Description
মিলু শামস
শৈশবে খেলার ছলে লেখার শুরু। কৈশোরে স্কুলের দেয়াল পত্রিকায় প্রথম লেখা প্রকাশ। গল্প, কবিতা ও প্রবন্ধে সমান স্বচ্ছন্দ তিনি। তাঁর কবিতা অনুদিত হয়েছে ইংরেজি ও সুইডিশ ভাষায়।
সাংবাদিকতার সঙ্গে জড়িত ছাত্র জীবন থেকে। সামরিক স্বৈরশাসক এরশাদ আমলে তুমুল জনপ্রিয় সাপ্তাহিক ‘বিচিন্তা’য় কর্মরত এক ঝাঁক তরুণ সাংবাদিকের একজন ছিলেন তিনি। যাদের প্রায় সবাই তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী। কলাম লিখেছেন আরেক জনপ্রিয় সাপ্তাহিক যায়যায় দিনে।
বর্তমানে দৈনিক জনকণ্ঠে সহকারি সম্পাদক পদে কর্মরত। একই সঙ্গে দায়িত্ব পালন করছেন সাহিত্য সম্পাদকের।
প্রকাশিত গ্রন্থ –
আতঙ্কের পৃথিবীতে এক চক্কর (প্রবন্ধ), আবদ্ধ সময় এবং মুক্ত বুদ্ধির চর্চা (প্রবন্ধ), নিরুপায় বৃত্ত (কবিতা), দীর্ঘায়িত দুঃখগুলো (কবিতা), আলোয় নাচে তিমিরের হিম (কবিতা), সাঁওতালি আগুন (কবিতা), আংটি ও এক কিশোরীর গল্প (কাহিনী কাব্য), অমরলোকের প্রত্যাগত (গল্প), অতসীর স্কুল (আত্মজৈবনিক), স্ন্যাপশট : টুকরো কথার চিত্র (জার্নাল)
পুরস্কার-
অনুশীলন সাহিত্য পুরস্কার ২০১৯
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২১






























মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।




There are no reviews yet.