Description
স. ম. শামসুল আলম ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন। সাহিত্যের প্রায় সকল শাখায় তার অবাধ বিচরণ এবং বহুমাত্রিক লেখক হিসাবে পরিচিত। এ পর্যন্ত বিভিন্ন বিষয়ে ৯৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার লেখায় স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তিনি বিষয়-বৈচিত্র্যের গুরুত্ব অনুযায়ী তাঁর লেখায় ভাবালুতা, অভিজ্ঞান, উৎকর্ষ ইত্যাদি চমকপ্রদভাবে উপস্থাপন করতে পারদর্শী। অক্ষরবুননে ও শব্দশৈলীতে সুদক্ষ কারিগরের মতো তাঁর ভাষায় একধরনের স্বতঃস্ফ‚র্ত সারল্য সাবলীলতা পরিলক্ষিত হয়। প্রগতিশীল চিন্তা-চেতনার ধারক-বাহক হয়ে নিজের লেখার মধ্যে ফুটিয়ে তোলেন আদর্শবাদ ও সামাজিক বোধ।















































‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।
There are no reviews yet.