Description

গল্পকার রোখসানা ইয়াসমিন মণি’র জন্ম কুমিল্লায়।
মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ আবুল খায়ের মজুমদার ও মাতা হাসিনা বানুর পাঁচ সন্তানের মধ্যে মণি তৃতীয়। শৈশব থেকে মননের মধ্যে খেলা করে কল্পনার মিথ আর সৃষ্টির সুন্দর। কবিতার মধ্যে বসবাস করলেও গল্প বা উপন্যাসের মধ্যে দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ। ২০২২ সালে প্রথম বই- ‘ঘুঙুরবাড়ি’ প্রকাশিত হয়েছে। সাইন্স ফিকশন – উপন্যাস, ‘সুন্দর মেয়েটি কালো হয়ে যাচ্ছে’ প্রকাশিত হয়েছে ২০২৩ সালের অমর একুশের বইমেলায়। দুটি বইয়ের ধারাবাহিকতায় তৃতীয় বই- ‘অলৌকিক গৃহকোণ’।
ওয়াসিফ আহমেদ ও আলিফ আহমেদ – দুই রাজকুমার পুত্র নিয়ে যাপিত জীবন রোখসানা ইয়াসমিন মণি’র। পেশাগত জীবনে তিনি প্রাথমিক সরকারী স্কুলের প্রধান শিক্ষক।




















বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।













There are no reviews yet.