Description
সিরাজউদ্দিন আহমেদ-
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৪৭ সালে ঢাকায়। পৈত্রিক নিবাস ঢাকা জেলার কেরানিগঞ্জ থানা, ডাকঘর – কলাতিয়া, গ্রাম – শমসেরপুর। নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৩ সালে এসএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতকোত্তর। কৃষি মন্ত্রণালয়ের প্রকাশনা বিভাগ কৃষি তথ্য সার্ভিস থেকে প্রকাশিত মাসিক ‘ কৃষিকথা’ ও নিউজ লেটার ‘ সপ্রসারণ বার্তা ‘র সম্পাদক পদে চাকরি করেছেন। ২০০৫ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
ছাত্র জীবন থেকে লেখালেখির শুরু। মুক্তধারা, মাওলা ব্রাদার্স, অনুপম প্রকাশনী, সুবর্ণ, আরো প্রকাশন, জিনিয়াস পাবলিকেশন্স থেকে এপর্যন্ত মোট ২১ টি বই প্রকাশিত হয়েছে। ২০২২ ঈদ সংখ্যা যুগান্তর ও জনকণ্ঠে উপন্যাস ; ইত্তেফাক, কালের কন্ঠ, মানবজমিনে গল্প এবং ২০২৩ ঈদ সংখ্যা জনকণ্ঠ ও বাবুই উপন্যাস ; ইত্তেফাক, কালের কন্ঠ, মানবজমিন, কালি ও কলমে গল্প প্রকাশ হয়েছে।
প্রকাশিত গ্রন্থতালিকা-
কিশোর বই-
১। তিতি ও প্যাক (উপন্যাস), ২। রীতুর পুতুল অরুণ বরুণ (উপন্যাস), ৩। রাজা পেল সাজা (উপন্যাস), ৪। বিড়াল নিয়ে বাড়াবাড়ি (উপন্যাস), ৪। বিড়াল নিয়ে বাড়াবাড়ি (উপন্যাস), ৫। চোর (উপন্যাস), ৬। ইচ্ছে ঘুড়ি আকাশে উড়ি (উপন্যাস), ৭। ভূত আছে ভূত নেই । গল্প ), ৮। অদম্য রহস্য (গল্প ), ৯। কিশোর বয়েজ ক্লাব’ ( গল্প ), ১০। কিশোর সমগ্র – ১, ১১। কিশোর সমগ্র – ২।
উপন্যাস / গল্পগ্রন্থ –
১। প্রভুভক্ত কুকুর (ছোটগল্প), ২। বন্ধুর জন্য শোক (ছোটগল্প), ৩। প্রেম কথা (ছোটগল্প), ৪। প্রতিনায়ক (উপন্যাস), ৫। পুণ্যবতী (উপন্যাস), ৬। জেগে আছি (উপন্যাস), ৭। তুমি আছো আমি আছি (উপন্যাস), ৮। যে আছো অন্তরে (উপন্যাস)।
ইমেইল: siraj20321@gmail.com































পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।
There are no reviews yet.