Description
জুয়েল আশরাফ। জন্ম ১৯৮৩ সালের ২১ জানুয়ারি। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রাম। পিতা- জনাব আলী। মাতা- মরহুম কোহিনুর বেগম (বাদল)। লেখকের অল্প বয়স থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। তার প্রকাশিত গ্রন্থ ১১টি- অশ্রু ভেজা কবিতা (কাব্যগ্রন্থ, ২০০১), কেউ পাশে নেই (উপন্যাস, ২০০১), কেউ কাছে নেই (কাব্যগ্রন্থ, ২০০৮), সুলাইমান এবং চোর (কিশোর উপন্যাস, ২০০৮), কাঙ্ক্ষিত কারাবাস (উপন্যাস, ২০০৯), অচেনা বালক (কিশোর উপন্যাস, ২০১০), ঘুম নেই (উপন্যাস, ২০১১), ইমু তোমাকে ভালোবাসি (উপন্যাস, ২০১২), অশ্লীল কারাগার (উপন্যাস, ২০১৩), ভালোবাসা ভালো থেকো (উপন্যাস, ২০১৪), বর্ষা এলেই ভূতটা আসে (কিশোর গল্পগ্রন্থ, ২০২৩)। বর্তমানে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে তার নিয়মিত লেখা প্রকাশ পাচ্ছে- ইত্তেফাক, সমকাল, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক বাংলা, জনকণ্ঠ, যায়যায়দিন, যুগান্তর, নয়া দিগন্ত, ভোরের কাগজ, আমাদের সময়, সময়ের আলো, মানবকন্ঠ প্রভৃতি। ম্যাগাজিন ও বিভিন্ন পত্রিকায় তিনি গল্প, রম্য গল্প, শিশু-কিশোরদের জন্য অসংখ্য গল্প লিখে চলেছেন। বর্তমানে তার সময়টাকে বেশিরভাগ সাহিত্যচর্চার পেছনে দিয়ে রেখেছেন।














































বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।


There are no reviews yet.