Description
কুমার দীপ
১৯৭৮ সালের ২৬শে মার্চ, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে এক ঝড়-জলের রাতে বাব-মায়ের অষ্টম সন্তান হিসেবে ভ‚মিষ্ঠ হন দীপ। পৈতৃক নিবাস: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রাম। মাতুলালয়: একই মহকুমার কাচিহারা গ্রাম। পড়ালেখা: ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় [পূর্বনাম জে এন হাইস্কুল] থেকে এসএসসি, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। উচ্চতর গবেষণা শুরু করলেও শেষ করা হয়ে ওঠেনি ।
পেশা : শিক্ষকতা।
নেশা: উপযুক্ত বইপড়া, গান শোনা এবং লেখালিখি। প্রকৃতির সান্নিধ্য- বড়ই প্রিয় তাঁর। ইতিহাসচেতনা, সংস্কৃতিবোধ, নান্দনিকতা, মুক্তবুদ্ধি এবং মানবতার প্রতি সুগভীর অনুরাগই কুমার দীপের লেখালিখির পাথেয়।
প্রকাশিত গ্রন্থ :
কাব্য : কোথাও কোনো মানুষ নেই; ঘৃণার পিরিচে মুখ; রটে যাচ্ছে আঁধার; মাতাল রাতের চাঁদ; কালান্ধ নূপুরের ধ্বনি; অন্ধকার সিরিজ।
গল্প : ভালোবাসার উল্টোরথে; যে পাখি ফিরতে পারে না নীড়ে।
প্রবন্ধ : নান্দনিক শামসুর রাহমান; আধুনিক বাংলা সাহিত্য : পাঠ ও প্রতিকৃতি; অনন্য শামসুর রাহমান ( কলকাতা); বাংলা কবিতায় ঐতিহ্য ও অন্যান্য অনুষঙ্গ; কথাশিল্পের আঙিনায়; অরূপ মাধুরী।
শিশুতোষ গল্প : পিয়ালের শিয়াল পোষার শখ; বুকের ভেতর বাংলাদেশ।
উল্লেখযোগ্য পুরস্কার/সম্মাননা: গীতিকবিতার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-ডেইলি স্টার কর্তৃক পেয়েছেন ‘সেলিব্রেটিং লাইফ এ্যাওয়ার্ড’ ২০১৫ ও ২০১৬। বাগেরহাট জেলা প্রশাসন কর্তৃক ‘জাতীয় পর্যায়ের কবি-সাহিত্যিকদের সাহিত্য সম্মাননা-২০২২। অনুপ্রাণন লেখক সম্মাননা-২০২২।
—
ই-মেইল : kudeep2050@gmail.com






































মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।

There are no reviews yet.