Description
জারিফ আলম
জন্ম: ১০ জুলাই, ১৯৯৯। জন্মস্থান: চিনাখালি, টাঙ্গাইল। স্থায়ী ঠিকানা: টাঙ্গাইলের পাঁচ কাহনিয়া গ্রামে।
বাবা: মো. আবদুর রাজ্জাক। মা: আনোয়ারা বেগম।
পড়াশোনা: বাংলা ভাষা ও সাহিত্যে এম. এ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ই-মেইল:jarifalam46@gmail.com































নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।
shariful sadin –
খুবই ভালো মনের মানুষ,তার লেখা অসাধারণ