Description
ছোটোকাগজ ‘সূর্যঘড়ি’র সম্পাদক মিনু মৃত্তিক এর জন্ম তারিখ ১৫ নভেম্বর। জন্ম মামাবাড়িতে। নিজগ্রাম তালসার, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার অন্তর্গত। এসএসসির আগেই লেখালেখির শুরু। ভাবতেন, কবি হওয়াই তার ভবিতব্য! পাঠ্যের বাইরের পড়াশোনার চাপে বিজ্ঞান বিভাগ ছেড়ে কলা বিভাগ ও বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। জীবনের উদ্দেশ্য মাত্র একটা কবিতা লেখা। অন্তত একটা রক্তাক্ত বায়োডাটা।

































নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।











There are no reviews yet.