Description
নিজের গল্প লইয়া ভূমিকা লিখিবার মতন বিড়ম্বনা আর নাই। মন কহে ঢোলের দখল পাইয়াছÑ বাজাইতে কার্পণ্য করিও না। আবার মগজ কহে সংযত হও, দখল পাইয়াছ বলিয়া অর্বাচীনতার অধিকার লাভ কর নাই। ২০০৯ সালে প্রথম আলো ব্লগে ছয়টি অণুগল্প লিখিয়াছিলাম। তাহার পরে অণুগল্পের সহিত দীর্ঘ বিরতি। অণুগল্পের কথা বিস্মৃত হইয়াছিলাম। ২০১৪ সালে অনলাইনে অণুগল্পগ্রস্ত মানুষ বিলাল হোসেন আবার অণুগল্প লিখিতে অনুরোধ করিলেন। চক্ষুলজ্জার কারণে অনুরোধ রাখিতে যাইয়া অণুগল্পের মরণজালে ফাঁসিয়া গেলাম। বিলাল হোসেনের অনুরোধ প্রায় নিত্যদিনের নির্যাতনে পরিণত হইলো। এই গ্রন্থের অণুগল্পসমূহ সেই প্রাত্যহিক নির্যাতনের ফসল।



















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।


There are no reviews yet.