Description
গ্রহ নক্ষত্র কাল মহাকাল সবই যখন ছুটছে তখন অবধারিত ঘূর্ণাবর্তের মধ্যে দাঁড়িয়ে একজন সামান্য মানুষ হয়ে স্থির থাকার চেষ্টা করছি।
তবু চলার পথে সামান্য কিছু শিল্পবীজ হাতে এসেছে। প্রকৃত মাটি পেলে বুনে দিতে চাই। পাথরে তো আর বীজ বোনা যায় না! এরই মধ্যে পকেট থেকে পকেটে ঘুরতে ঘুরতে এদিক সেদিক দু’একটা পড়ে যায়। তা থেকেই কখনো কখনো কিছু সৃষ্টি হয়।
সেই দীর্ঘ সময়ের ছড়িয়ে ছিটিয়ে থাকা লেখাগুলো অনুপ্রাণনের আগ্রহে বইয়ের আকার পেল। লেখাগুলো ছাপা হয়েছিল বজ্রকণ্ঠ দেশলাই মানবজমিন পরিবার আগমনী অনিন্দ্যতে।
১৯৯৮ থেকে ২০১৬ সময়কালের মধ্যে লেখাগুলোর জন্ম।
অন্যান্য বই :
অপরের প্রতিমা
চৈত্র বলে মেঘে যাবো
ঈশ্বর পাঠ

















বর্তমান বাংলাদেশে কবিতার ছদ্মবেশে যারা নির্মাণ করে যাচ্ছেন চিন্তা আর বিমূর্ত বোধের সুনিপুণ ভাস্কর্য, এমরান হাসান তাদের একজন। শিল্পিত বোধ-যাপনের ভেতর দিয়ে এমরান হাসান সৃষ্টি করেন এক অনার্য ঘরানার সাহসী ওঙ্কার। তার চিন্তানির্মাণকৌশল আপোষহীন, প্রথাবিরোধী। নিজস্ব ভাবনাগুলোকে অতিক্রম করে নতুন সত্যের জন্ম দেয় তার নির্মিত চিন্তা। জাগতিক মোহ, তৃষ্ণা আর প্রেমময় তন্দ্রাচ্ছন্নতাকে প্রশ্নবিদ্ধ করে তাঁর কবিতা। অনশ্বর বোধের সুনিবিড় তৈলচিত্রের গভীর আহ্বান ও রূপকচৈতন্যের বিমূর্ত আলোর মননশীলতা সময়ের পাঠচিন্তাকে পৌঁছে দেয় সুপ্রাচীন এক স্বচ্ছ সরোবরে।
There are no reviews yet.