Description
শাখা-প্রশাখাহীন সরব কা-ের কা-ারী হয়ে যা প্রসব করলাম আমার কাছে তাই অণুগল্প। একটা মুহূর্ত কিংবা দিন অথবা সমস্ত জীবন সংকুচিত করে প্রকাশের কঠিন কর্মটি অণুগল্পে আনা সম্ভব, যদিও তা ছোটগল্পের ধারায় বহমান নয়। অণুগল্প লিখতে বসলে আমার এরকম অনুভূতি হয়, যেন হঠাৎ গল্পের উৎপত্তি, একঝলক ভাবনা, নিমেষেই একটা একটা বাঁক এবং শেষরেখা।
অণুগল্পে ডুব দেবো এমন ভাবিনি। মন চাইলে এক্সপেরিমেন্ট করতাম। এইসময় মঞ্চে বিলাল হোসেন, যাকে আমি আমার অণুগল্পের গুরু বলি, তাঁর আগমন। বিলাল ভাইয়ের ক্রমবর্ধমান উৎসাহে অণুগল্পের দিকে ঝুঁকে পড়ি এবং কিছু লিখেও ফেলি।
এগুলো আলোর মুখ দেখবে ভাবিনি। এক্ষেত্রে আমাদের কা-ারী অনুপ্রাণন প্রকাশন-এর কর্ণধার ‘আবু এম ইউসুফ’ ভাই। ধন্যবাদ ইউসুফ ভাই, ধন্যবাদ অণুগল্প অ্যাকটিভিস্ট বন্ধুরা। অণুগল্পের জয় হোক।






















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
There are no reviews yet.