Description
সানাউল্লাহ সাগর
এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্বশীল দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগ, সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন বাংলা ভাষাভাষী অঞ্চল থেকে প্রকাশিত লিটলম্যাগে লিখছেন। কবিতা লেখার পাশাপাশি গল্প, উপন্যাসও লিখছেন নিয়মিত। তিনি ১৯৮৬ সালের ৪ আগস্ট, দক্ষিণ ভূতের দিয়া, বাবুগঞ্জ, বরিশালে জন্মগ্রহন করেন। শিক্ষা জীবনে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ‘বাংলাদেশের ব্যঙ্গ সাহিত্য’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।
প্রকাশিত কবিতার বই
অলৌকিক স্বপ্নের যৌথ বিবৃতি [ আড্ডা প্রকাশন, ২০১৩]
সাইরেন [ আড্ডা প্রকাশন, ২০১৫]
কালো হাসির জার্নাল [ চৈতন্য, ২০১৬]
কালো হাসির জার্নাল কলকাতা সংস্করণ [ অভিজয় প্রকাশনী, ২০১৭ ]
উপন্যাাস
গুহা [ অনুপ্রাণন প্রকাশন, ২০১৯ ]
সম্পাদনা
লিটলম্যাগ ‘আড্ডা’ [২০০৬ সাল থেকে…]
এই সময়ের নির্বাচিত গল্প [ পৌষি প্রকাশন, ২০১৬]
Sanaullah.sagor@yahoo.com


















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।





There are no reviews yet.