Description
রেহানা বীথি ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এমএলএম ডিগ্রী লাভ করেন। একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ২০০১ সালে এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সম্মানিত সদস্য। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ জন্মালেও ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন। তিনি গল্প এবং কবিতা লিখিয়ে হিসেবে পাঠকমহলে বেশি সমাদৃত। তাঁর লেখা গল্প ও কবিতা দৈনিক সমকাল, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আজাদী ইত্যাদি ছাড়াও বিভিন্ন জাতীয় সাহিত্য ম্যাগাজিন এবং অনলাইনের পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- ও কর্মকান্ডের সাথেও তিনি জড়িত। ২০২০ ও ২০২৩ সালের একুশে গ্রন্থমেলায় অনুপ্রাণন প্রকাশনী থেকে তাঁর লেখা গল্পের বই ‘আলো আসে ওখানেও’ এবং ‘বৃত্তের নিশিচারণ’ প্রকাশিত হয়। তিনি দুই কন্যার জননী।




























পিয়াইনে রাত্রি নেমে এলে মারিয়া আসে, কিন্তু মেনজপ কেন মারিয়াকে ছুঁতে পারে না? শুধু যাত্রাশিল্পী হওয়ায় ফিরোজা সুন্দরীর সাথে সুখুর মিলন হয় না। তবু ফিরোজা রঙেই কেন সুখু আটকে থাকে? কেন হঠাৎ মেলা বন্ধ হয়ে যায়? অনেক চেষ্টার পর যখন পারুলী বহুদিন আগে লুকিয়ে রাখা আতপ চাল খুঁজে পায়। আলুর দম মাংসের মতো খেতে যেন হয় ভেবে দারুচিনি চেয়ে আনে। পুতুল চেটেপুটে খেতে খেতে আরও ঝোল চায়, তখন পারুলীর সব উল্টে কেন আসতে চায়! একটা টোনা মাছের ভাজি কেন ঝিল্লিকে বস্তি থেকে বঙ্গোপসাগরের বালুকায় টেনে নিয়ে যায়! হরহরের বউয়ের বাচ্চা কেন ধূপের গন্ধে কাঁদে! এক টুকরা মাছ কেন বিধবার লুকিয়ে খেতে হবে! উঠান জুড়ে পুতুলের মতো ছোট্ট মেয়েটির পরনে হিরামনের মতোই বেনারশী। অথচ সেই শাড়িটি পরিমলের বোনা নয়! আষাঢ়ের পয়লা বৃষ্টিতে আনন্দীর অমন কান্না পায় কেন? পয়ত্রিশ বছর পর মহব্বত ফাতিমাকে কি বলতে চায়? শিউলিফোটা রাতে শ্রী দাস লেনে ভুবন চিনু কী নিয়ে এত কথা বলে? জীবনানন্দ চলে যাওয়ার আগেই কেন দুখী ছাই নিয়ে গলিতে আসে না! গাজায় রক্তমাখা শিশুরা ঈদে কী করল, কী করল না- তা নিয়ে রাইসু কেন কাঁদে? চারদিকে এত খিদে, এত কান্না- তার মধ্যেও ঈশ্বরের ভাতঘুম কেন ভাঙে না! এমন সব অমীমাংসিত জিজ্ঞাসা নিয়ে গল্পকার জয়শ্রী সরকার লিখেছেন ‘ঈশ^রকে বল দুখী ডাকছে’।
There are no reviews yet.