মওলানা জালাউদ্দিন রুমির খোঁজে তুরষ্কে – ফাতিমা জাহান

Mawlana Jalaluddin Rumi'r Khoje Turoske by Fatima Jahan

Author: ফাতিমা জাহান
Cover By: কারু তিতাস
ISBN: 978-984-94477-7-1
Publish Date: First Published- 30-01-2021; Second Published- September 2025

$ 4.20

25% Off
In Stock
Highlights:

তুরস্ক আধ্যাত্মিক সাধকদের দেশ, মওলানা জালাল উদ্দিন রুমির দেশ। লেখক তুরস্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়েছেন সেই আধ্যাত্মিক জগতের ডাকে সাড়া দিতে।
ইস্তাম্বুলে বসফরাস প্রণালী বা সাধারণ কবরস্থান যেন প্রশ্ন এবং উত্তর একইসাথে খুঁজে পাওয়া।
কাপাদোকিয়ার ভূগর্ভস্থ জগৎ আর মেলেন্দিস নদী একটাই সুর ফুটিয়ে তোলে ভাবের জগতের আদান-প্রদানে।
আনতালইয়ার প্রাচীন স্থাপনা বা ভূ-মধ্যসাগরের অভিজ্ঞতা যেন মওলানার পংক্তি ধরে ধরে সেই ধুলোকণা আর নোনা সাগরে উড়াল দেয়া।
যার জন্য পথচলা, উদাস থাকা, যাযাবর জীবন বেছে নেয়া সেই মওলানার পায়ের কাছে লেখক উৎসর্গ করেন নিজের জগৎ।
অনন্য সাধারণ অভিজ্ঞতায় মোড়া ফেথিয়ে শহরে হৃদয়ের অজানা কুঠুরি খুলে যায় তখন, যখন দেখা হয় নিজেরই প্রতিবিম্বের।
দেবী আর্টেমিসের এফেসাস নগরী ফিসফিস করে ফিরে ফিরে এসে গল্প শোনার জন্য। আর সকল ভালোবাসার কেন্দ্রবিন্দু ট্রয় নগর থেকে অজানা ভালোবাসা কুড়িয়ে বেড়ানোর আশায় লেখক উড়ে বেড়ান রাজধানী অবধি, দেখা হয় গানের নাইটিঙ্গেলের সাথে।
তবুও শেষ হয় না পথচলা। শেষ গন্তব্যে তাই বুঝি প্রশ্ন করেন এক আচেনা আত্মা–
‘মানুষ যা খুঁজে ফেরে জীবনভর তা কি পায়?’
উত্তর মওলানা জালাল উদ্দিন রুমি দিয়ে গিয়েছেন।

Description

Description

বিচিত্র জীবন লেখকের। বেড়ে ওঠা ভারতের ব্যাঙ্গালুরু শহরে। পড়াশোনা, গবেষণার কাজ করেছেন ব্যাঙ্গালুরু ও সিঙ্গাপুরে। কৈশোরের অনেকটা সময় কেটেছে বোর্ডিং স্কুল আর বাড়ির লম্বা পথ একা পাড়ি দিয়ে। সেই থেকে শুরু ভ্রমণের নেশা। যেকোনো লোকালয়, যেকোনো জনপদে সেখানকার জীবনের অংশ হয়ে যেতে পারেন অনায়াসে। যাযাবর জীবন তাই বেছে নিতে হয়নি, আপনা হতেই জীবনের সাথে মিশে গিয়েছে। উচ্চশিক্ষা অর্জনের পর কাজ করেছেন বিশ্বের বহুজাতিক কোম্পানির সাথে। তবে ভ্রমণের নেশায় চাকরি ছেড়ে ভ্রমণার্থীর তকমা লাগিয়েছেন গায়ে। লেখালেখি করছেন সাত বছর ধরে। ভ্রমণ কাহিনি ও কবিতা প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্রপত্রিকায়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।
ভ্রমণ-বিষয়ক প্রকাশিত গ্রন্থ : ‘মওলানা জালালউদ্দিন রুমির খোঁজে তুরস্কে’, ‘লখনউনামা’, ‘পাহাড় সরোবরের কাযাখস্তান’, ‘তানযানিয়ার হৃদয় হতে’ ও ‘ফিরোজা রঙের দেশ’।
কাব্যগ্রন্থ : ‘কাউকে নয়’।

Additional information

Additional information

Weight0.380 kg
Published Year

,

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “মওলানা জালাউদ্দিন রুমির খোঁজে তুরষ্কে – ফাতিমা জাহান”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart