Description
শাহানা আকতার মহুয়ার জন্ম এবং বেড়ে ওঠা নাটোরে। শিক্ষা বিষয়ে স্নাতক এবং সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর মহুয়ার পেশাজীবন শুরু হয় ক্যাথলিক মিশন স্কুলে শিক্ষকতা দিয়ে। ২০০৮ সাল থেকে সপরিবারে বসবাস করছেন কানাডার ভ্যাঙ্কুভার শহরে। সেখানে মাল্টিকালচারাল প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছেন সেটেলমেন্ট/ এমপ্লয়মেন্ট কাউন্সেলর এবং কেইস ম্যানেজার হিসেবে। বর্তমানে একটি প্রতিষ্ঠানে নির্বাহী প্রধানের দায়িত্বে রয়েছেন।
প্রবাস জীবনের নানা প্রতিকূলতায় লেখালেখিতে খানিকটা ছেদ পড়লেও থেমে যাননি তিনি। ছোটকাগজসহ অনেক দৈনিক কাগজে নিয়মিত লিখছেন। কিছুটা নিভৃতচারী মহুয়া লেখালেখির পাশাপাশি সম্পাদনা করেন সুরুচিশোভন সাহিত্যের কাগজ ‘ছান্দস’।
প্রকাশিত কাব্যগ্রন্থ :
ধ্রুপদ সন্ন্যাসে (১৯৯৮- নিসর্গ), কাচের কোকিল (২০০০- উটপাখি), প্রত্নপিপাসার জল (২০০৫ – বলাকা প্রকাশনী), মনঘর (২০১১- প্রকৃতি প্রকাশনী), শত পদ্য মলাটের ভাঁজে (২০১৮-পুথিনিলয়)
অনূদিত গ্রন্থতালিকায় রয়েছে :
আর্মেনিয়ার ছোটগল্প (প্রথম প্রকাশ ২০০৫- দিব্যপ্রকাশ, দ্বিতীয় প্রকাশ ২০১৮- অগ্রদূত অ্যান্ড কোম্পানি), ভারতীয় নারীলেখকদের গল্পের সংকলন -জেনানা জবান (২০১০- কথাপ্রকাশ), কানাডীয় আদিবাসী কবিতার অনুবাদগ্রন্থ-দূরের ক্যানভাস (২০১৬- ঐতিহ্য), উত্তুঙ্গ স্রোত বেয়ে (২০১৯- পুথিনিলয়)
Email: Shahana.mohua5271@gmail.com
























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
There are no reviews yet.