্ব-নিঃসঙ্গতা, দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা, আনন্দ-বেদনা, আশা-নিরাশাকে বন্দি করেছেন তাঁর বুকের নীল পাঁজরে; যা বারবার দোল খেতে থাকে মনের গভীর প্রকোষ্ঠে। কবিতা শ্বাসমূল ছুঁয়ে বেরিয়ে আসা এক তপ্ত বুদবুদ; এই বুদবুদের সম্মিলিত শক্তিই আজকের ‘দ্বীপ জ্বলে কুয়াশায়’। শব্দযানে চড়ে অলীক ভেলায় ভেসে বেড়ানোর ভালোলাগা থেকেই অনুপ্রাণন প্রকাশনের হাত ধরে প্রকাশিত হচ্ছে এই কবিতাগ্রন্থ।
কবিতায় প্রকাশিত হয় আমাদের চিত্তলোকের লুকায়িত চিন্তা-ভাবনা, জ্ঞান-প্রজ্ঞা ও ভাবের কথামালা, অন্তর্লোকে উজ্জ¦ল হতে থাকে শব্দের কল্পচিত্র; মনের গহীনে অঙ্কিত হতে থাকে প্রিয় বর্ণমালার মানচিত্র। কবিতায়-কবিতায় আলাদা সুর, ঢেউ ও ঝঙ্কার তুলে। সারা পৃথিবীতে কবিতার তীর্থস্থান আমাদের এই সোনার বাংলা। এরই ধারাবাহিকতায় কবি মুহাম্মদ মঈনুল হাসান ধীরে-ধীরে হয়ে উঠবেন বাংলা কবিতার উত্তরাধিকার। কবি’র জন্য রইলো আমার আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও ভালোবাসা।
কবি মাহবুব মিত্র
১৬ অক্টোবর ২০১৯, মিরপুর, ঢাকা।
দ্বীপ জ্বলে কুয়াশায়
ত্রৈমাসিক অনুপ্রাণন ১১ম বর্ষ ২য় সংখ্যা
Get access to your Orders, Wishlist and Recommendations.






























There are no reviews yet.