নিতান্তই সাধারণ মেয়ের গল্প – মণীশ রায়

Nitantoi Sadharon Meyer Golpo - Monish Roy

Author: মণীশ রায়
Cover By: মোস্তাফিজ কারিগর
ISBN: ৯৭৮-৯৮৪-২৯১৩৩-৭-২
Publish Date: অক্টোবর ২০২৫

$ 2.87

25% Off
In Stock
Highlights:

‘আন্দোলন মানেই তৃষার কাছে বুকের ভেতর দাউ-দাউ করা এক উত্তেজনার নাম। নিরন্তর মিছিল, মিটিং, স্লোগানের সম্মোহন আর রক্ত গরম করা জ্বালাময়ী  বক্তৃতার ক্রমাগত অগ্ন্যুৎপাত। বন্ধুরা, ভাইয়েরা, বিপ্লবী জনতা, সংগ্রামী সাথিরা- কত রকম সম্বোধন। সব মিলিয়ে উন্মাতাল এক পরিবেশ। গাছ-পাহাড়-বাড়িঘর ভাসানো এক পাহাড়ি ঢল যেন-বা। সমতলকে শত্রু ভেবে তছনছ করে ধেয়ে আসা এক ধোঁয়ার কুণ্ডলী। কোনোকিছু আয়ত্তে নেই, থাকে না কোনোদিন।’
‘সকালে ধ্বনির ঘুম ভাঙার পর পবিত্র মন নিয়ে ড্রয়িংরুমে যখন পা পড়বে তখন ওর চোখে পড়বে, একটা লাশ এলোপাতাড়ি শুয়ে রয়েছে ডিভানে। লোকটার পরনের লুঙি দিয়ে মুখ ঢাকা, নিম্নাঙ্গ প্রায় উন্মুক্ত। ভাবতেই শরীর রি-রি করে ওঠে ধ্বনির। এ লোকটাকেই একদিন ভালোবেসে তোলপাড় করেছিল ক্যাম্পাস জুড়ে? অথচ এখন শুধুই ছি!’

Description

Description

মণীশ রায় আশির দশকের গল্পকার। তাঁর  জন্মদিন ১৯৬৪ সালের ১৪ এপ্রিল। জন্মশহর তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া। লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর ডিগ্রি  লাভ করে বর্তমানে চাকরি করছেন একটি কোম্পানিতে।
গল্প লেখার হাতেখড়ি তাঁর স্কুল জীবন থেকে। জাতীয় পত্রিকায় প্রথম গল্প ছাপা হয় ইত্তেফাকের সাহিত্য পাতায়, আশির দশকের একেবারে গোড়ার দিকে। তারপর থেকে নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকা ও সাহিত্য-সাময়িকীগুলোয়।
নব্বই দশকে প্রথম গল্পগ্রন্থ ‘জীবন যখন শুকায়ে যায়’ মুক্তধারার প্রয়াত কর্ণধার চিত্তরঞ্জন সাহার সহযোগিতায় প্রকাশিত হয়।
‘অন্ত্যমিল’, ‘পোড়া লাশের গন্ধ’, ‘পরী ও অন্যান্য গল্প’, ‘মুক্তিযুদ্ধের গল্প’, ‘কাজলদিঘি’, ‘র‌্যাডক্লিফের লাটিম’, ‘জোড়াতালির গল্প’, ‘ফসিল ও ফসফরাস’ প্রভৃতি তাঁর লেখা গল্পগ্রন্থ। মণীশ রায় রচিত উল্লেখযোগ্য উপন্যাসের ভেতর রয়েছে- ‘শোভনা’, ‘একলা আকাশ’, ‘দুটি কুসুম’, ‘আজন্ম’, ‘তছনছিয়া’, ‘শরীরে সূর্যোদয়’ ও ‘ওকে গাইতে দাও’।
‘আচানক’ ও ‘অচিন গন্ধ’ শিরোনামে রয়েছে তাঁর দুটি কিশোর-উপন্যাস। ‘গল্পের রূপ-বৈচিত্র্য’ তাঁর একমাত্র প্রবন্ধ গ্রন্থ।

Additional information

Additional information

Weight0.266 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “নিতান্তই সাধারণ মেয়ের গল্প – মণীশ রায়”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart