Description
ইসরাত জাহান।
পেশায় ব্যাংকার। তবে সাহিত্যের প্রতি তার অপরিসীম
ভালোবাসা শৈশব থেকেই। জন্ম পটুয়াখালী, নানাবাড়ি। বেড়ে উঠেছেন
চট্টগ্রাম শহরে বাবার চাকরিসূত্রে।
লেখকের এ পর্যন্ত দুটি উপন্যাস- ‘মেঘের গায়ে মেঘ’ প্রকাশিত হয়
আনন্দম প্রকাশনী থেকে ২০২০ খ্রিস্টাব্দে। ‘কেন মেঘ আসে’,
প্রকাশিত হয় বায়ান্ন প্রকাশনী থেকে ২০২১ খ্রিস্টাব্দে অমর একুশের
বইমেলায়। একমাত্র গল্পগ্রন্থ ‘একটি বেনসন বা জংলিফুলের গন্ধ’
প্রকাশিত হয়েছে ২০২১ খ্রিস্টাব্দের নভেম্বরে।
লেখকের অবসর কাটে দুই মেয়ে সাথে গল্প করে।
























প্রতিদিন নিজের নামে একটা করে গাছ লাগাই। সেচ করি, নিড়ানি দেই, হাওয়া লাগাই। ঋতুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে ফুল ফোটাই। ফলের কাছে নত হয়ে থাকি। আর এভাবেই হেমন্ত পেরুতে গিয়ে শীতের কবলে পড়ে যাই। শীত পেরুতে গিয়ে গাছটি হারিয়ে ফেলে তার আয়ুর পালক।
There are no reviews yet.