Description
ভূমিকা :
তাড়িত মানুষেরা, যারা তাড়নায় ভোগে নাকি নিজেরা নিজেদেরকে স্থির হতে দেয় না কারণ তাড়নাসকল পার্থিব, এখানে অলৌকিক কিছু নেই। মনোজ ও দেহজ আর বুদ্ধিগত মারণাস্ত্র তারা প্রস্তুত করেছে সেই কবে তবু যে পলায়নপর সেও ভাগতেছে, যে দৌড়ায় সেও দৌড়ায়। মহাপ্রকৃতির অবতার হয়ে, এ ‘ভব’ কে তার করেছে, সে-ভব তার হয়েছে, সে ভবতার বনে ভববান হয়েছে। সর্বদা তারা সদা ভাগতেছে। এই ভেগে যাবার তাড়নায় লেখক নিজেও ভাগছেন কিনা তা বইটি পাঠ করলেই বোঝা যাবে।

















নিলীয়মান পৃথিবীর শরীর থেকে রাতের আঁচল খসে গেলে তার জন্ম মুহূর্তের শুরু। সেই সাথে শুরু অনন্তদিনের গোলকধাঁধাময় যাত্রা। যাত্রাপথের অলিগলি ঘুরে শেষ অবধি ঘরের চৌকাঠে পৌঁছাতে পারা তাই সহজ কিছু নয়। ফেরার পথে কতো অগুনতি গল্পের হাওয়া মনের শরীর ছুঁয়ে যায়! সেই হাওয়াগুলো কখনো হয় কেবল পকেট বন্দি, আবার কখনো তারা বেমালুম ফসকে যায়। তাদের ফিরিয়ে আনার মতো দু:সাধ্য কিছু নেই। যদিও বা ফেরে, তখন হয়ত বদলে যায় তাদের অবয়ব। কখনো স্বেচ্ছায় মুঠোবন্দি হলে তাদের নাম দেয়া যায় ‘প্রজা কাহিনি’।






There are no reviews yet.