Description
শাহীদ লোটাস, জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ (বাংলাদেশ), ১৫ জ্যৈষ্ঠ, ১৩৯২ বঙ্গাব্দ; ৩০ মে, ১৯৮৫ খ্রিষ্টাব্দ সোমবার সকাল আটটায়। বাবা- চাঁন মিয়া, মা- জীবন নাহার। মা তার প্রিয় ফুল পদ্মের নাম অনুকরণে ছেলের রাখেন লোটাস। চতুর্থ শ্রেণিতে অধ্যয়নকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শাহীদ লোটাসের কবিতা লেখা শুরু। মুদ্রিত অক্ষরে প্রকাশিত তার প্রথম কবিতা ‘দেশের ছেলে’ প্রকাশিত হয় ১ মে, ১৯৯৯ ‘আজকের বাংলাদেশ’ পত্রিকায়। কবিতা ছাড়াও তিনি গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ লেখেন।
শাহীদ লোটাসের প্রকাশিত অন্যান্য গ্রন্থ :
বেদনার বাঁশী (উপন্যাস), প্রকাশকাল : ২০০৯
একুশ ও মুক্তির গান (কাব্যগ্রন্থ), প্রকাশকাল : ২০১১
কলকি সুন্দরী (উপন্যাস), প্রকাশকাল: ২০১১
আরশি (উপন্যাস), প্রকাশকাল : ২০১৫
মুদ্দাফরাশের কবিতা (কাব্যগ্রন্থ), প্রকাশকাল : ২০১৬


























নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?















There are no reviews yet.