Description
মঞ্জু সরকারের নতুন গল্পগ্রন্থ রূপান্তরের গল্পগাথা। গ্রন্থের অধিকাংশ গল্পে এককালীন মঙ্গাপীড়িত উত্তরবঙ্গের লোকজীবনের হারফিল চেহারা জীবন্ত হয়ে উঠেছে। রয়েছে প্রেম ও রাজনীতি নিয়েও ভিন্ন স্বাদের গল্প। গল্পগুলোকে লেখক সমাজতাত্ত্বিক ও মনোস্তাত্তিক দৃষ্টিকোণ থেকে ডিটেইল করেছেন। যা তাঁর গল্পের নিজস্ব প্রবণতা। মানবিক সম্পর্কের অধঃপতন, একা ও প্রান্তিক মানুষের মনোজগতের হাহাকার এবং সামাজিক প্রতিক্রিয়ার নিপুণ দক্ষতায় বিশ্বস্ত রূপায়ন ‘রূপান্তরের গল্পগাথা’।























দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…
There are no reviews yet.