Description
তাহসিনা ফারাহ নাওমি। জন্ম ২৪ ডিসেম্বর ২০০৬, রাজশাহীতে। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময়ে কবিতা লিখে প্রথমে নিজেই অবাক হয়ে গিয়েছিল। কবিতাটি একটি পত্রিকায় ছাপা হলে তা ছিলো তার সবসময়ের সঙ্গী। এরপরে বেশকিছু কবিতা, গল্প বিভিন্ন সময়ে লিখেছে সে। ভুতের এই কাহিনীটি তার প্রিয় একটি মজার গল্প। নাওমি নিজে বলে, সে নাকি কখনো ভুতের ভয় পায় না। কিন্তু এই গল্পটি লিখতে গিয়ে বেশ কয়েকবার ভয় পেয়ে থেমে গিয়েছিলো। করোনা মহামারীর সময়ে গল্পটির বেশির ভাগ অংশই লিখেছিলো। তখন সে ছিলো অষ্টম শ্রেণির ছাত্রী। ২০২২ সালে রাজশাহী পিএন সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গল্পটি নিয়ে আবার ভাবনা চিন্তা করেছে। কিছুটা কাটছাঁট আর যোগ বিয়োগ করে সিদ্ধান্ত নিয়েছে ছাপানোর। তার ধারণা এই গল্পটি পড়ে নাকি আর কারো ভুতের ভয় থাকবে না।

































শ্রাবণ মাসের শেষ দিক। আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। রাতদিন ঝরঝর করে বৃষ্টি নামে। বৃষ্টির অশান্ত গতিপ্রকৃতিকে নিস্তব্ধ করে দেয়। বাইরে কেবল জলের হা হুতাশী ক্রন্দন শুনতে পাই। বৃষ্টি আমাকে ঘরের মাঝে বন্দি করে রাখে। একা একা আমি বসে জলের খেলা দেখি। আমার আস্তাহারা মন কেন যেন বারবার কেঁদে ওঠে। সে যেন কার শূন্যতা অনুভব করে। প্রকৃতি জলের ছোয়ায় সজীব হয়ে ওঠে। কিন্তু আমার মনটা সতেজ হয় না। মন তো কেবল ভালোবাসায় সতেজ হয়। আর সেই ভালোবাসার সন্ধানেই আমি নক্ষত্রের চোখে জল লিখলাম।





There are no reviews yet.