শেষ ট্রেনের সঙ্গী – জসীম উদ্দীন মুহম্মদ

Shesh Trainer Songi -Jasim Uddin Mohammad

Author: জসীম উদ্দীন মুহম্মদ
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯২০২-০-২
Publish Date: অক্টোবর ২০২৫

$ 2.87

25% Off
In Stock
Highlights:

জসীম উদ্দীন মুহম্মদ বর্তমান বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট নাম। তিনি একজন সব্যসাচী লেখক। দীর্ঘদিন যাবৎ জাতীয় পত্রিকায় একাধারে লিখছেন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, কলাম এবং শিশুতোষ ছড়া ও গল্প। আলোচ্য ‘শেষ ট্রেনের সঙ্গী’ গল্পগ্রন্থের ১৩টি ছোটগল্প যেন জীবনের ১৩টি ভিন্ন ভিন্ন স্টেশন। আমি গভীর মনোযোগ দিয়ে প্রতিটি গল্প পড়েছি। আমার গভীর বিশ্বাস, সকল শ্রেণি এবং পেশার পাঠকগণ প্রতিটি গল্পে অনায়েসে ডুব সাঁতার কাটতে পারবেন।
মূলত ‘শেষ ট্রেনের সঙ্গী’র গল্পগুলো মানবিক সম্পর্কের জটিলতা, প্রেম-বিরহ, প্রতিদিনের জীবনের প্রত্যাশিত- অপ্রত্যাশিত বাঁক এবং গভীর অনুভূতির চিত্রায়ণ। এখানে আছে মধ্যবিত্তের না-বলা কথা, স্বপ্নভঙ্গের হাহাকার আর জীবনের কঠিন সময়ে টিকে থাকার অদম্য স্পৃহা। প্রতিটি গল্পই যেন এক-একটি ছোট জানালা, যার ভেতর দিয়ে দেখা যায় চেনা পৃথিবীর অচেনা মুখ।
অসহায়ত্বের রাতে শেষ ট্রেনের শেষ কামরায় বসা অচেনা সহযাত্রীর মতো এই গল্পগুলো আপনাকে শোনাবে আপনারই মনের ভেতরের কথা। কখনো মিষ্টি হাসিতে, কখনো-বা চাপা দীর্ঘশ্বাসে পাঠক খুঁজে পাবেন নিজেকে, নিজের সময়কে। যদি জীবন আপনাকে কোনো অপ্রত্যাশিত পথের মোড়ে দাঁড় করিয়ে দেয়, তবে এই ১৩টি গল্প হবে আপনার একান্ত সঙ্গী, যা আপনাকে মনে করিয়ে দেবে-যাত্রাপথে আপনি একা নন। আপনার জীবনের পরবর্তী স্টেশনে পৌঁছানোর আগেই তুলে নিন ‘শেষ ট্রেনের সঙ্গী’।
সবশেষে আমি অসাধারণ এই গল্পগ্রন্থটির বহুল পাঠকপ্রিয়তা প্রত্যাশা করছি।

আবু মোহাম্মদ ইউসুফ
প্রকাশক
অনুপ্রাণন প্রকাশন

Description

Description

কবিতা এবং কথাসাহিত্যে নিজস্ব ধারা সৃষ্টির সার্থক রূপকার জসিম উদ্দীন মুহম্মদ বর্তমান বাংলা সাহিত্যে একটি বিশিষ্ট নাম। তিনি সুদীর্ঘদিন যাবৎ জাতীয় পত্রিকায় নিয়মিত লিখছেন ছড়া, কবিতা, শিশুতোষ গল্প, অণুগল্প, ছোটগল্প, প্রবন্ধ এবং কলাম। বোদ্ধা কবি হিসাবে সমধিক পরিচিত এই কবির জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ১৯৭৩ খ্রিষ্টাব্দ। তিনি স্বনামধন্য জাতীয় আরশি সাহিত্য পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রধান অ্যাডমিন। তার সম্পাদিত ম্যাগাজিন : আরশি। তার প্রকাশিত একক গ্রন্থ ৭টি। যথাক্রমে-‘খুঁজে চলেছি যারে’ (কাব্য), ‘ভালোবাসার নির্বাচিত কবিতা’ (কাব্য), ‘শেষপত্র’ (পত্রকাব্য), ‘ডাম্বুলার প্রেম’ (গল্পগ্রন্থ), ‘ভণ্ড’ (উপন্যাস), ‘প্রথম মৃত্যু দ্বিতীয় জন্ম’ (গল্পগ্রন্থ) ‘ঘরজামাই’ (গল্পগ্রন্থ)।
তার সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১১টি। যথাক্রমে-‘কবিতা উল্লেখ্য’ (কাব্য), ‘আরশি যৌথকাব্য সংকলন-১’, ‘আরশি যৌথকাব্য সংকলন-২’, ‘আরশি যৌথকাব্য সংকলন-৩’, ‘নগ্নপদ ছায়া’ (কাব্য), ‘সুরমা রঙের মেয়ে’ (গল্পগ্রন্থ), ‘অপরুপা’ (কাব্য), ‘জলের মায়া’(কাব্য), ‘ছেঁড়ামেঘের রূপকথা’(কাব্য), ‘আলোর নদী জলের শহর’(কাব্য), ‘দাগ রেখে যায়’(কাব্য)।
তার পিতার নাম জনাব আবদুল হামিদ এবং মাতার নাম আয়েশা আক্তার। স্থায়ী ঠিকানা-গ্রাম : পাঁচলী পাড়া, পোস্ট : করগাঁও, উপজেলা : কটিয়াদি, জেলা : কিশোরগঞ্জ, বিভাগ : ঢাকা। তিনি শিল্প ও সাহিত্যে অবদানের জন্য গল্প ও কবিতা বিভাগে ৬২টি পুরস্কার লাভ করেছেন। কর্মজীবনে তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে সহযোগী অধ্যাপক পদে সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহে কর্মরত। বর্তমান ঠিকানা : ফ্ল্যাট- ৬বি, জমজম টাওয়ার, ৪০/এ জেলা স্কুল রোড, সদর, জেলা-ময়মনসিংহ।
ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। ছেলে ইউশা হামিদ, বড় মেয়ে আয়েশা হামিদ ঐশী এবং ছোট  মায়িশা হামিদ আরশি। সহধর্মিণী-মোহসিনা বেগম জেসমিন।

Additional information

Additional information

Weight0.294 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “শেষ ট্রেনের সঙ্গী – জসীম উদ্দীন মুহম্মদ”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart