Description
স্বপঞ্জয় চৌধুরী
(মূল নাম- মোঃ স্বপন চৌধুরী)
জন্ম: ১৯৮৪ সালের ৬ জুন, মাদারীপুর জেলার কালকিনী থানায়।
পড়াশোনা: ঢাকা কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর
কর্মজীবন: বর্তমানে সাউথ পয়েন্ট কলেজে হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতোপূর্বে কাজ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রে এ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর ও প্রশাসনিক পদে। করেছেন খন্ডকালীন সাংবাদিকতাও।
প্রকাশিত গ্রন্থসমূহ:
কাব্যগ্রন্থ: পতঙ্গ বিলাসী রাষ্ট্রপ্রেম (২০১১)
কালযাত্রার স্নিগ্ধ ফসিল(কলকাতা-২০১৬)
দ্রোহ কিংবা পোড়ো নদীর স্রোত (২০১৮)
মায়ের মতো পরি (কিশোর কাব্য-২০২০)
গহিনে অরণ্য নদী (২০২১)
গল্পগ্রন্থ: জলপিপিদের বসতবাড়ি (২০১৩)
ডুবেছিল চাঁদ নিশিন্দা বনে (২০২১)
যৌথ ও সংকলিত গ্রন্থ: মুক্তিযুদ্ধের ছড়া কবিতা সংকলন (২০০৮), একুশের ছড়া কবিতা সংকলন (২০০৯), দেশের কথা ভাবি (২০১০), রঙিন মেঘের দেশে (২০১২), বাবাকে নিবেদিত কবিতা (২০১৯)
সম্পাদনা গ্রন্থ- অহঃযড়ষড়মু : চধষবংঃরহব ধহফ ধমধরহংঃ ধিৎ (প্রকাশিতব্য)
সম্পাদিত পত্রিকা- অণুস্বর (২০০৮) , শিল্পসাহিত্যের ওয়েব পত্রিকা শব্দকুঞ্জ।
পুরস্কার ও সম্মাননা: সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার (২০২০)
বাঙালীর কণ্ঠ সাহিত্য পুরস্কার (২০২০)
ইন্টারন্যাশনাল পিস এম্বাসেডর এওয়ার্ড (২০২০)
Rivista Letteraria Lido dell’anima PREMIO (ROME-2021)
দাবানল সাহিত্য পুরস্কার (২০০৪)





















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।






There are no reviews yet.