Description

রফিকুজ্জামান রণি। পিতা- মোহাম্মদ কামরুজ্জামান খোকা, মাতা- লাভলী জামান। জন্ম ৩০ ডিসেম্বর, ১৯৯২ খ্রিস্টাব্দ; চাঁদপুরের কচুয়া উপজেলায়, দোঘর গ্রামে।
পুরস্কার:
জেমকন তরুণ কবিতা পুরস্কার, ২০১৯; চাঁদপুর জেলা প্রশাসক পাণ্ডুলিপি পুরস্কার, ২০১৮; ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাডওয়ার্ড, ২০২০; এবং মানুষ তরুণ লেখক পুরস্কার, ২০১৯; দেশ পাÐুলিপি পুরস্কার, ২০১৮; পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কার, ২০২০; নাগরিক বার্তা লেখক সম্মাননা, ২০১৯; চাঁদপুর সাহিত্য একাডেমী পুরস্কার, ২০১৪; মুন্সিগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, ২০২২; পাঠক সংবাদ গুণিজন সংবর্ধনা, ২০১৯; জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা, ২০১৪; ফরিদগঞ্জ লেখক ফোরাম সাহিত্য পদক, ২০১৩।
প্রকাশিত গ্রন্থ:
অতল জলের গাঁও, ২০২১; ধোঁয়াশার তামাটে রঙ, ২০২০; চৈতি রাতের কাশফুল, ২০২০; মুঠো জীবনের কেরায়া, ২০২০; দুই শহরের জানালা, ২০১৯।
সংগঠন:
মহাপরিচালক, চর্যাপদ একাডেমি; সাংগঠনিক সম্পাদক, সুরধ্বনি একাডেমি; উপদেষ্টা, সুপ্ত ফাউন্ডেশন।
সম্পাদক- মৃত্তিকা
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক ও স্নাতকোত্তর (রাষ্ট্রবিজ্ঞান), এলএলবি (জাবি)



















মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।












There are no reviews yet.