Description
বাংলাদেশ রাষ্ট্রের জন্ম থেকে উন্নয়ন, অবক্ষয়, নীতি, দুর্নীতি সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে রাজনীতি। মানব-জীবনের ভালমন্দ নিয়ে ভাবিত ও তাড়িত লেখক-শিল্পীর সৃজনকর্মে রাজনীতি তাই ছায়া ফেলে প্রত্যক্ষভাবে, কখনোবা পরোক্ষে। মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত শক্তিমান কথাশিল্পী মঞ্জু সরকার লেখকজীবনের শুরু থেকেই তীক্ষ্ণভাবে রাজনীতি-সচেতন। এ কারণে তাঁর ছোটগল্পে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের কাণ্ডারী বঙ্গবন্ধু যেমন এসেছে, তেমনি মনোযোগ পেয়েছে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের নেতা, এমনকি তৃণমূল পর্যায়ের সাধারণ কর্মীটিও। তবে পটভূমি ও কাঠামো যাই হোক, সব গল্পের কেন্দ্রেই থাকে বঞ্চিত ও প্রান্তিক মানুষের জীবনযাত্রার, চালচিত্রের বিশ্বস্ত চিত্রণ এবং গল্পের মানুষগুলোর প্রাণস্পন্দনও মর্মস্পর্শী হয়ে ওঠে পাঠকের হৃদয়ে। এ যাবৎ রচিত লেখকের শতাধিক ছোটগল্পের মধ্য থেকে বিভিন্ন সময়ে সমাজ-রাষ্ট্র-রাজনৈতিক বিষয়ানুষঙ্গে রচিত ও প্রকাশিত পাঠকনন্দিত ও আলোচিত পনেরটি নির্বাচিত গল্প নিয়ে প্রকাশিত হলো রাজনৈতিক গল্প। আশা করি, নির্বাচিত গল্পগুলিতে লেখকের শৈল্পিক দক্ষতা যেমন, তেমনি গত পঞ্চাশ বছরের বাংলাদেশের সমাজ ও জনজীবনের বিশ^স্ত চালচিত্র অনেকখানি স্পষ্ট হয়ে উঠবে।
–আবু এম. ইউসুফ
অনুপ্রাণন প্রকাশন






























ইশা সেই ভেজা চোখেই রাতুলের দিকে কিছু সময় তাকিয়ে থেকে মুখে একটু হাসি ঝুলিয়ে বললো “এবার কার জন্য মন খারাপ করছে? ইহানের জন্য নাকি ইহানের আম্মুর জন্য??”
There are no reviews yet.