Description
ভূমিকা :
তানভীর আহমেদ হৃদয় কবি হিসেবে হৃদয়বাদি, স্বতঃস্ফূর্ত, নান্দনিক ও বৈচিত্রের প্রতি সমর্পিত। এমন সব বিষয় তিনি কবিতায় অবলীলায় অঙ্গীভূত করে তোলেন যা কৌতূহল উদ্দীপক। সংসার ও কাজÑ দুই মিলিয়ে ব্যস্ততা তাকে দেয় না অবসর। মানবিক দিক থেকে সর্বদা বিনয়ী ও শুদ্ধাচারি যিনি অধিক সময় কাটান বোধের পাঠশালায়।





























নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।
There are no reviews yet.