Description

জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তবে পৈত্রিকসূত্রে বৃহত্তর বরিশাল বিভাগের সঙ্গে যোগসূত্রতা রয়েছে। ভাষা ও সাহিত্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে পেশাগত জীবনে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। প্রকৃতি ভালোবাসেন, ভালোবাসেন ঘুরতে এবং মানুষের ভাব-ভাবনা ও কথা শুনতে। লেখালেখির হাতেখড়ি স্কুল জীবন থেকেই। মূলত কবিতা লেখেন, তবে গল্প লিখতেও সমান তাগিদ বোধ করেন।
পূর্ব প্রকাশিত বই- যৌথ কবিতা সংকলন “চেনাগলি চোরাবালি”, যৌথ গল্প সংকলন “অকালসন্ধ্যার কথন”।






































তন্ময় ও সুস্ময় নামের দুই জমজ ভাইয়ের কার্যকলাপ নিয়েই “আলোকিত মানুষ ” গল্পটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এই দুভাই পড়ালেখায় বেশ মনোযোগী কিন্তু তাদের শিক্ষক পড়ালেখার পাশাপাশি তাদেরকে সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার তাগিদ দেন। এক ঈদে তিনি তার শিক্ষার্থী দের প্রত্যেককে এমন এক একটা ভালো কাজ করতে বলেন, যে কাজের উজ্জ্বলতার রেশে তাদের চারপাশ আলোকিত হবে এবং তারা আলোকিত মানুষ হিসাবে পরিগণিত হবে।




There are no reviews yet.