Description

রোমেল রহমান
কবি ও নাট্যকার।
নিয়মিত লেখেন বাংলাভাষার বিভিন্ন পত্রিকা এবং ওয়েবজিনে। মঞ্চ ও পথনাটক রচনা করে যাচ্ছেন, যা দেশ ও দেশের বাইরে মঞ্চস্থ হয়। চিত্রনাট্য রচনার সঙ্গে যুক্ত আছেন। গল্পের জন্য PEN Bangladesh সাহিত্য পুরস্কার ২০২০ পেয়েছেন।
বসবাস : খুলনা, বাংলাদেশ।
গ্রন্থ :
বিনিদ্র ক্যারাভান
মহামারী দিনের প্যারাবল
romelabc@gmail.com






















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।







There are no reviews yet.