Description
লীনা ফেরদৌস, জন্ম ঢাকায়, ১০ জানুয়ারি।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষে অর্জন করেন এমবিএ ডিগ্রি।
জনসংযোগ পেশায় কাটিয়েছেন দীর্ঘ বাইশ বছর-সফল ও বৈচিত্র্যময় এক কর্মজীবন।
শিশু বিকাশ ও প্রারম্ভিক শিক্ষা নিয়ে তার আগ্রহ বহুদিনের। এই আগ্রহই একসময় রূপ নেয় একটি নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে-যেখানে শিশুরা
ভালোবাসায় বেড়ে ওঠে, স্বপ্ন দেখে আর নিজের ছন্দে, নিজের মতো করে বেড়ে ওঠে।
২০১০ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ, দ্বিতীয়টি আসে ২০২১-এ।
শিশুদের জন্যও লিখেছেন একাধিক বই; সিসিমপুর-এর রঙিন জগতে আছে তার সৃষ্টির ছায়া।
কবিতা যেন তার আজন্মের সঙ্গী। শব্দের খেলায় তিনি যেন নিজেকে খুঁজে ফেরেন-
প্রকৃতির মধ্যে তিনি খুঁজে পান না-বলা গল্পের সুর, নিঃশব্দ আত্মকথা। লেখা তার কাছে যেন আত্মার উন্মোচন-যেখানে শব্দেরা শুধু কাগজে বসে থাকে না, তারা গভীর অতলে ডুব দেয়, হারানো শহরের মতো প্রতিধ্বনি তোলে।
অতলের পদ্যপুরাণ যেন তার সৃজনের নিভৃত মন্দির-সেখানেই সঞ্চিত থাকে গোপন ব্যথা, ভাঙা সুর আর বিস্মৃত স্মৃতির খণ্ডাংশ। এই পুরাণের জলে শব্দেরা ভেসে আসে, ডুবে যায়, আবার জেগে ওঠে নীরব নক্ষত্রের মতো। পাঠকের হৃদয় যখন এই অতল থেকে উঠে আসা কোনো অদৃশ্য ছন্দে কেঁপে ওঠে, তখনই তার সৃজন যেন সম্পূর্ণ হয়-তখনই কলমের গভীরতা স্পর্শ করে মানুষের আত্মার গভীরতম তল।































মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।






There are no reviews yet.