Description
কামরুল ইসলাম।
জন্ম : কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামে। ইংরেজি ভাষা ও সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সর্বশেষ রাজশাহী শিক্ষাবাের্ডের চেয়ারম্যান হিশেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন দ্বিভাষিক কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছােটগল্লকার। নব্বইয়ের দশকে চূড়ান্তভাবে কবিতার জগতে প্রবেশ। এ পর্যন্ত ১৩ টি কবিতার, ৬টি প্রবন্ধের ও ১টি ছোাটগল্পের বই প্রকাশিত হয়েছে। তার কবিতা দেশ-বিদেশের নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ পর্যন্ত ২৫ টি ভাষায় অনূদিত হয়েছে। বিশ্বকবিতায় অবদানের জন্য বেশকিছু অ্যাওয়ারডস ও সম্মাননা পেয়েছেন।
কাব্যগ্রন্থ :
দ্বিধান্বিত সুখে আছি যমজ পিরিতে (১৯৯৯), ঘাসবেলাকার কথা (২০০১), যৌথ খামারের গালগল্প (২০০৬), সেইসব ঝড়ের মন্দিরা (২০০৮ ), চারদিক শব্দের লীলা (২০১০), অবগাহনের নতুন কৌশল(২০১১), মন্ত্রপড়া সুতোর দিকে হাওয়া( ২০১৪), দীর্ঘশ্বাসের সারগাম (২০১৬), বিহঙ্গখচিত লণ্ঠন (২০১৭), নির্বাচিত কবিতা (২০১৯), কিছুটা ভোর, বাতাসের গদ্যসহ(২০২০, কোলকাতা), আগাছার ইন্দ্রজাল (২০২১), গােপাল সাঁইয়ের কবিতা (২০২৩)
ছােটগল্প:
বিনির্মিত ভাসান, জল থেকে জলে (২০২০)
প্রবন্ধগ্রন্থ:
কবিতার বিনির্মাণ ও অন্যান্য(২০০৯), রবীন্দ্রনাথ: বিচিত্রের দূত (২০১৩), কবিতার স্বদেশ ও বিশ্ব (২০১৫), কবি ও কবিতা: কবিতার আলাে ও আঁধার (২০১৮), রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ (২০২১), কবিতার রংরক্ত নিমগ্ন করতল ( ২০২৪)।
Edited book: Green Fogs (A Collection of Contemporary Bangla Poetry)-২০১৭
উল্লেখযোগ্য সম্মাননা ও অ্যাওয়ার্ডস :
-সম্মাননা ( কবিতা), সাহিত্য সংসদ, পরমেশ্বরীপুর, দিনাজপুর, অনুপ্রাণন লেখক সম্মাননা -২০২২ (অনুপ্রাণন প্রকাশন), ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস গ্লোবাল সম্মাননা-২০২০ ( গুজরাট সাহিত্য একাডেমি ও মোটিভেশনাল স্ট্রিপ্স), নাইজেরিয়ার ৬০ তম স্বাধীনতা দিবস সম্মাননা ( ইঙ্কড উইথ ম্যাজিক, নাইজেরিয়া ), ° সার্টিফিকেট অব প্রাউয়েস ইন লিটারেচার- ২০২০( ভুটান), সিজার ভায়েহো -২০২০ অ্যাওয়ার্ড( ওয়ার্ল্ড স্প্যানিশ রাইটার্স ইউনিয়ন), দ্য গোল্ডেন ঈগল-২০২১ অ্যাওয়ার্ড ( ওয়ার্ল্ড স্প্যানিশ রাইটার্স ইউনিয়ন), সাহিত্যে গোল্ডেন শিল্ড সম্মাননা -২০২১(পর্তুগাল), অনারেরি ডক্টোরেট ইন ল্যাটিনোআমেরিকান লিটারেচার ( ২০২২,কলোম্বিয়ান কালচারাল ইন্সটিটিউট, কলম্বিয়া)।
এ ছাড়াও তিনি তার ইংরেজিতে লেখা কবিতার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে এক্সসেলেন্স সার্টিফিকেট ও সম্মাননা পেয়েছেন।
















































দিনের বৃষ্টির চেয়ে রাতের বৃষ্টি অনেক বেশি আবেদন নিয়ে মানুষের কাছে ধরা দেয়। ঝড়ের রাতে মেঘের ডাক মানুষের মনে অজানা এক রহস্যের আভাস দেয়। শিক্ষা সফরে রাঙামাটি গিয়ে এমনই এক ঝড়ের রাতে অতিপ্রাকৃত সব গল্পের আসর জমে ওঠে। গল্পের মধ্যমণি বিশ্ববিদ্যালয়ের ষাটোর্ধ্ব বয়সের একজন অধ্যাপক। মেঝেতে থাকা অর্ধগলিত মোমের আলোর সাথে বৃদ্ধ এই শিক্ষকের তীক্ষ্ণ চোখ আর ভারী গলা পরিবেশকে আরো গম্ভীর করে তোলে। গ্রাম বাংলার প্রচলিত নানান ভৌতিক গল্পের বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা তিনি ছাত্রদের মাঝে উপস্থাপন করেন। এক সময় যখন মনে হতে থাকে অতিপ্রাকৃত বলে কিছু হয় না, সকল কিছুই বিজ্ঞান। ঠিক তখন এই অধ্যাপকের কণ্ঠ হতে ভেসে আসে ভিন্ন সুর। এবার তিনি বলতে আরম্ভ করেন তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র আর অদ্ভূত সব গল্প । অবারিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ঘটনা ব্যাখার মাঝে সীমাবদ্ধ নয়। শেষ বেলায় এসেও কোথায় যেন একটা ‘কিন্তু’ থেকেই যায়…

There are no reviews yet.