Additional information
| Weight | 0.170 kg |
|---|---|
| Published Year |
$ 0.99 $ 1.65
এক ফোঁটা নিশ্চুপ জলবিন্দু থেকে ওর পায়ের দূরত্ব ছিল অল্প একটু। ঐ অল্প একটু দূরত্ব যাতে ও একা একা অতিক্রম করে চলে না যায়, এজন্যে আমার ভীষণ উন্মত্ততা ছিল!
সেই উন্মত্ততা পাথরে পাথরে, সেই উন্মত্ততা স্মৃতিমিনারের শীর্ষতায়, সেই উন্মত্ততার তির্যক ছোঁয়া কিছুটা পেল এই কাচের পুতুল। কে এই কাচের পুতুল? এই প্রশ্নটা তুললেই…
অচেনা বাতাস বরাবরই শুনিয়ে যায়
‘মাঝেমাঝে তব দেখা পাই
চিরদিন কেন পাই না…!’
এভাবেই শুনে যেতে থাকবো?
ঠিক এভাবেই?
| Weight | 0.170 kg |
|---|---|
| Published Year |
লেখক পরিচিতি :
মোহাম্মদ হোসাইন। জন্ম: ৩১শে অক্টোবর। বিএসসি ও এমএসসি’র শিক্ষা সমাপন শেষে এখন শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন। লেখকের প্রকাশিত কাব্যগ্রন্থ মোট ১১টি। ‘ভালোবাসা নির্বাসনে গেছে’ ‘মেঘগুলো পাখিগুলো’ ‘অরণ্যে যাবে অস্তিত্বে পাপ’ উল্লেখযোগ্য বইয়ের শিরোনাম।
অনুদিত রোদের রেহেল
লেখক পরিচিতি :
হান্নান হামিদ, লেখক নাম কালের লিখন। জন্ম: আগস্ট, ১৯৮৪। জামালপুর। ‘বিশ্বাস শুধুই নিঃশ্বাস’ লেখকের প্রথম বই।
বিশ্বাস শুধুই নিঃশ্বাস
রঞ্জনা বিশ্বাস। জন্ম: ১০ডিসেম্বর, ১৯৮১। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার রাধাগঞ্জ ইউনিয়নের বাগবাড়ি গ্রামে খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। ‘ভুলস্বপ্নে ডুবে থাক আদিবাসী মন’ ও ‘আমি তিনবেলা বৃষ্টিতে ভিজি’ কাব্যগ্রন্থ দু’টি কবির প্রকাশিত কাব্যফসল। এছাড়া কবি কবিতাচর্চার পাশাপাশি ফোকলোরচর্চাকেও ব্রত হিসাবে নিয়েছেন। নৃ-তাত্ত্বিক ও গবেষণাধর্মী কবির আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। কবি বাংলা একাডেমির ‘তরুণ লেখক প্রকল্প’ ও ‘লোকজ সংস্কৃতির বিকাশ’ প্রকল্পে কাজ করছেন। এছাড়া এখন ব্রাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বিভাগে কর্মরত আছেন।
বেদনার পাথর ও প্রান্তিক দীর্ঘশ্বাস
ফারহানা খানম। জন্ম: ১৯শে এপ্রিল ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়। গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। ‘ভুগোল ও পরিবেশ’ বিষয়ে স্নাততোত্তর ডিগ্রী অর্জন করে ব্যাংকে চাকুরি শুরু করলেও বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নয় ভাই-বোনের মাঝে সবার ছোট বলেই আদরও পেয়েছেন বেশি। প্রথম প্রকাশিত বই, ‘ইছামতি’ (কলকাতা থেকে প্রকাশিত)।
তৃষ্ণার্ত বালুতট
কাজী রহমান। পরবাসী লেখক নিজের পছন্দ মতো বাঁচতে দু-যুগ আগে মার্কিন মুলুকে চলে আসেন স্ত্রী ও প্রথম শিশুকন্যা সাথে নিয়ে। বড় হয়েছেন পুরনো ঢাকার গেন্ডারিয়া’য়। জ্ঞান হবার পরপরই নিজেকে আবিষ্কার করেছেন ঘরের পাশের গ্রন্থাগারে, বিভিন্ন শিশু সংগঠন আর সমাজসেবামূলক সংগঠনের আলোছায়ায়। মুক্তিযুদ্ধের সময়কার দুরন্ত কিশোর স্বাধীনতার যুদ্ধ দেখেছেন কাছ থেকে আর আতঙ্কের দিন গুনেছেন সারাক্ষণ মুক্তিযোদ্ধা দু’ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায়। গ্রাজুয়েশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবন কেটেছে বিদেশী এয়ার লাইন্সের কর্মকর্তা হিসেবে।
তারাধুলো জল ও নস্টালজিয়া
লেখক পরিচিতি :
হামীম ফারুক। পুরো নাম: গোলাম ফারুক হামীম। জন্ম: ২৪শে অক্টোবর, ১৯৬৩, ঢাকা। প্রথম তারুণ্যে কাজ করেছেন ইংরেজি পত্রিকা নিউ নেশন-এ। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে এখন বেসরকারি উন্নয়ন সংস্থার কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন। মূলস্রোতের সাহিত্য পত্রিকাগুলোতে একটানা লিখেছেন ১৯৮৭ পর্যন্ত। মাঝখানে বিরতি দিয়ে পুনরায় আগমন প্রথম কবিতার বই ‘রোদ ও ক্রোধ, মাঝখানে সাঁকো’ দিয়ে। একটি ই-বুক আছে, ‘নক্ষত্রের চিরকূট’। এটি লেখকের তৃতীয় কাব্যগ্রন্থ।
প্রকৃতি পুরাণ
আবু জাঈদ। জন্ম: ২২শে জুলাই ১৯৮৩, ঢাকা। পড়াশুনা অসমাপ্ত রেখে একসময় কবি বাউণ্ডুলে জীবনের এলোমেলো আলপথে নেমে যান বেঁচে থাকার প্রয়োজনে, তাই বলে কাব্যচর্চা থেমে থাকেনি। এক সন্তানের জনক। এটি লেখকের প্রথম প্রকাশিত বই।
মানচিত্রের ফাঁসি চাই
সৈয়দ সাইফুর রহমান সাকিব। জন্ম: ১৯৭৮ সালে বরিশাল জেলা সদরে করিমকুটির নামক স্থানে। তার লেখার বিষয় মূলতঃ কবিতা। সময় নাট্যদলের সাথে একযুগ পার করেছেন। গানও লিখতেন কিন্তু বন্ধুবরের প্রয়ানে, অভিমানে আর সেপথ মারাননি। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত থাকলেও নিজেকে একজন কবিতার শতরঞ্জি মোড়ানো শ্রমিক বলেই মনে করেন। এটি কবির প্রথম বই।
রূপোর দ্যুতি
ডালিয়া চৌধুরী। তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স শেষ করেছেন। কবিতার প্রতি ভালোবাসা থেকে কবিতা লেখার সূত্রপাত। প্রকাশিত কাব্যগ্রন্থ, ‘অনুভবে সুখ’ ‘মেঘময় নিকুঞ্জে রধুন‘ ও ‘জলজ কামনা’।
নীল গোধূলি
লেখক পরিচিতি :
নিখিল নওশাদ। জন্মসন: ১৯৮৯ইং। বড়িয়া, ধুনট, বগুড়া, বাংলাদেশ। ‘বিরোধ, ‘নিওর’ ও ‘নীড়’ পত্রিকার সম্পাদনা পরিষদের সাথে যুক্ত। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এছাড়া ছোটগল্প বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সথেষ্ট সুনাম অর্জন করেছেন।
এটি একটি চিৎকার
সিদ্দিক প্রামানিক। জন্ম: ২১শে আগস্ট ১৯৭৯, কুস্টিয়ার কুমারখালী থানার চরভবানীপুরগ্রামে। বাংলা সাহিত্যে মাস্টার্স শেষ করে বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন এবং বাম প্রগতিশীল সংগঠনের সক্রিয় সংগঠক ও সংস্কৃতকর্মী। প্রথম বই ‘হাঙরের সমুদ্রে মননশীল মাছ’।
উন্মাদের কনসার্ট
লেখক পরিচিতি :
শারমিন রাহমান। জন্ম: ১৬ই ফেব্রুয়ারি, ১৯৭৩। দ্ইু সন্তানের জননী। বাংলাদেশের স্বনামধন্য স্কুলগুলোতে দীর্ঘ ১৫ বছর শিক্ষকতা শেষ করে বর্তমানে চট্টগ্রাম আর্ট সেন্টার ‘ধ্যান’ এর পরিচালক। বিশেষ আগ্রহ আছে উচ্চাঙ্গ সঙ্গীতে। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ।
অপ্রাকৃত কবচ
জন্ম: ১ জানুয়ারি, ১৯৭৪।
জন্মস্থান- মাদারীপুর জেলার শিবচর থানার রাজারচর কাজিকান্দি গ্রামে।
প্রকাশিত বই-
১. কাব্যগ্রন্থ- বিরুপা’র শূঁড়িবাড়ি(২০১৪)
২. অণুগল্প সংকলন- পঞ্চাশ(২০১৫)
৩. মহাপ্রভু ও অন্যান্য অণুগল্প(২০১৬)
৪. কাব্যগ্রন্থ- একজ্বলাপঙক্তি(২০১৬)
অণুগল্পের অস্তিত্ব আছে
গল্পটা প্রেমের৷ প্রেমের শুরু নব্বই দশকে। ঢাকা শহরে। তারপর দীর্ঘ বিচ্ছেদ।
আটাশ বছর পর….
বদলেছে সময়, বদলেছে মানুষ দুটো, বদলেছে তাদের পারিপার্শ্বিক অবস্থা। কবি প্রকৃতির রহস্যময় ছেলেটি আজ বাস্তবতার ভারে পিষ্ট; স্বাধীনচেতা সদা উৎফুল্ল মেয়েটি আজ বিধবা, গাম্ভীর্য তার পরতে পরতে । ভাগ্যক্রমে আবার সেই একই শহরে দুইজন । যে শহরের নামটাই কেবল এক আছে, বদলেছে বাকি সব।
এ গল্পে একই সাথে দুটো ভিন্ন সময়ের ঢাকা শহরের অলিগলিতে হাঁটা হবে পাঠকের। একটি সময় তাদের যৌবনের তুমুল প্রেমের দিনগুলির, আরেকটি তাদের বর্তমান বার্ধক্যের।
কথায় আছে, ভালোবাসায় সময়টা খুব গুরুত্বপূর্ণ । অতীতের সময়টা হয়তো তাদের ছিলনা, কিন্তু বর্তমানটা কি তাদের হবে? বাস্তবতার কাছে আবেগ আবারো কি হেরে যাবে, নাকি আটাশ বছর ধরে জমে থাকা প্রশ্নগুলির উত্তর এবার তারা খুঁজে পাবে?
Parabar by Joesha Ahmed
লেখকের কথা-
ছোটোবেলা থেকেই আমি চারপাশের মানুষের সকাল থেকে সন্ধ্যার জীবন যাপন দেখতে ভালোবাসি। কাছে থেকেও দেখি, দূর থেকেও দেখি। আমি শুধু দেখি, আর ভালো-মন্দ সব দৃশ্য মস্তিষ্কের কোষে জমা রাখি।
আমার জন্ম নারায়ণগঞ্জ শহরে, ছোটো থেকে তরুণী হয়ে ওঠাও নারায়ণগঞ্জ শহরে।
নারায়ণগঞ্জ শহরের যে এলাকায় বড়ো হয়েছি, সেখানে হিন্দু মুসলমান বন্ধুর মতো, আত্মীয়ের মতো থেকেছি। হিন্দু মুসলমানে প্রতিদ্বন্দ্বিতা ছিলো না, রেষারেষি ছিলো না, প্রতিযোগিতা ছিলো না। সকলের রান্নাঘরের হাঁড়ি পাতিল সকলের চেনা। ফলে সকলের জীবন যাপন প্রণালীটা খুব কাছ থেকে দেখতে পেয়েছি।
এরপর আমার বিয়ে হয়েছে। নারায়ণগঞ্জ শহর ছাড়িয়ে স্বামীর সাথে ঢাকা, সাভার, কিশোরগঞ্জ, সিলেট চিটাগাং সুনামগঞ্জ রাজশাহী পাবনা, বগুড়া যেখানেই গিয়েছি, সবখানেই আমি শুধু মানুষ দেখেছি, মানুষের নানা রঙের জীবন দেখেছি।
এরপর বাংলাদেশ ছাড়িয়ে নেপাল, ভারতের বিভিন্ন প্রান্ত বেড়িয়েছি, অস্ট্রেলিয়া তিন বছর থেকেছি, সবশেষে আমেরিকা এসে স্থিতু হয়েছি।
জীবনের এই দীর্ঘ সফরে কত রকম মানুষ দেখেছি, মানুষের জীবনের গল্প শুনেছি, কত রকমের গল্প স্মৃতি ভাণ্ডারে জমা হয়েছে। গল্পগুলো চোখের সামনে সাজালে দেখতে পাই, সকলের জীবনের গল্পগুলো প্রায় একইরকম।
সকলেই প্রতি সকালে ঘুম থেকে ওঠে, সারাদিন কিছু আনন্দ কিছু সুখ, কিছু আড্ডা, হাড়ভাঙা পরিশ্রম, রান্নাঘর হাট বাজার অফিস হাসপাতাল কোর্ট কাচারি, ভ্রমণ, ঝগড়া হিংসে বিদ্বেষ রেষারেষি, ভালোবাসা, প্রেম, বিরহ কান্না শেষে ক্লান্ত দেহ মন নিয়ে রাতে নিদ্রা যায়।
জীবন যদি হয় সাধারণ গণিতের সহজপাঠ, যোগ বিয়োগে মাঝে মাঝে হিসেবে ভুল হয়, কখনওবা সমীকরণ মিলে যায়।
আর জীবনটা যদি হয় রঙ্গমঞ্চ অথবা যাত্রা মঞ্চ, আমরা প্রত্যেকে সেই মঞ্চে একেকজন দক্ষ অথবা কম দক্ষ অভিনেতা অভিনেত্রী, অথবা মুখে রঙ মাখা সঙ।
এই সকল দক্ষ-অদক্ষ অভিনেতা অভিনেত্রী, রঙ মাখা সঙদের জীবনের গল্প দিয়ে সাজিয়েছি আমার বই ‘সঙ-সারের গল্প’ প্রথম পর্ব।
সঙ-সারের গল্প বিশেষ কোনো একজনের গল্প নয়। সঙ-সারের প্রতিটি গল্পই হয় আমার গল্প, নয়তো আপনার গল্প, অথবা পাঁচ মিশেলি জীবনের পাঁচ মিশেলী গল্প।
Song-Sarer Golpo - Rita Roy Mithu
ভিন্নরকম অলঙ্করণে, সেনসিটিভ ইমাজিনেশনের রিলে-জগৎ ও জীবনকে দেখার এক নৈর্ব্যক্তিক বিভঙ্গ আড়মোড়া ভেঙে জেগে ওঠে অরূপ কিষানের কবিতার আলপথজুড়ে, যার নহরপথে বহমান ইউফোনিক ভাবকল্পের প্রোজ মিউজিক। পাণ্ডুলিপি পড়াকালে সময়ে সময়ে অবাক হতে হয়েছে চকিত করার মতো ইনোভেটিভ সিমিলি-মেটাফরের অদেখা মঞ্জিমা দেখে। কবিতার প্রজেক্টরে চিন্তাদর্শনের প্রজেকশনে অরূপ কিষান দেখিয়েছেন ডিলিউশনে ভোগা, সিজোফ্রেনিয়ায় কাতরানো বিশ্বশক্তির অরূপ স্বরূপ, যেখানে ‘প্রেমিকাও স্তনে মেখে রাখে বিষ!’
কবি এই ‘সিটিগোল্ডের রাজ্যে’ নিজেকে আগন্তুক ভাবেন। মানুষের মহাফেজখানায় ঢুকে তিনি দেখতে পান, ‘আগুনলাগা বিমানের ন্যায় ধোঁয়া’ দিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা-বাণিজ্য-বিশ্বসংসার। তার মনে হয়, আমরা যেন পৃথিবীর গায়ে এক অটিজম। এই আলট্রা মডার্ন যুগে এসেও যেন আমরা তুমুল বর্বর। হাইব্রিড চেতনায় খেই হারিয়ে ফেলা এক প্রাণসত্তা। আমাদের তাড়ায় নিখোঁজ হচ্ছে কত প্রজাতির প্রাণী। আর কবির আত্মাও যেন ততই গুম হয়ে যাচ্ছে। কবি দেখছেন, আমরা এমন আধুনিক পাখি, যারা ‘পরাবাস্তব ওড়া’র ডানা নিয়েই খুশি, চলে যাই আইসোলেশনে। কবির চেতনায় আসে- বসন্ত দ্বিতীয়বার এলে কপালে প্রথমবারের মহিমাদাগ ফুটিয়ে তোলে।
প্রযুক্তির জাদুতে আজ খরগোশও যে ঘোড়া হয়ে যাচ্ছে, তা-ও কবির ফ্রেমবন্দি। অন্যদিকে ‘দুটো চোখের দিকে তাকালে মনে হয়, একটা মাছ সাঁতার কাটছে অন্য মাছের দিকে’- এমন নান্দনিক ইমেজ আমাদের প্রেমচৈতন্যকে সজাগ করে তোলে। আর বিচ্ছেদের রূপও আসে এভাবে- অশ্রুভেজা চোখ যেন আঁশের জ্যাকেট-পরা মাছ। মিথ আসে ‘ডোমনির চুল’ বেয়ে, ‘কাহ্নপার রক্তে’ ভেসে। এভাবেই অরূপ কিষানের কবিতায় মানুষ, বিশ্বচেতনা, মিথোলজি হ্যাজাকের আলোর মতো সমবেত স্বরে জেগে ওঠে।
~ নকিব মুকশি
In the Errors, in the Travels - Orup Kishan
স্বপঞ্জয় চৌধুরী মূলতঃ কবি, তিনি যখন গদ্য লেখেন কাব্যিক উপস্থাপনাগুণে ভাষা হয়ে ওঠে সতত সঞ্চরণশীল নদীর মতোই উপভোগ্য ও গতিময়। প্রতিভাবান এ তরুণ লেখকের পত্রপত্রিকায় প্রকাশিত অসংখ্য লেখা থেকে সাহিত্য সন্দর্শন, কবিতা ও শিল্পকলার নন্দন, নীতিশাস্ত্র, দর্শন, চলচ্চিত্রসহ বহুবিচিত্র বিষয় সুনির্বাচিত আটাশটি নিবন্ধ সমন্বয়ে তার প্রথম প্রবন্ধ সঙ্কলন ” নিগুঢ় শিল্পের কথাচিত্র “-এ প্রাগুক্ত ভাষিক সৌন্দর্যের পাশাপাশি প্রাসঙ্গিক মূল্যবান তথ্যের সন্নিবেশ এবং যুক্তিনির্ভর সূক্ষ্মদর্শী পর্যালোচনা অত্যন্ত চমৎকারভাবে উঠে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস সুলিখিত গ্রন্থটি লেখক, গবেষকসহ সবশ্রেণির সাহিত্যমোদি পাঠকের প্রয়োজন মিটিয়ে তাদের অনুসন্ধিৎসু মনে নতুন চিন্তার খোরাক জোগাবে ।
মাহফুজ আল-হোসেন
কবি ও প্রাবন্ধিক
নিগুঢ় শিল্পের কথাচিত্র
Get access to your Orders, Wishlist and Recommendations.








There are no reviews yet.