Description

জন্ম ৭ই নভেম্বর ১৯৮১।
প্রকাশিত বই- প্রবেশাধিকার সংরক্ষিত, আনন্দভ্রম, নরকের রাজপুত্র,জবাইঘর, মায়াফুলের বন (গল্পগ্রন্থ)
মন্মথের মেলানকোলিয়া, ছহি রকেট সায়েন্স শিক্ষা, বেড়ালতমা, এসিড বৃক্ষের গান (উপন্যাস)
প্রিজনার্স অফ জিওগ্রাফি (অনুবাদ, প্রকাশিতব্য)
ই-মেইল- hasanmahbub00350@gmail.com





































নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।





There are no reviews yet.