Description
সুুমন শাম্স কবি ও কথাকার। এছাড়াও তিনি একাধারে প্রাবন্ধিক, ছড়াকার ও গীতিকার। জন্ম ৫ আগস্ট ১৯৮৭, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। সুমন শাম্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
সুমন শাম্স বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার।
টিভি নাটক ও টেলিফিল্মেও তাঁর লেখা গান প্রচারিত হয়ে থাকে।
এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডসের সাথে কাজ করেছেন।
পুরস্কার ও সম্মাননা
শালুক সাহিত্য পুরস্কার (২০১৯)
কবি ওমর আলী পদক (২০১৯)
তূর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯)
কণ্ঠস্বর সম্মাননা পদক (২০১৯)
সম্পাদিত পত্রিকা ধ্রুব।















বাংলা ছোটোগল্পের ইতিহাস খুব পুরানো নয়, তবু এগিয়েছে পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে। আলাদা করে বলতে গেলে, বাংলাদেশের ছোটোগল্পের যে স্বকীয়তা তা বোধ করি সচেতন পাঠকগণ সহজেই অনুমান করতে পারেন। একুশ শতকের দুটি দশক পার হবার পরে বাংলা ছোটোগল্প এখন তার আধুনিকায়নের নতুন স্তরে পৌঁছে গেছে। তারই ধারাবাহিকতায় এদেশর তরুণ গল্পকারেরা বিষয় নির্বাচনে গ্রাম্যজীবন ছেড়ে এখন হয়েছে নগরমুখী। আধুনিক নাগরিক জীবনের একাকিত্ব, অন্তর্দ্বন্দ্ব, প্রেম, হতাশা, চিন্তা চেতনা, যৌনতা থেকে শুরু করে সবকিছুতেই এসেছে ভিন্নতা। সেই নগর জীবনের একাকী মানুষ থেকে শুরু করে দেশের ইতিহাসের কিছু উল্লেখযোগ্য বিষয় গল্প হয়ে উঠে এসেছে ‘পিওর মশগ্রীন’ গল্পগ্রন্থে। এই এক মলাটে স্থান পেয়েছ মোট দশটি গল্প। দশটি গল্পের প্রতিটি গল্পকে আলাদা করা যায় তার বিষয় বৈচিত্রতায়। গল্পগুলোতে উঠে এসেছে জাদুবাস্তবতা, মুক্তিযুদ্ধ, দেশভাগ, করোনাকালীন সময়ে ব্রোথেলের অভ্যন্তরিন সংকট, রাজশাহী অঞ্চলের লোকসংগীত আলকাপ শিল্পীর অর্থনৈতিক দৈউলিয়াত্ব ও পর্ণগ্রাফির মতো বিষয়। গল্পের বিষয় ভিন্নতা ও তার আধুনিক উপস্থাপনের কারণে গল্পগুলো পাঠকের মনে এক দীর্ঘ চিন্তার খোরাক যোগাবে বলে মনে করি।







‘সেদিন বর্ষাকাল’ বইয়ের গল্পগুলো দেশের, মাটির কথা বলে। জাতীয় পর্যায়ে বিভিন্ন উল্লেখযোগ্য সময়ের অভিজ্ঞতার বয়ান জানান দেয়। বায়ান্ন, একাত্তর হয়ে এই বর্তমান সময়ের অনুভূতির উচ্চারণ করে। প্রাপ্তি বা অর্জনের পাশাপাশি হতাশা, আক্ষেপ, সংশয়ের উপলব্ধিতে নাড়া দেয়।







There are no reviews yet.