Description
এলিজা বিনতে এলাহী একজন বিশ্ব পরিব্রাজক । ভ্রমণ করেছেন এ যাবত বিশ্বের ৬০টি দেশ সহ বাংলাদেশের ৬৪ জেলা । ভ্রমণে তিনি প্রাধান্য দেন একটি ভূখণ্ডের ইতিহাস , ঐতিহ্য ও সংস্কৃতি ।
এলিজা নিজেকে একজন ইতিহাস অনুরাগী মনে করেন । সেই অনুরাগের জায়গা থেকেই কাজ করছেন বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বিকাশে তার নিজস্ব প্রজেক্ট ‘কোয়েস্ট…এ হেরিটেজ জার্নি অব বাংলাদেশ” নিয়ে । দ্বিতীয় দফায় বাংলাদেশ ভ্রমণের কাজ শুরু করেছেন । বাংলাদেশের হেরিটেজ নিয়ে কাজ করবার জন্য পেয়েছেন হেরিটেজ ট্রাভেলার ও ঐতিহ্য পর্যটক উপাধি ।
“আফ্রিকার তিন কাহন” সহ এলিজার ভ্রমণ গ্রন্থ রয়েছে তিনটি । বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই নিয়মিত ট্রাভেলগ লিখছেন দেশ- বিদেশের বিভিন্ন জাতিয় পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে ।
ভ্রমণ ও লেখালেখির পাশাপাশি এলিজা ট্রাভেল ডকুমেন্টারি নির্মান করেন । পড়াশোনা করেছেন ঢাকা ও নেদারল্যান্ডসে । উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন ইংরেজী সাহিত্য , হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট , ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ম্যানেজমেন্টে।
বাংলাদেশের পর্যটন শিল্প তথা হেরিটেজ ট্যুরিজম বিকাশে কাজ করবার জন্য পেয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা ও পুরস্কার ।










































There are no reviews yet.