Description
জয়ীষা আহমেদ ১৯৯৬ সালের ২৬শে জুন বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহন করেন।
লেখক স্নাতক করেছেন বাংলাদেশের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ফ্রান্সের সিয়ন্স পো বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে কানাডার ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তরের পাশাপাশি সহকারী গবেষক হিসেবে কর্মরত।
‘মেহগনী পালঙক’ (উপন্যাস), এবং ‘এই জন্মটা দলিল করেছি তোমার নামে’ (কাব্যগ্রন্থ) লেখকের পূর্ব প্রকাশিত গ্রন্থ।






























নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।









There are no reviews yet.