Description
মুর্শিদা জামানের জন্ম বরিশালের ঝালকাঠিতে। বেড়ে উঠেছেন দক্ষিণ বঙ্গের শহর খুলনায়। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাস্টার্স করেছেন বাংলা সাহিত্যে। কবিতা লেখার পাশাপাশি ছোট গল্প ও উপন্যাস লিখছেন দীর্ঘদিন যাবত, এছাড়াও কাজ করছেন চলচ্চিত্র নিয়ে। নিয়মিত ভাবে নির্মাণ করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যুক্ত আছেন ঢাকা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের সাথে। কর্মরত আছেন রেইনবো চলচ্চিত্র সংসদে।
প্রকাশিত বইসমূহ-
অদৃশ্য ছায়ার প্রজাপতি (কাব্যগ্রন্থ) – অমর একুশে বইমেলা’ ২০১৬
মৃত্যুঞ্জয়ী মৃত্তিকা (মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস) – অমর একুশে বইমেলা’ ২০১৮





















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।


There are no reviews yet.