Description
রোকন রেজা
জন্ম ২৫ এপ্রিল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত।
লেখালেখির শুরু কৈশোরে। প্রথম লেখা স্থানীয় দৈনিক ‘মাথাভাঙ্গা’তে। তিনি বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক এবং ম্যাগাজিনে নিয়মিত গল্প লিখছেন। তাঁর গল্পগুলো নির্মেদ, ঝরঝরে, সুখপাঠ্য এবং অনেকক্ষেত্রেই বাস্তবধর্মী।
প্রিয় বিষয় বই পড়া। পছন্দ করেন পুরনো গান ও বৃষ্টির শব্দ।
২০১০ সালে বিভাগীয় সাহিত্য সম্মেলনে ( চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত ) গল্প লেখা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গল্পকারের পুরস্কারে ভূষিত হন।
‘অথবা উষ্ণতায়’ লেখকের প্রথম গল্পগ্রন্থ।
























মানবজনম যেনো গল্পের মোড়কে আবদ্ধ। প্রতিটি জীবনে কিছু গল্প থাকে। কিছু গল্প প্রকাশ করা যায়, আবার কিছু গল্প হৃদয়ের গহীনে অপ্রকাশিত হয়ে জমা থাকে। যা বলা যায় না। জীবনপাঠে এই অধ্যায়ের বলা বা না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সে শুধু আড়ালে থাকে’। প্রতিটি গল্প জীবনের সাথে মিলে যাবে। মনে হবে এতো আমার জীবনের গল্প, আমার হৃদয়ের আড়ালে থাকা অনুভূতির বহিঃপ্রকাশ। গল্পগুলো অতীত, বর্তমান ও ভবিষ্যৎের উপর ভিত্তি করে লেখা হয়েছে। প্রিয়জনকে পাবার অপেক্ষা, না পাবার বেদনা, বিচ্ছেদের সারসংক্ষেপ, বেঁচে থাকার আকুতি, জীবনপাঠে বাস্তবতার মুখোমুখি, আবেগ আর অনুভূতির সংমিশ্রন, নিঃসঙ্গতার সাথে বনিবনা, সুখের বেড়াজাল, বেদনায় কাতরতা অসংখ্য বিষয়বস্তুকে নিয়ে সাজানো হয়েছে গল্পগুলো। বারোটি গল্প, ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে।











There are no reviews yet.