Description
গল্পের সারসংক্ষেপ
বহুদিনের ইচ্ছে ছিল একটা গল্প লিখবো তোমাদের জন্যে। তোমরা যারা পাহাড় চেনো না, নদী দেখোনি, তোমরা রহস্য রোমাঞ্চ পছন্দ কর। এই গল্প পাহাড় ঝরনা সবকিছুর সাথে পরিচয় করিয়ে দিব তোমাদের। বনের যে গভীরতা, যে আবেগ তা টের পাবে তোমরা এই গল্পে। প্রতিটি লাইনে একধরনের শিহরণ অনুভূত হবে। পার্বত্য জীবন কেমন, তাদের আচার অনুষ্ঠান, সবকিছু একটা লঘু রহস্য দিয়ে শেষ হবে।
বিপদসঙ্কুল ঢেউ অতিক্রম করে তিন বন্ধু পৌঁছবে পূর্বজদের গুহায়। সেখানে হিংস্র বাঘের খপ্পরে। কিভাবে বাঁচবে ওরা? একদিকে বাঘ, আরেক দিকে ডাক দেয়া জল দৈত্য।
আরেক দিকে বিষাক্ত মাছিরা ওদের তাড়া করবে,
কি হবে থিয়াপ্রু, খিয়াম আর সন্তুর। তারা কি বেঁচে ফিরতে পারবে সেই মৃত্যু উপত্যকা থেকে!




















দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…



There are no reviews yet.