Additional information
| Weight | 0.205 kg |
|---|---|
| Published Year |
$ 0.85 $ 1.41
ভূমিকা-
কবিতার ভিতর দিয়ে বহুবিধ বহুকালের অমীমাংসিত জটিল সমীকরণের সমাধান খুঁজে চলা কবির নাম সালাহউদ্দিন সালমান, কবি যেন কলমের ডানায় আর খাতার বাতিঘরে লুকিয়ে রাখে বেঁচে থাকার মৌলতম রসদ, তার কবিতায় পাঠক খুঁজে পায় অনন্য স্থির নির্ভেজাল ধনাত্মক-ঋণাত্মক ডান বাম, ভালো মন্দ সুখ দুঃখ, অনুভূতি চিন্তা ভাবনা বোধের শৈল্পিক নিরপেক্ষতা। মানুষের সাধ্যাতীতের বিপরীতে কবি তার কবিতায় ফুটিয়ে তুলে নরম জীবনের কারুকাজ, কবি তার কবিতায় দ্রোহের রক্ত নিয়ে আলো খুঁজে অসম্ভব অনিশ্চয়তার নিঃসীম অন্ধকারে, তার একেকটি কবিতা মূর্তিমান জীবনের একেকটি দীর্ঘশ্বাস, সমাজ সংস্করণে এই জীবনমুখী কবির কবিতা যেন প্রয়োজনীয় বিদ্রোহের প্রতীক। কবির প্রেমময় কবিতাগুলো যেনও প্রেমিক প্রেমিকার বুকপকেটে ভরে রাখা কখনো কালো মেঘের আহাজারী, কখনো শূন্যতার নিঠুর মহামারী, আবার কখনো কখনো চালচুলোহীন স্বপ্নাতুর লালিত সঞ্চয়ের সমুদ্রখচিত বিশাল আকাশ। কবির একটি কবিতা পড়েছিলাম পোড়ামাটি নামক- শুইয়ে থাকা নীরব জ্যোৎস্না কে ছুঁতেই /নিজের ছায়া ছুটে চলে অন্ধকারের দিকে/ মেঘঘন আকাশের ফিকে বিছানায়/অগণিত জোনাকিদের সদ্য ঘুম মুখে/আঙুল রাখতেই খলবলিয়ে উঠে নিস্তরঙ্গ নদী/ ভাঙি দ্রোহ আর আকাক্সক্ষার জড়ানো ইমারত/ অনিবার্য পিপাসা ফুরায় অন্তর্গত অভিবাসী জলে/ অবাধ্য হাতের অকুতোভয় আঙুলগুলো বোটা ছুঁতেই/ অঝোর আষাঢ় আসে থই থই লুণ্ঠিত হয় ঘরবাড়ি/ ঘাম শুকায় ঘামে কাঁচা দেহ হয় পোড়ামাটি/ -সশরীরে দেখে মনেই হবে না সালাহউদ্দিন সালমান এমন অসংখ্য কবিতার কবি, কবির নিজের একটি উক্তি আছে কবিতাকে নিয়ে কবি প্রায় বলেন-কবিতা সত্য সুন্দর স্বপ্নিল জীবনের সাথে চলে আমরা কবিতার সাথে চলি। বিশ্বব্যাপী কবিতার মিছিলে কবি সালাহউদ্দিন সালমান এর উজ্জ্বল পদচারণ তারই দৃপ্ত প্রমাণ।
| Weight | 0.205 kg |
|---|---|
| Published Year |
রনক জামান। জন্ম:১৬ই ডেসেম্বর ১৯৯১, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। লেখালেখির হাতেখড়ি ছোটবেলাতেই কবিতার প্রতি মুগ্ধতা থেকেই তার প্রতি ভালোবাসা। এটাই কবির প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও প্রকাশিত হয়েছে, যৌথ কবিতাগুচ্ছ ‘মায়ানগরীর বৃষ্টিকথন’, কবিতার ই-বুক ‘শরীর ছোঁয়া আঙুলগুলো’ এবং অনুবাদ উপন্যাস ‘ললিতা’।
ঘামগুলো সব শিশিরফোঁটা
লেখক পরিচিতি :
মোহাম্মদ হোসাইন। জন্ম: ৩১শে অক্টোবর। বিএসসি ও এমএসসি’র শিক্ষা সমাপন শেষে এখন শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট ১১টি। ‘ভালোবাসা নির্বাসনে গেছে’ ‘মেঘগুলো পাখিগুলো’ ‘অরণ্যে যাবে অস্তিত্বে পাপ’ উল্লেখযোগ্য বইয়ের শিরোনাম।
অনুদিত রোদের রেহেল
সাঈদা মিমি। জন্ম: ২৯ ফেব্রুয়ারি ১৯৬৮। বরিশালে। শৈশবের পুরোটাই এবং অর্ধেক কৈশোর কেটেছে পদ্মাপাড়ে, মানিকগঞ্জের ঘোনাপাড়া গ্রামে। লেখালেখির শুরু ছাত্রজীবনে। প্রথম প্রকাশিত হয় ইত্তেফাকে। ফ্রীল্যান্স সাংবাদিকতা, স্কুল মাস্টারিং, বায়িং হাউজের এডমিন, হাউজিং কোম্পানির এক্সিকিউটিভ ইত্যাদি বিচিত্র কর্মজীবন মেষে অতঃপর গৃহিণী। প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সব নিয়ে গেছে এক সময়ের লুটেরা বাতাস’ ‘ফারাও কুমারী’ ও ই-বুক ‘কীর্তনখোলা’।
একজন মৃতের ডাইরি
সিদ্দিক প্রামানিক। জন্ম: ২১শে আগস্ট ১৯৭৯, কুস্টিয়ার কুমারখালী থানার চরভবানীপুরগ্রামে। বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সক্রিয় সংগঠক ও সংস্কৃতকর্মী। প্রথম বই ‘হাঙরের সমুদ্রে মননশীল মাছ’।
উন্মাদের কনসার্ট
লেখক পরিচিতি :
নিখিল নওশাদ। জন্মসন: ১৯৮৯ইং। বড়িয়া, ধুনট, বগুড়া, বাংলাদেশ। ‘বিরোধ, ‘নিওর’ ও ‘নীড়’ পত্রিকার সম্পাদনা পরিষদের সাথে যুক্ত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এছাড়া ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সথেষ্ট সুনাম অর্জন করেছেন।
এটি একটি চিৎকার
হাসানআল আব্দুল্লাহ। জন্ম: ১৪ই এপ্রিল, ১৯৬৭। গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর গ্রামে। তিনি প্রবর্তন করেছেন নুতনধারার সনেট। তার মৌলিক কাব্যগ্রন্থর সংখ্যা দশ। বিশ্বের বিভিন্ন ভাষার কবিতার অনুবাদে প্রকাশ করেছেন বিশ্ব কবিতার কয়েকছত্র। অন্যান্য প্রকাশিত গ্রন্থ- সনেটগুচ্ছ ও অন্যান্য কবিতা, আঁধারের সমান বয়স, এক পশলা সময় প্রভৃতি। ২০০৭ ও ২০১৫ সালে নিউইয়র্কের কুইন্স শহরের পোয়েট লরিয়েট ফাইনালিস্টের সন্মান পেয়েছেন।
বৃত্তের কেন্দ্রেও কবিতার মুখ
কাজী রহমান। পরবাসী লেখক নিজের পছন্দ মতো বাঁচতে দু-যুগ আগে মার্কিন মুলুকে চলে আসেন স্ত্রী ও প্রথম শিশুকন্যা সাথে নিয়ে। বড় হয়েছেন পুরনো ঢাকার গেন্ডারিয়া’য়। জ্ঞান হবার পরপরই নিজেকে আবিষ্কার করেছেন ঘরের পাশের গ্রন্থাগারে, বিভিন্ন শিশু সংগঠন আর সমাজসেবামূলক সংগঠনের আলোছায়ায়। মুক্তিযুদ্ধের সময়কার দুরন্ত কিশোর স্বাধীনতার যুদ্ধ দেখেছেন কাছ থেকে আর আতঙ্কের দিন গুনেছেন সারাক্ষণ মুক্তিযোদ্ধা দু’ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায়। গ্রাজুয়েশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন কেটেছে বিদেশী এয়ার লাইন্সের কর্মকর্তা হিসেবে।
তারাধুলো জল ও নস্টালজিয়া
অরণ্যক তপু। জন্ম: ১৯৯৪ সালের ৮ই সেপ্টেম্বর, ঢাকার ঝিগাতলা। পৈত্রিক নিবাস বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ব্যথিত ভায়োলিন
লেখক পরিচিতি :
শারমিন রাহমান। জন্ম: ১৬ই ফেব্রুয়ারি, ১৯৭৩। দ্ইু সন্তানের জননী। বাংলাদেশের স্বনামধন্য স্কুলগুলোতে দীর্ঘ ১৫ বছর শিক্ষকতা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আর্ট সেন্টার ‘ধ্যান’ এর পরিচালক। বিশেষ আগ্রহ আছে উচ্চাঙ্গ সঙ্গীতে। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ।
অপ্রাকৃত কবচ
নাহিয়ান ফাহিম। জন্ম: ২৩শে মার্চ, ১৯৮৪। ময়মনসিংহ জেলা। ঢাকাতে বেড়ে ওঠা। মূলতঃ পাঠক, ফলতঃ লেখক। সাহিত্য পত্রিকা ‘জলমাঝি’র সম্পাদক। মার্কেংটিং বিভাগে স্নাতকোত্তর। পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। প্রথম কাব্যগ্রন্থ ‘ভিনদুপুরের নোটবই’।
মধ্যবিত্ত কবিতা
ফারহানা খানম। জন্ম: ১৯শে এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। ‘ভুগোল ও পরিবেশ’ বিষয়ে স্নাততোত্তর ডিগ্রী অর্জন করে ব্যাংকে চাকুরি শুরু করলেও বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নয় ভাই-বোনের মাঝে সবার ছোট বলেই আদরও পেয়েছেন বেশি। প্রথম প্রকাশিত বই, ‘ইছামতি’ (কলকাতা থেকে প্রকাশিত)।
তৃষ্ণার্ত বালুতট
লেখক পরিচিতি :
প্রজ্ঞা মৌসুমী। জন্ম: এক শরতে দাদুবাড়ি কুমিল্লায়, বেড়ে ওঠা সুনামগঞ্জে। ঊনিশ বছর থেকে পড়াশুনার জন্যে প্রবাস জীবন। এক এসাইনমেন্টের জন্যে প্রথম ইংরেজি কবিতা লিখার শুরু। প্রথম জীবনের কবিতাগুলো ইংরেজিতেই লেখা, কিন্তু মন আঁকুপাঁকু করে বাংলায় লিখতে; তারই ফলশ্রুতিতে আজকের প্রথম কবিতা ফসল ‘পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ’। লেখক কবিতা ও গল্প লিখে পেয়েছেন অনেক পুরস্কার তাই বাংলা সাহিত্যের অত্যুজ্জল আলোয় নিজেকে উদ্ভাসিত করার স্বপ্ন দেখেন অহর্নিশ।
পৌরাণিক রোদ এবং অতিক্রান্ত কাঠগোলাপ
জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৪।
জন্মস্থান- মাদারীপুর জেলার শিবচর থানার রাজারচর কাজিকান্দি গ্রামে।
প্রকাশিত বই-
১. কাব্যগ্রন্থ- বিরুপা’র শূঁড়িবাড়ি(২০১৪)
২. অণুগল্প সংকলন- পঞ্চাশ(২০১৫)
৩. মহাপ্রভু ও অন্যান্য অণুগল্প(২০১৬)
৪. কাব্যগ্রন্থ- একজ্বলাপঙক্তি(২০১৬)
অণুগল্পের অস্তিত্ব আছে
লেখক পরিচিতি :
মারুফ রায়হান। জন্ম করাচিতে। পৈতৃক নিবাস খুলনার ফুলতলায়। আশির দশকের প্রথমার্ধে ছাত্রাবস্থায় নাট্যান্দোলন, লেখালেখি ও সাংবাদিকতায় জড়িয়ে পড়েন, সেই শুরু। প্রধানত কবিতাই লিখেন। এ পর্যন্ত ১৫টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া গুণীজনদের নিয়ে লিখেছেন বেশ কিছু বই। সাক্ষাৎকার মূলক বই আছে দু’টি। প্রবন্ধের বই আছে তিনটি।
হৃদয় ও রাজপথ
গল্পটা প্রেমের৷ প্রেমের শুরু নব্বই দশকে। ঢাকা শহরে। তারপর দীর্ঘ বিচ্ছেদ।
আটাশ বছর পর….
বদলেছে সময়, বদলেছে মানুষ দুটো, বদলেছে তাদের পারিপার্শ্বিক অবস্থা। কবি প্রকৃতির রহস্যময় ছেলেটি আজ বাস্তবতার ভারে পিষ্ট; স্বাধীনচেতা সদা উৎফুল্ল মেয়েটি আজ বিধবা, গাম্ভীর্য তার পরতে পরতে । ভাগ্যক্রমে আবার সেই একই শহরে দুইজন । যে শহরের নামটাই কেবল এক আছে, বদলেছে বাকি সব।
এ গল্পে একই সাথে দুটো ভিন্ন সময়ের ঢাকা শহরের অলিগলিতে হাঁটা হবে পাঠকের। একটি সময় তাদের যৌবনের তুমুল প্রেমের দিনগুলির, আরেকটি তাদের বর্তমান বার্ধক্যের।
কথায় আছে, ভালোবাসায় সময়টা খুব গুরুত্বপূর্ণ । অতীতের সময়টা হয়তো তাদের ছিলনা, কিন্তু বর্তমানটা কি তাদের হবে? বাস্তবতার কাছে আবেগ আবারো কি হেরে যাবে, নাকি আটাশ বছর ধরে জমে থাকা প্রশ্নগুলির উত্তর এবার তারা খুঁজে পাবে?
Parabar by Joesha Ahmed
সুপ্রিয় দিনলিপি
মধুপুরে ওরা গিদিমা রেমাদের মাগাস্তিনগর গ্রামে যাওয়ার পথে এক জায়গায় গাড়ি থামায়। ক্যামেরা, ল্যাপটপ, ব্যাগ সব নিয়ে রওনা হয়। ওখানে সিরিন নকরেক ওদের জন্য অপেক্ষা করছিল। বন বিভাগের সৌজন্যে বনের ভেতরে রাস্তা তৈরি হয়েছে। সিরিন বলে, এই সব বন, সারি সারি শাল-সেগুন গাছ সব এক সময় আমাদের ছিল। আমরা তো বনেরই সন্তান।কিন্তু এ বন আমাদের হাতছাড়া হয়ে গেছে।
রাকিব বলে, আগে যখন রাষ্ট্র ছিল না। একেক জাতি নানা গোত্রে গোষ্ঠিবদ্ধ হয়ে থাকতো তখন খাবার, পানি, ভূমির জন্য অন্য গোত্রের মানুষের সাথে দ্বন্দ্ব ফ্যাসাদে লিপ্ত থাকতো। এখন আধুনিক রাষ্ট্র হয়েছে কিন্তু সেই কামড়া-কামড়ি রয়ে গেছে। এটা হয়তো চিরন্তন, চলতেই থাকবে। তবে মান্দিরা নিজের দেশে, নিজের ভূমিতেও নিজেদের অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতে পারছে না। এই আধুনিক রাষ্ট্রযন্ত্র বনের উপর ওদের অধিকার কেড়ে নিয়েছে। কিন্তু ওরা তো বনের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে বসবাস করে, কোনো ক্ষতি করে না। আমরা সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা দেশটাকে শুধু নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করেছি। এখানে যে অন্য জাতি-ভাষার মানুষ আছে তা যেন গ্রাহ্যই করতে চাই না।
Paroshpor by Novera Hossain
কবিতাই তাঁর একমাত্র সাধনা। পরম আশ্রয়। আড়াল, প্রতীক, নিহিত শূন্যতা, প্রেম, দ্রোহ তার কবিতার মূল উপজীব্য বিষয়। অন্তর্জাত বেদনাকে রঙের মিশেলে, শব্দের গাঁথুনিতে তুলে আনেন অপরিসীম দক্ষতায়। তিনি কবি মোহাম্মদ হোসাইন। জন্ম সুনামগঞ্জ জেলায় ০১ অক্টোবর ১৯৬৫। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর (১৯৮৯)। তিনি স্ত্রী ও তিন কন্যা নিয়ে সিলেটে বাসবাস করছেন। দীর্ঘ ৪৩ বছর যাবৎ কবিতার ধ্যান ও জ্ঞানে অতিবাহিত করছেন। তিনি একজন আপাদমস্তক কবি।
কখনো মেঘগুলো-পাখিগুলো নিয়ে হেঁটে যাচ্ছেন, কখনো বা বৃষ্টির গান মায়াবাস্তবতা নিয়ে দাঁড়িয়ে দেখছেন চারপাশ। প্রগতির চাকায় ভর করে, রূপ প্রকৃতির বিনম্র চিঠি বিলি করছেন কবিতার মুসাফির হয়ে। জলের গ্রাফিতি কিংবা রক্তাক্ত পেরেকের গান তাঁকে সারাক্ষণ নিমগ্ন রাখে। ছবি ও চেনাগন্ধের মেটাফর তাঁকে অন্যলোকে নিয়ে যায়। তখন তিনি তুমুল বাজিয়ে চলেন অন্ধকার। কবি মোহাম্মদ হোসাইন নির্বিবাদী, দেশপ্রেমে উদ্বেলিত একজন কবি। তিনি নিরহংকার ও আধুনিক মননের একজন উদার মানুষ। এ পর্যন্ত তাঁর ২০টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
Ochena Kalkut By Mohammed Hossain
একটা কুঁড়েঘরের সামনে অবশেষে এসে থামে তনু। মানে ওকে থামানো হয়। চোখ মেলে দেখে-ওই কুঁড়েঘরের দরজায় বসে আছে অদ্ভুত এক মানুষ। তিনটে মাথা তার। তিনটি মাথাই দেখতে একই রকমের। মুখ ভর্তি সাদা দাঁড়ি। ভীষণ ভয় করে তনুর এমন অদ্ভুত মানুষ দেখে। তখন তিনটি মাথা একই সঙ্গে তনুকে লক্ষ্য করে বলে ওঠে,
‘ভয় পেয়ো না। আমিও তোমাদের মতোই মানুষ। তবে একটু আলাদা। আমি জানি তুমি তনু। তুমি গান জানো। নাচতে জানো ভালো। তুমি ভালো মেয়ে। তোমাকে আমিই এনেছি। আমার নিঃশ্বাসের বাতাসই তোমাকে টেনে এনেছে। ভয় নেই। তোমার কোন ক্ষতি করবো না’।
লোকটার কথা শুনে ভয়টা একটু কমে তনুর। বলে,
‘কিন্তু কেন? আমাকে তোমার কী দরকার? আমি বাড়ি যাবো। আমাকে যেতে দাও। সন্ধ্যা নেমে আসছে। বাবা, মা আমার জন্য ভাবছে।’ তিন মাথার লোকটি হেসে বলে,
‘তুমি তো এখন যেতে পারবে না মা। আমার কাজ আগে শেষ হোক। তার পরেই তোমার ছুটি।’ তনু জানতে চায়,
‘কী কাজ তোমার? না করলে কী করবে?’ তিন মাথা লোক গম্ভীর হয়ে বলে,
‘কাজটা খুব সহজ। চেষ্টা করলেই পারবে। এক জাদুকর অনেক দিন আগে আমাকে এখানে রেখে গেছে। তার কথা শুনিনি বলেই আমার এই অবস্থা।
Tin Mathar Sei Manushta by Raahman Wahid
ভিন্নরকম অলঙ্করণে, সেনসিটিভ ইমাজিনেশনের রিলে-জগৎ ও জীবনকে দেখার এক নৈর্ব্যক্তিক বিভঙ্গ আড়মোড়া ভেঙে জেগে ওঠে অরূপ কিষানের কবিতার আলপথজুড়ে, যার নহরপথে বহমান ইউফোনিক ভাবকল্পের প্রোজ মিউজিক। পাণ্ডুলিপি পড়াকালে সময়ে সময়ে অবাক হতে হয়েছে চকিত করার মতো ইনোভেটিভ সিমিলি-মেটাফরের অদেখা মঞ্জিমা দেখে। কবিতার প্রজেক্টরে চিন্তাদর্শনের প্রজেকশনে অরূপ কিষান দেখিয়েছেন ডিলিউশনে ভোগা, সিজোফ্রেনিয়ায় কাতরানো বিশ্বশক্তির অরূপ স্বরূপ, যেখানে ‘প্রেমিকাও স্তনে মেখে রাখে বিষ!’
কবি এই ‘সিটিগোল্ডের রাজ্যে’ নিজেকে আগন্তুক ভাবেন। মানুষের মহাফেজখানায় ঢুকে তিনি দেখতে পান, ‘আগুনলাগা বিমানের ন্যায় ধোঁয়া’ দিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা-বাণিজ্য-বিশ্বসংসার। তার মনে হয়, আমরা যেন পৃথিবীর গায়ে এক অটিজম। এই আলট্রা মডার্ন যুগে এসেও যেন আমরা তুমুল বর্বর। হাইব্রিড চেতনায় খেই হারিয়ে ফেলা এক প্রাণসত্তা। আমাদের তাড়ায় নিখোঁজ হচ্ছে কত প্রজাতির প্রাণী। আর কবির আত্মাও যেন ততই গুম হয়ে যাচ্ছে। কবি দেখছেন, আমরা এমন আধুনিক পাখি, যারা ‘পরাবাস্তব ওড়া’র ডানা নিয়েই খুশি, চলে যাই আইসোলেশনে। কবির চেতনায় আসে- বসন্ত দ্বিতীয়বার এলে কপালে প্রথমবারের মহিমাদাগ ফুটিয়ে তোলে।
প্রযুক্তির জাদুতে আজ খরগোশও যে ঘোড়া হয়ে যাচ্ছে, তা-ও কবির ফ্রেমবন্দি। অন্যদিকে ‘দুটো চোখের দিকে তাকালে মনে হয়, একটা মাছ সাঁতার কাটছে অন্য মাছের দিকে’- এমন নান্দনিক ইমেজ আমাদের প্রেমচৈতন্যকে সজাগ করে তোলে। আর বিচ্ছেদের রূপও আসে এভাবে- অশ্রুভেজা চোখ যেন আঁশের জ্যাকেট-পরা মাছ। মিথ আসে ‘ডোমনির চুল’ বেয়ে, ‘কাহ্নপার রক্তে’ ভেসে। এভাবেই অরূপ কিষানের কবিতায় মানুষ, বিশ্বচেতনা, মিথোলজি হ্যাজাকের আলোর মতো সমবেত স্বরে জেগে ওঠে।
~ নকিব মুকশি
In the Errors, in the Travels - Orup Kishan
Get access to your Orders, Wishlist and Recommendations.













There are no reviews yet.