Description

আহাদ আদনানের জন্ম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে। বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখান থেকে এমবিবিএস এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শিশু বিভাগে ডক্টর ইন মেডিসিন (এমডি) ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ (সাবেক ঢাকা) শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করে পরবর্তীতে আদ-দ্বীন মেডিকেল কলেজ, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিয়ে যোগ দেন শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউট, মাতুয়াইলে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক গবেষণায়ও অবদান রেখে চলেছেন।
বিগত দশ বছরের অধিক সময় ধরে দেশের প্রায় সকল প্রথম সারির বাংলা এবং ইংরেজি পত্রিকায় তার শতাধিক স্বাস্থ্য বিষয়ক লেখা প্রকাশিত হয়েছে। কথাসাহিত্য, প্রবন্ধ এবং ফিচার লেখায়ও তিনি সিদ্ধহস্ত। দৈনিক প্রথম আলো, সমকাল এবং একাধিক অনলাইন পোর্টালে গল্প প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন বারংবার।
প্রকাশিত বই ‘সুস্থ শিশুর প্রত্যাশায়’ (‘অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ বিজয়ী) এবং এই বইটি, অর্থাৎ ‘সেদিন বর্ষাকাল’ (অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরষ্কার ২০১৪ বিজয়ী)। এছাড়া দশের অধিক সংকলনে যৌথ লেখক তিনি।














‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।

























বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।


There are no reviews yet.