Description
গাজী সাইফুল ইসলাম
গাজী সাইফুল ইসলাম কবি, লেখক ও অনুবাদক। জন্ম ০৭ জানুয়ারি ১৯৬৫, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পিকা গ্রামে, নানার বাড়িতে। বেড়ে উঠেন নিজ গ্রাম ফুলপুরের পুরাননগরে। পড়াশোনা করেন বওলা উচ্চ বিদ্যালয়, নেত্রকোণা সরকারি কলেজ ও আনন্দ মোহন কলেজে। অর্থনীতি বিষয়ে মাস্টার্স করে প্রবেশ করেন সরকারি চাকরিতে। ভালো না লাগায় ২০১৭তে চাকরিতে ইস্তফা দিয়ে ফুল টাইম লেখালেখির সঙ্গে জড়িত। জড়িত ছিলেন প্রকাশনা প্রতিষ্ঠান শব্দসম্প্রীতির সঙ্গে। দর্শন ও বিশ্বসাহিত্য তাঁর আগ্রহের প্রধান বিষয়। বিশ্ববিখ্যাত কবি লেখকদের বহু কবিতা গল্প ও উপন্যাস অনুবাদের পাশপাশি তাঁদের শতাধিক সাক্ষাৎকার অনুবাদ করছেন তিনি। স্ত্রী ও দু’সন্তান নিয়ে বসবাস করেন ময়মনসিংহের ফুলপুরে। বিশ্ব সাহিত্যের প্রেমের গল্প ও বিশ্বের ৮৫ ব্যক্তিত্বের মুখোমুখি বই দু’টি পাওয়া যায় অ্যামাজন.কম-এ।
এ লেখকের অন্যান্য বই:
উপন্যাস: ভালোবাসার উত্তরাধিকার ও স্বপ্ন শেষের রাত্রি।
কিশোর উপন্যাস: স্বাধীনতা, ছেলেধরা।
কিশোর কবিতা ও গল্প সংকলন: পাতায় পাতায় আনন্দ
অনুবাদ গল্প: প্রেমের সেরা গল্প(ম্যাগনাম ওপাস ২০০৪),
সাক্ষাৎকার: মহাকালের মুখোমুখি (কথাপ্রকাশ ২০০৫)
বিশ্বসাহিত্যের প্রেমের গল্প (অ্যাডর্ন ২০০৮)
সাক্ষাৎকার: বিশ্বের ৮৫ ব্যক্তিত্বের মুখোমুখি(অ্যাডর্ন ২০০৮)
মৌলিক গল্পগ্রন্থ: আঁচলভরা আঁধার ও অন্যান্য গল্প (শব্দসম্প্রীতি ২০১২)
মৌলিক কবিতা: প্রেম কিছু না মায়োর জাল (শব্দসম্প্রীতি ২০১২)
অনুবাদ কবিতা: মাহমুদ দারবিশের কবিতা (বিশ্বসাহিত্য কেন্দ্র ২০১৪, দ্বিতীয় সংস্করণ ২০২০)
























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।
There are no reviews yet.