Description
ড. আ. ন. ম এহছানুল মালিকী। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বেতারে সংবাদ উপস্থাপনার পাশাপাশি তিনি ‘বাংলাদেশ প্রতিবেদনের’ একজন সিনিয়র সাংবাদিক। এছাড়াও এহছানুল মালিকী দৈনিক পত্রিকা, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লিখছেন।
প্রকাশিত উপন্যাস : ভালোবাসার পাঞ্চক্লিপ।
ছোটগল্প : শক্তমাংস, ছায়াশত্রু, গরম ভাত।
শিশুতোষ গল্প : চকলেট আংকেল।
anm_maliki@yahoo.com
































নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।







There are no reviews yet.