Additional information
| Weight | 0.190 kg |
|---|---|
| Published Year |
$ 1.24 $ 1.65
| Weight | 0.190 kg |
|---|---|
| Published Year |
লেখক পরিচিতি :
শঙ্করী দাস। জন্ম: ৮ই মে, ১৯৫৮ সনে নিজ জেলা জামালপুরে। কবি প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলোÑ গল্প: ‘প্রতিবিম্ব ও অন্যান্য গল্প’ ‘জলমাটির গল্প’ ও ‘রাহুর চন্দ্রগ্রাস’। কবিতাÑ ‘ঘাসবোনা গ্রাম তাঁতবোনা গ্রাম’। স্মৃতিচারণমূলকÑ ‘গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ’। গল্পের জন্যে পেয়েছেন পাক্ষিক ঐকতান (বর্ধমান) পত্রিকা পদক। শিশু কবি রকি সাহিত্য পুরস্কার ও নক্ষত্র সাহিত্য পুরস্কার।
বিহান বেলার ঈশ্বর
আলী রেজা। জন্ম: ১৯৫৭। মুক্তিযুদ্ধে আলোড়িত কবি, সত্তর দশকে মূলত ছোটকাগজে লেখালেখি শুরু করেন। সদ্য অবসরে যাওয়া একটি রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক। এটি কবির প্রথম প্রকাশিত গ্রন্থ।
আলী রেজা
লেখক পরিচিতি :
হামীম ফারুক। পুরো নাম: গোলাম ফারুক হামীম। জন্ম: ২৪শে অক্টোবর, ১৯৬৩, ঢাকা। প্রথম তারুণ্যে কাজ করেছেন ইংরেজি পত্রিকা নিউ নেশন-এ। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে এখন বেসরকারি উন্নয়ন সংস্থার কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। মূলস্রোতের সাহিত্য পত্রিকাগুলোতে একটানা লিখেছেন ১৯৮৭ পর্যন্ত। মাঝখানে বিরতি দিয়ে পুনরায় আগমন প্রথম কবিতার বই ‘রোদ ও ক্রোধ, মাঝখানে সাঁকো’ দিয়ে। একটি ই-বুক আছে, ‘নক্ষত্রের চিরকূট’। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ।
প্রকৃতি পুরাণ
সিদ্দিক প্রামানিক। জন্ম: ২১শে আগস্ট ১৯৭৯, কুস্টিয়ার কুমারখালী থানার চরভবানীপুরগ্রামে। বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সক্রিয় সংগঠক ও সংস্কৃতকর্মী। প্রথম বই ‘হাঙরের সমুদ্রে মননশীল মাছ’।
উন্মাদের কনসার্ট
রাজন্য রুহানি। পরিবারের দেওয়া সনদসাক্ষ্য নাম মোহাম্মদ হাবিবুর রহমান। জন্ম: ২রা নভেম্ভর ১৯৮০, জামালপুর জেলা শহরের হাটচন্দ্রায়। কলেজে পা দেবার সাথে সাথেই সাংবাদিকতার সাথে যুক্ত হয়ে পড়েন। স্থানীয় কয়েকটি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। মফস্বল সাংবাদিকতার পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে বারবার কবিতার কছেই ফেরা। বর্তমানে ফ্রিল্যান্সিং। ১৯৯৮ থেকে কবিতার ভাঁজপত্র শব্দদূত সম্পাদনার সাথে যুক্ত। ঐ বছরই অন্যান্য লেখক সহযোগে আলোচনাগ্রন্থ- ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ; আতিয়ার রহমানের ৭টি গ্রন্থ প্রকাশিত হয়। এটি লেখকের প্রকাশিত এককবই।
গল্প সমাপ্তির গান
লেখক পরিচিতি :
নিখিল নওশাদ। জন্মসন: ১৯৮৯ইং। বড়িয়া, ধুনট, বগুড়া, বাংলাদেশ। ‘বিরোধ, ‘নিওর’ ও ‘নীড়’ পত্রিকার সম্পাদনা পরিষদের সাথে যুক্ত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এছাড়া ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সথেষ্ট সুনাম অর্জন করেছেন।
এটি একটি চিৎকার
দেবাশীষ ধর। জন্ম: ৫ই জানুয়ারি, ১৯৮৯। চট্টগ্রাম। কবিতার ছোটকাগজ ‘বাঙাল’ এর সম্পাদক। কবির এটি প্রথম কাব্যগ্রন্থ।
ফসিলের কারুকাজ
অরণ্যক তপু। জন্ম: ১৯৯৪ সালের ৮ই সেপ্টেম্বর, ঢাকার ঝিগাতলা। পৈত্রিক নিবাস বরিশালের পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়। বর্তমানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
ব্যথিত ভায়োলিন
মুর্শিদা জামান। জন্ম: ১৯৮৩ সনে বর্তমান বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায়। শৈশব ও বেড়ে ওঠা দক্ষিণের খুলনা শহরে। বাংলায় অনার্স সহ এমএ করেন ইডেন বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্রজীবন থেকেই লেখালেখির সূত্রপাত। কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন ছোট কাগজ ও সাহিত্য বিষয়ক মাসিক পত্রিকাতে ছোটগল্প প্রকাশিত হয়েছে। প্রকৃতি ও পশু-পাখির প্রতি অগাধ ভালোবাসা ও সখ্যতা রয়েছে। বর্তমানে তিনি লেখালেখি নিয়েই ব্যস্ত।
অদৃশ্য ছায়ার প্রজাপতি
আত্মমুগ্ধ শিকল
হাসানআল আব্দুল্লাহ। জন্ম: ১৪ই এপ্রিল, ১৯৬৭। গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর গ্রামে। তিনি প্রবর্তন করেছেন নুতনধারার সনেট। তার মৌলিক কাব্যগ্রন্থর সংখ্যা দশ। বিশ্বের বিভিন্ন ভাষার কবিতার অনুবাদে প্রকাশ করেছেন বিশ্ব কবিতার কয়েকছত্র। অন্যান্য প্রকাশিত গ্রন্থ- সনেটগুচ্ছ ও অন্যান্য কবিতা, আঁধারের সমান বয়স, এক পশলা সময় প্রভৃতি। ২০০৭ ও ২০১৫ সালে নিউইয়র্কের কুইন্স শহরের পোয়েট লরিয়েট ফাইনালিস্টের সন্মান পেয়েছেন।
বৃত্তের কেন্দ্রেও কবিতার মুখ
আবু জাঈদ। জন্ম: ২২শে জুলাই ১৯৮৩, ঢাকা। পড়াশুনা অসমাপ্ত রেখে একসময় কবি বাউণ্ডুলে জীবনের এলোমেলো আলপথে নেমে যান বেঁচে থাকার প্রয়োজনে, তাই বলে কাব্যচর্চা থেমে থাকেনি। এক সন্তানের জনক। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
মানচিত্রের ফাঁসি চাই
একটি মেয়ে, জন্ম থেকে বোধ করি আলাদা ব্যতিক্রমী ভাবনায় গড়ে উঠেছে। দেশভাগের পর, নানান টানা-পোড়েনে বেড়ে ওঠা তাদের পরিবার। এক একটা ঘটনা হয়তো তুচ্ছ, অতি তুচ্ছ। সেই সময় তার কাছে বিশাল বিস্ময় হয়ে উঠেছিল। এক একটা আঘাত প্রতিনিয়ত তাকে সৃষ্টি করতে সাহায্য করেছে। জীবনের মধ্যপ্রান্তে ক্লান্ত ‘বিকেলের আলোয়’ সে সবকিছুই দেখতে পায়। সেই সব হারানো না ফিরে পাওয়া দিনগুলো। সেই সব দিনগুলো আজো খুঁজে বেড়ায়। আজো বেলিফুলের তীব্র ঘ্রাণ নাকে আসে বাতাসের সাথে। শেষ প্রহরের সিনেমা ভাঙা গান আজো বাজে। ট্রেনের হুইসেলের শব্দে আজো যেনো ঘুম ভেঙ্গে যায়।
ভালো লাগবে আশা করি প্রিয় পাঠকের।
বিকেলের আলোয়
তোর সাথে কথার তসবিহ আর জপবো না
তাই কুফুরি-কালাম দিয়ে তাবিজ করে
বড় হুজুরের পানিপড়া এনে,
উতার পানি ছিটিয়ে দিয়ে
তোর দেহমনের বাইরাগ, চৌকাঠ, উষারা
সব বেঁধে দেব।
তুই কোথাও যেতে পারবি না আমাকে ছেড়ে
অন্য কাউকে প্রেমিকের মতো আসতেও
দেব না তোর চৌহদ্দিতে।
তুই হবি আমার সর্বনাশের ফুলতোলা রুমাল
আমিও হব তোর দু:খনাশী কৃষ্ণচূড়ার ডাল!
Ami Tar Upekkhar Vasha
Muktijuddher Nirbachita Golpo by Shahab Uddin Hizol
নিশ্চিন্তপুর আমার গ্রাম। বুড়ো বটগাছ, আমবাগিচা, ফারাক্কা খাল, বাগদি ভিটে, উঁচু পুল-যার নাম দিয়েছি হিমালয়-বিস্তীর্ণ মাঠ এবং বিচিত্র গড়নের, রঙের ও স্বভাবের মানুষ; এই গ্রামেরই অনুষঙ্গ, ভেতরে-বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমি কেবল তাদের গল্প বলতে চেয়েছি, এই উপন্যাসে।
লিখতে বসে আমার কেবলই মনে হয়েছে অভ্যস্ত জীবনের সরল বয়ান না হয়ে এই কাহিনি হয়ে উঠুক বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন মানুষগুলোর যাপিতজীবনের বর্ণনা। তাই সচেতনভাবেই এসেছে পরাবাস্তবমুহূর্ত। ফলে হয়তো উপন্যাসের কাহিনিতে বাস্তব ও পরাবাস্তব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাছাড়া চরিত্রগুলোর নিজস্ব চলনগতির সঙ্গে বর্তমানের প্রয়োজনেই ফিরে এসেছে ঘটনাবহুল অতীত। সেটা রাষ্ট্রীয় এবং চরিত্রের একান্ত ব্যক্তিগতও।
কাহিনির মূল চরিত্র বাবলু নির্বাক হয়েও বলে যায় অনেক। কখনো তার দৃষ্টির অনন্যতায়, আবার কখনো টুম্পার স্পর্শের বিস্ময়কর শক্তিতে।
ছড়া বুড়ি, যার ছান্দসিক বৈশিষ্ট্যের আড়ালে হারিয়ে গিয়েছে প্রকৃত নাম! তিনি কাহিনি জুড়ে তিন প্রজন্মের ধারাবাহিকতার সেতু হয়ে আছেন।
ময়না পাখিটিও চেনা ছন্দের বাইরে গিয়ে ওড়াউড়ি করবার সুযোগ পেয়েছে।
আরিফুর রহমান
সেপ্টেম্বর, ২০২৫
Chaitre Dekha Sarbonash - Arifur Rahman
কবিতা এক নান্দনিক শিল্প। কবিতা ইশারা ভাষায় ব্যক্তির চিন্তা ও মননকে ঋদ্ধ করে তোলে। কোন কবিতার নিবিড় পাঠেও সম্পূর্ণ মর্মোদ্ধার যেমন সম্ভব নয়, তেমনি পাঠ প্রতিক্রিয়াহীন কবিতাও জগতে বিরল। কবিতা বুদ্ধিমান ব্যক্তির ভাবনার জগতকে যেমন প্রসারিত করে তেমনি কবিতা মননশীল ব্যক্তির জন্যে অমূল্য বিনোদনেরও উৎস হয়ে দাঁড়ায়। কবিতা পাঠককে কল্পনা ও বাস্তবতার জগতে ভ্রমণ করিয়ে আনে স্বল্প সময়ের যাত্রায়। কবিতার মধ্য দিয়ে কবি যেমন পাঠকের কাছে উন্মোচিত হন, তেমনি সময়ও অনাবৃত হয়ে ওঠে কবিতার নিবিড় পাঠ ও পরাপাঠে। কবিকে পাঠ করে, কবিতাকে পাঠ করে তার অর্জিত প্রতিক্রিয়ার নির্যাসটুকু ভবিষ্যতের জন্যে অত্যন্ত মূল্যবান হয়ে দাঁড়ায়। কেননা ভবিষ্যতে এই পাঠ প্রতিক্রিয়াই অনাগত পাঠকের কাছে কবি ও কবিতাকে কালজয়ী করে তোলে
Path Sheshe Kabi by Pijush Kanti Barua
“আমি যেন শূন্যের মাঝে পূণ্য দেখি
কাব্যের মালা গলে পরে চিবুক খুঁজি
তন্ত্র-মন্ত্র সব যজ্ঞের কোলে হীন হয়
বোধিবৃক্ষরা বারামখানায় লীন রয়
স্বতন্ত্র এক পুবের হাওয়া মনে বয়
ভাঙতির নামে সকল আশা ক্ষীণ হয়।
এই নোটটা এখন তবে আয়নার মতো
জীবন নামের প্রেমের পরে কবিতা যতো
নোটটার কিন্তু কোনো মূল্যমান নেই
প্রেমের ধামে জুয়াড়ী যে হারাবে খেই।
আমাকে একটু ভাঙতি করে
একটুখানি খুচরো দাও
একবিন্দু ভালোবেসে
প্রেমের নায়ে শূন্যে যাও।”
বৃষ্টিরা একা আসেনা - Brisstira Eka Asey Na
“সৃজনশীলতা, কল্পনাশক্তি, বিজ্ঞানী আইনস্টাইন, পিংক ফ্লয়েড, এনাদার ব্রিক ইন দ্যা ওয়াল, এনাদার ফাকিং ব্রিক ইন দ্যা ওয়াল! দরোজা ভাঙো, শেকল ছেঁড়ো, দেয়াল ভাঙো, এই এডুকেশন সিস্টেম তোমাকে বিকলাঙ্গ করে দিয়েছে। তোমরা এর নেপথ্য কারিগর হে চতুষ্পদ এবং আলখাল্লা। তোমাদের কারণে আজ তাতিন কলা অনুষদে পড়ে শর্টকার্টে রকেট সায়েন্স শেখার মওকা খোঁজে। আজ একটা হেস্তনেস্ত হবে’
চমৎকার শোনা গেলো এখন দেখা যাক প্রতিপক্ষ কী উত্তর দেয়,
“দুধ দিয়ে আনারস খাওয়ার কারণে শত শত শিশু মারা যাচ্ছে।
সাবধান!
ব্রিজে শত শত শিশুর কাটা মাথা আর রক্তপি- পড়ে আছে
সাবধান!
এইখানে পাপ, ঐখানে পাপ, এইটা করলে গুনা, বুঝলা আমার সুনা?
সাবধান!
অবশ্য এর প্রতিবিধান আছে। তাবিজ কবজ এবং দুয়া-দুরূদ। আপনারা আলোর পথে আসুন। আপনাদের চোখে শক্তিশালী টর্চলাইট মারা হবে। এ দে দিনি ঐডে হেনে”।
আমরা দেখতে পাচ্ছি আলখাল্লা পরিহিত প্রাণীটির হাতে একটি শক্তিশালী টর্চলাইট। তিনি আলো ফেলছেন দুই এলিয়েনের চোখে। চমৎকার একটি আক্রমণ। প্রতিপক্ষকে বেশ মুষড়ে পড়তে দেখা যাচ্ছে। এদিকে চতুষ্পদ প্রাণীটি সন্তুষ্ট হয়ে ডাকছে তার নিজের মোটা সুরে। খেলার এ পর্যায়ে পানি পানের বিরতি।
ছহি রকেট সায়েন্স শিক্ষা
হরিজন বা ধাঙর সম্প্রদায়ের জীবন ও সমাজবাস্তবতা নিয়ে এই উপন্যাসটি লেখা। দলিত শ্রেণির এই মানুষগুলোর জীবন, আশা-আকাক্সক্ষা, সুখ-দুঃখ যথাসম্ভব বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ধাঙরেরা সমাজে শুধু অবহেলিত নয়, বলা যায় মানুষ হিসেবে এদের সামান্য স্বীকৃতিটুকু পর্যন্ত নেই। সব দিক থেকে এরা বঞ্চিত। অবিভক্ত ভারতের কোনো এক প্রদেশ থেকে এরা উদ্বাস্তু বা শেকড়হীন হয়ে এসেছিল। আজও তারা কোথাও শেকড় গাড়তে পারে নাই অর্থাৎ সেই উদ্বাস্তুই রয়ে গেছে। ইংরেজগণ এদের অতি কৌশলে নানারূপ প্রলোভন দেখিয়ে পয়ঃপরিষ্কার, চা বাগানে কাজ করার জন্য নিয়ে আসে। কবে এদের দলিত নাম দিয়ে উচ্চবর্গের মানুষেরা তাদের মানবিক অধিকার থেকে বঞ্চিত করেছিল তা বলা মুশকিল। এই গ্রন্থে যে কাহিনির মধ্য দিয়ে ধাঙর সমাজের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে তা একটি মিলের ধাঙর কলোনির ঘটনা। যদিও আজ আর সেই মিল নেই, সেই ধাঙর কলোনি নেই। উপন্যাসের চরিত্রগুলোও হয়তো-বা বেঁচে নেই। এক সময় লেখকের এই গ্রন্থভুক্ত কয়েকটি চরিত্রের সাথে পরিচয় ছিল। তাদের জীবনের সেই ঘটনার মধ্য দিয়ে ধাঙর সমাজের অবস্থান, আর্থ-সামাজিক অবস্থা অনেকটাই উপলব্ধি করা যাবে বলে আমার বিশ্বাস।
Udbastu by Abdul Mannan Sarker
‘আপাদমস্তক তোমাকে অনুধাবন করি/নবান্নের ধানের গোলা থেকে বেরিয়ে আসা/ভাপের মতন সে অনুভব/এ আমার অনুভ‚তিকাল’, এই অনুধাবনই নূরুন্নাহার মুন্নির বড় শক্তি। মুন্নি তার কবিতায় সবশুদ্ধ একটি ছবি আঁকতে আগ্রহী, যা কখনো কখনো আসল নাও হতে পারে। কিন্তু দৃশ্যমান সেই ছবিÑ তা যেই তার কবিতা পড়ুক, অনুভব করবেন। তার কবিতায় আরও নজরে আসে শব্দের ব্যবহার। কি নিখুঁতভাবে দেশি-বিদেশি, পরিচিত-অপরিচিত, ব্যবহৃত-অব্যবহৃত শব্দকে সেঁটে দেওয়া যায়, কেমন আশ্চর্যভাবে গেঁথে দেওয়া যায়-তা তিনি দেখান প্রায় প্রতিটি রচনায়।
সমসাময়িকদের সঙ্গে তার তফাৎ বোঝার জন্য অন্য আরেকটি দিকে আলো ফেলা যায়, মুন্নি খুব সাধারণ ঘটনাকেও কবিতার বিষয় করে তোলেন। তার কবিতায় আবেগ আছে, কল্পনা আছে, আছে আলোছায়ার খেলা। কিন্তু প্রকৃত ভাবটিকে প্রকাশের ক্ষেত্রে তা লক্ষ্যচুত হয় না। পাঠককে অল্পবিস্তর সূত্র ধরিয়ে দিয়ে মুন্নি বোকা বানাতে চান না বলেই তার লেখার ভেতরে বেঁচে থাকার তুমুল উত্তেজনা অনুভূত হয়। তার কবিতা ছিন্নভিন্ন, বিপর্যস্ততার ভেতর থেকে প্রাণের সন্ধান করে, সুন্দরের সন্ধান করে, দরদভর্তি কণ্ঠে মানুষের আর্তিকে তুলে ধরে। ‘কেউ থাকে অন্ধকারে’ দ্বিতীয় কাব্যগ্রন্থের ভেতর দিয়ে নির্মম, নিষ্ঠুর সময়ের দিকে নুরুন্নাহার মুন্নির যে যাত্রা, তা কেবল অন্তর্র্দৃষ্টিসম্পন্নের পক্ষেই সম্ভব।
মামুন রশীদ
কবি, সাংবাদিক
১৫ জানুয়ারি, ২০২৪
Kew Thake Andhokare - Nurunnahar Munni
আজকাল কবিতা চর্চার অনেক মাধ্যম আছে। ফেসবুক, ব্লগ, অনলাইন পত্রিকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই কবিতা চর্চা হয়। কিন্তু নীরবে কাব্যচর্চায় তেমন কেউ নিমগ্ন হয় না। কবি নুরুন্নাহার মুন্নির এই বইয়ের কবিতাগুলো পড়ে মনে হয়েছে, তিনি নীরবে-নিভৃতে কবিতাচর্চা করেন এবং তা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। আর দশজন তরুণ কবির মতো বই প্রকাশের জন্য তেমন কোনও তাড়াহুড়ো না করে কবিতা লিখে চলেছেন দশকের পর দশক। তাই তো কবি খ্যাতি পাওয়ার লোভ সংবরণ করে এতদিন পর এসে প্রথম কাব্য প্রকাশে আগ্রহী হয়েছেন। দীর্ঘদিন সাধনা ও চর্চার পর তার কবিতার ভাষা যে পরিণত হয়েছে তার আভাস পাওয়া যায়। তার কবিতায় মস্তিষ্কের সঙ্গে অন্তর্জগৎ, হৃদয়-আত্মা, মনের ব্যাকুলতা, বুদ্ধি, আকাঙ্ক্ষা, আসক্তি, মানবতাবোধ, স্মৃতিগত-সংস্কার, শ্বাশত আবেগের অনন্য উপলব্ধি ও সমাজজীবনের বহুরূপী চিত্রকল্প অনুভূত হয়। তিনি শব্দচয়ন, উপমা প্রয়োগ ও চিত্রকল্পের ব্যবহারে বেশ সচেতন আর তাতেই তার কবিতায় ভিন্নস্বর ও সতন্ত্র কাব্যভাষ্য পরিলক্ষিত হয়। প্রথম বই হলেও কবিতাগুলোতে আছে পরিণত কবিদের কবিতার মতো গভীরতা।
আধখোলা জানালার আলাপ - Adhkhola Janalar Alap
রহস্য ও বৈচিত্র্যের মহাদেশ আফ্রিকা! দীর্ঘ এক পথ চলে গেছে দেশ হতে দেশান্তরে! সেই রহস্যে মোড়া ভূখণ্ডের প্রতিটি অঞ্চলের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি, ভৌগলিক বৈচিত্র্য যে কোন ভ্রমণকারী ও ভবঘুরের আগ্রহের স্থান।
“পূর্বআফ্রিকার তিনকাহন” একজন বাংলাদেশী নারী ভ্রমণকারীর পূর্ব আফ্রিকার তিন দেশ – কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা’র ভ্রমণ আখ্যান। লেখক পথ চলতে চলতে প্রাচীন ইতিহাসের মুখোমুখি হয়েছেন, দেখেছেন নানা জনপদ, জানবার চেস্টা করেছেন তাদের সংস্কৃতি, বুঝতে চেয়েছেন নানাবিধ ভাষার রহস্য। সেই সব আবেগ, অভিজ্ঞতা, অনুভূতি, স্বীকারোক্তি ও কৈফিয়তের হিসেবনিকেশ নিয়েই আবর্তিত “পূর্বআফ্রিকার তিনকাহন” ।
Purbaafricar Tinkahon by Eliza Binte Elahi
সমালোচকের মতে, আধুনিককালের কবির ধর্ম উপস্থিতকালের প্রধান অসুখ শনাক্ত করা। একইসঙ্গে সমাজ বিনির্মাণে জাতিকে স্বপ্ন দেখানো। পাশাপাশি ব্যক্তির মনোবিকলন ও আর্থ-সামাজিক- রাজনৈতিক বিষয়গুলোকে কবিতার অনুষঙ্গে রূপান্তর করা। ফারহানা রহমানের কবিতায় এই বিষয়গুলো রয়েছে কখনো প্রচ্ছন্নভাবে, কখনো প্রকটরূপে। বিশেষ করে নর-নারীর প্রেম-বিরহ, বিশ্বাস-বিশ্বাস ভঙ্গ, হাহাকার, নিঃসঙ্গতাকে তিনি ব্যক্তির অভিজ্ঞতার ভেতর দিয়ে প্রকাশ করেন। তবে তাকে করে তোলেন সর্বজনীন। এছাড়া তার কবিতার একটি বিশেষ গুণ হলোÑ সহজ ও কোমল শব্দের সমারোহ। এর ফলে তার কবিতার প্রতিটি শব্দ সহৃদয়বান পাঠককে ছুঁয়ে যায় হেমন্তের হালকা হাওয়ার কোমল পরশের মতো। পাঠক মনে করেন, এই কথাগুলো তারই মনের কথা। এভাবেই ফারহানা রহমানের কবিতা ব্যক্তির রচনা হয়েও হয়ে ওঠে মানুষের কবিতা।
লুকিয়ে রেখেছি গোপন হাহাকার
বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।
Mohoniyo Mrittikagon by Emran Hasan
Get access to your Orders, Wishlist and Recommendations.

























There are no reviews yet.