Description
ভূমিকা :
শব্দের গহন অরণ্যে ঘুরে বেড়ালে উপলব্দি করা যায় বাক্যের বৈচিত্র্য। বোঝা যায় কত দ্রুত বদল যাচ্ছে কথা প্রকাশের শৈলী, নকশা। কতটা সুন্দর, মোহময় হয়ে উঠছে লিখবার হাত। তবু প্রতিনিয়ত আমরা শিখে নিচ্ছি জীবনের অনুভব, সময়ের কাছ থেকে। জীবন আসবে তা চলেও যাবে, নবীনও বৃদ্ধ হবেন কিন্তু প্রকৃতি রহস্যময়তার লেখালেখি কোনোদিনও বন্ধ হবে না। কবি অত্র গ্রন্থটিতে তা বুঝাতে সক্ষম হয়েছেন।
















সৌন্দর্যকে ফুটিয়ে তোলাই কবির কাজ। কিন্তু এটা নেহায়েৎ সহজ কোনো কাজ নয়। এজন্য কবিকে সারা জীবন সাধনা করে যেতে হয়, হতে হয় দুঃসময়ের মখোমুখি আর কবি হয়ে ওঠেন সুন্দরের স্বপ্নদ্রষ্টা এবং সৌন্দর্য ক্রমেই সংক্রামিত হয়ে মানুষের মনের মন্দিরে রূপ লাভ করে।

There are no reviews yet.