Description
চঞ্চল নাঈম, জন্ম ১ এপ্রিল, ১৯৮৬ সালে বাঙলাদেশের ঝিনাইদহ জেলায়। পেশাগত কারণে বর্তমান সপরিবারে ঢাকায় থাকেন।
রাতপত্র (২০১৯), ধু ধু (২০২১) এ পর্যন্ত প্রকাশিত এই কাব্যগ্রন্থগুলোর পর তৃতীয় কাব্যগ্রন্থ ’ নুন আর মশলার ঘ্রাণ’ প্রকাশিত হল।
প্রধানত কবিতা লেখেন, পাশাপাশি গদ্যও লেখেন। প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘মৃত্যু’, ‘আবার রাতপত্র’।




















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।





There are no reviews yet.