Description
আসমা সুলতানা শাপলা। কবি ও কথাসাহিত্যিক। শাপলা সপর্যিতা নামেও লিখেছেন। জন্ম-১৯৭৩ সালে সিলেটের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কলোনিতে। বাপ-দাদার ভিটা সুনামগঞ্জের চান্দেরনগর গ্রামে। বাবা মোহাম্মদ আব্দুল হক ও মা অনোয়ারা খাতুন। ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বি এ (সম্মান) ও এম এ পাশ করেন। এখন ঢাকার অরণি বিদ্যালয়ে বাংলাসাহিত্য পড়ান। প্রকাশিত বই – নহন্যিয়া (গল্প সংকলন, ২০২২), উত্তরউপনিবেশী হরফেরা (কবিতার বই, ২০২২) গতজনমের সব দাগ (কবিতার বই, ২০২১) হান্ড্রেড ফেসেস অফ উইমেন (আত্মজীবনীমূলক জার্নাল, ২০২০, দ্বিতীয় মুদ্রণ ২০২২) মগ্নচৈতন্যের কবি ও কবিতা (প্রবন্ধ, ২০২০), গুপ্তহত্যা অতঃপর (গল্প, ২০১৮) টাইম মেশিন (২০২২ বাংলাদেশ, ২০১৭ কলকাতা)। দুই বাংলার নির্বাচিত দশজন কবির কবিতার ইংরেজি অনুবাদ সংকলন সিঙ্গাপুরের কিতাব পাবলিকেশন থেকে প্রকাশিত-The Great Bengali Poetry Underground এ (২০২১) তার দশটি কবিতার ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে। উত্তরউপনিবেশী ভাবধারায় উদ্বুদ্ধ আসমা সুলতানা শাপলা এখন সক্রিয়ভাবে উত্তরউপনিবেশী সাহিত্যচিন্তা ও মান কথ্য বাংলায় সাহিত্যচর্চা নিয়ে কাজ করছেন।























শ্রাবণ মাসের শেষ দিক। আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। রাতদিন ঝরঝর করে বৃষ্টি নামে। বৃষ্টির অশান্ত গতিপ্রকৃতিকে নিস্তব্ধ করে দেয়। বাইরে কেবল জলের হা হুতাশী ক্রন্দন শুনতে পাই। বৃষ্টি আমাকে ঘরের মাঝে বন্দি করে রাখে। একা একা আমি বসে জলের খেলা দেখি। আমার আস্তাহারা মন কেন যেন বারবার কেঁদে ওঠে। সে যেন কার শূন্যতা অনুভব করে। প্রকৃতি জলের ছোয়ায় সজীব হয়ে ওঠে। কিন্তু আমার মনটা সতেজ হয় না। মন তো কেবল ভালোবাসায় সতেজ হয়। আর সেই ভালোবাসার সন্ধানেই আমি নক্ষত্রের চোখে জল লিখলাম।




There are no reviews yet.