Description
সোলায়মান সুমন (Sulaiman Suman)। জন্ম ১৯৭৯, ১ মে। চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট শহরের নানাবাড়িতে জন্ম । এই জেলা শহরে কেটেছে শৈশব। বাবার নাম আখতারুল ইসলাম, মাতা হোসনে আখতার। স্ত্রী লাবণি সোলায়মানের সাথে ২০০৬ সালের ১৬ই জুন থেকে এক সাথে পথচলা। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. শেষে ঢাকায় পেশা জীবনের শুরু। শিক্ষকতা ও সম্পাদনা জীবন-জীবিকা। শিক্ষক, বাংলা বিভাগ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল ঢাকা। প্রকাশিতগ্রন্থ: মুই তোরে কোচপাং (গল্পগ্রন্থ, ২০০৯), পঞ্চায়ুধ (সম্পাদিত গল্পসঙ্কলন, ২০১১), ছায়াগুলো জেগে থাকে (গল্পগ্রন্থ, ২০১৪); বাংলা সাহিত্যের সেরা গল্প (সম্পাদিত গল্পসঙ্কলন ২০১৫), মৃত্যুখেকো মানুষগুলো (গল্পগ্রন্থ, ২০১৭), পিনু মামার অ্যাডভেঞ্চার ( ২০১৮), হংসরাজের ভূত হাভেলি (২০১৯), উজানের মানুষ (২০২১), এক যে ছিল রাজা ( ২০২২), কলকাতায় ওকিকু (২০২৩), শিকারি ছায়া(২০২৪) ।












































নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।
There are no reviews yet.